দেশ 

Yogi Adityanath: পুলিশি এনকাউন্টারের রেকর্ড তৈরি করল যোগী সরকার, দ্বিতীয় দফার ১০০ দিনেই ৫২৫টি পুলিশ এনকাউন্টার!

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘদিনের পরম্পরা ভেঙে উত্তরপ্রদেশে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। গত ২৫ শে মার্চ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দ্বিতীয়বারের জন্য, সময়ের বিচারে আজ সোমবার চৌঠা জুলাই একশ দিন পূর্ণ করল যোগী সরকারের দ্বিতীয় দফা। এই উপলক্ষে যোগী আদিত্যনাথ আজ একটি রিপোর্ট কার্ড প্রকাশ করে। সেই রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে যোগী সরকারের দ্বিতীয় দফার ১০০ দিনে উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারের সংখ্যা ৫২৫। পাঁচ জন ‘দুষ্কৃতী’ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। জখমের সংখ্যা ৪২৫। ১,০৩৪ জন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে যোগীর পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন ৬৮ জন…

আরও পড়ুন
দেশ 

BJP: তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই ক্ষমতা দখল করবে বিজেপি দাবি অমিত শাহের

বাংলার জনরব ডেস্ক : বিগত কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে কাজ করছে বিজেপি। কিন্তু বারবার বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা বিজেপির ব্যর্থ হয়েছে। গত বছর ২০২১ এর বিধানসভা নির্বাচনে ২০০ এর বেশি আসন পাবে বলে ঘোষণা করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বাস্তব হল মাত্র ৭৭ টি আসনে সীমাবদ্ধ থাকতে হয়েছে  বিজেপিকে। তবুও হুংকার দিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ব। হায়দরাবাদে হওয়া দু’দিনের জাতীয় কর্মসিমিতির বৈঠকে নেওয়া রাজনৈতিক প্রস্তাবে এমনটাই বলা হয়েছে। প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘বিজেপি খুব তাড়াতাড়ি তেলেঙ্গানা ও পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে।’’ সেই সঙ্গে…

আরও পড়ুন
জেলা 

Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দূর্ঘটনার কবলে, দুমড়েমুচড়ে গেল গাড়ি

বাংলার জনরব ডেস্ক : বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় দূর্ঘটনায় কবলে পড়ে । আজ শুক্রবার বেলা ২টো নাগাদ পূর্ব মেদিনীপুরের মরিশদার কাছে জাতীয় সড়কের উপর এই দূর্ঘটনায় হয় বলে জানা গেছে ।  দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর অবশ্য ট্রাকের চালক পলাতক। তবে ট্রাকটি আটক করা হয়েছে। শুভেন্দু অবশ্য অক্ষত রয়েছেন। মারিশদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরোন শুভেন্দু। তাঁর গন্তব্য ছিল তমলুক। সেখানে রথযাত্রার উদ্বোধন করার কথা ছিল তাঁর।…

আরও পড়ুন
দেশ 

দেবেন্দ্র ফড়ণবিস নন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, আজ সন্ধ্যা সাতটায় শপথ

বাংলার জনরব ডেস্ক: আবার চমক মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়ণবিস। বালাসাহেব ঠাকরেকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত, জানাচ্ছেন ফড়ণবিস। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময়ই শপথ নিতে চলেছে নতুন সরকার। মহারাষ্ট্রে (Maharashtra) সফল ‘অপারেশন কমল’। রাজ্য়ের মহা বিকাশ আগাড়ির সরকারের পতন হয়েছে। পরিস্থিতির চাপে পড়ে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। এই পরিস্থিতিতে প্রত্যাশিত ভাবেই শিব সেনার (Shiv Sena) বিক্ষুব্ধদের সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। সরকার গড়ার আবেদন জানাতে রাজভবনে গিয়েছেন শিণ্ডে ও ফড়ণবিস। মনে করা হচ্ছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র…

আরও পড়ুন
দেশ 

Maharashtra Crisis: উদ্ধব ঠাকরে পদত্যাগ করা সত্বেও, এখনই বিদ্রোহী শিবসেনা বিধায়কদের মুম্বই ফিরতে নিষেধ কেন করলেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান, রহস্য কী? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : গত কাল বুধবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। কিন্তু তার পরেও বিজেপি শিব সেনার বিদ্রোহী বিধায়কদের মুম্বাই এখনই ফিরতে বারণ করেছে। তাঁদের বলা হয়েছে নতুন মন্ত্রিসভা তৈরির দিন মুম্বই আসতে। আর এই আর্জি জানিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিল। পাটিল বলেন, “যে সব শিবসেনা বিধায়ক বৃহস্পতিবার মুম্বই আসার কথা ভাবছেন, আমি তাঁদের একেবারে শপথ গ্রহণের দিন আসার জন্য অনুরোধ করছি।” সংশ্লিষ্ট মহলের দাবি, বিক্ষুব্ধ বিধায়কেরা ফিরে এলে তাঁদের আবার নানা ভাবে দলে ফেরানোর চেষ্টা হতে পারে। সেই ঝুঁকি নিতে রাজি নয় বিজেপি। নিশ্চিন্ত…

আরও পড়ুন
কলকাতা 

Mukul Roy: পিএসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা মুকুলের

আজ সোমবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ই-মেলে ইস্তফাপত্র পাঠিয়েছেন মুকুল। গত শুক্রবার বিধানসভার অধিবেশনে শেষে স্পিকার ৪১টি কমিটির মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করেন। এর ফলে পিএসি চেয়ারম্যান পদে মুকুলেরও মেয়াদ বৃদ্ধি হয় এক বছর। নাম প্রকাশে অনিচ্ছুক মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন, সোমবার পিএসি’র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। উল্লেখ্য, মুকুলকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে আপত্তি তুলেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ২০২১ সালের নির্বাচনে পদ্ম প্রতীকে লড়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে…

আরও পড়ুন
দেশ 

Maharashtra Crisis: শিবসেনার ১৫ বিদ্রোহী বিধায়ককে ওয়াই প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা দিল মোদী সরকার

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়ল কেন্দ্রের শাসক দল বিজেপি। এতদিন ধরে উদ্ধব ঠাকরে গোষ্ঠী বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ করে আসছিল কার্যত তাতেই সিলমোহর দিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক । সূত্রের খবর, শিবসেনার ১৫ জন বিদ্রোহী বিধায়ককে ওয়াই প্লাস নিরাপত্তা দিল মোদী সরকার। এই ঘটনাপ্রবাহের আগের রাতে বিশেষ বিমানে করে গুয়াহাটি থেকে বরোদা যান বিদ্রোহীদের নেতা একনাথ শিন্ডে। সেখানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে দেখা করে একনাথ। শনিবার মধ্যরাতে বরোদায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। যদিও শাহের সঙ্গে শিন্ডের সাক্ষাৎ হয়েছে কি না, জানা…

আরও পড়ুন
দেশ 

Maharashtra Crisis : উদ্ধব সরকারের পতন কী আসন্ন ? নাকি মারাঠি জাতীয়তাবাদকে সম্বল করে ঘুরে দাঁড়াতে চলেছেন উদ্ধব-শারদ জুটি ? মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপির ভবিষ্যত কোন পথে ? জানতে হলে ক্লিক করুন

বুলবুল চৌধুরি : মহারাষ্ট্রের রাজনীতির ঘন ঘন রঙ পরিবর্তন হচ্ছে । গতকাল শনিবার পর্যন্ত মনে করা হচ্ছিল এই যুদ্ধ খুব সহজেই জিতে যাবে বিজেপি । আর এখন মনে হচ্ছে বিজেপির দাবার চালের বোড়ে একনাথ শিন্দে ধীরে ধীরে এক ঘরে হয়ে পড়ছেন । আর এই জন্যই একনাথ শিন্দে গতকাল গভীর রাতে বরোদায় বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সঙ্গে গোপন বৈঠক করেন । যদিও গতকাল বরোদাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন , কিন্ত তাঁর সঙ্গে বৈঠক হয়েছে কিনা তা জানা যায়নি । তবে মহারাষ্ট্রের ক্ষেত্রে বিজেপি দল অনেক ভেবে…

আরও পড়ুন
দেশ 

Agnipath Scheme : ”স্বল্পমেয়াদি সেবাকাজে নিযুক্ত অগ্নিবীররা যদি পেনশনের যোগ্য না হন, তাহলে জনপ্রতিনিধিদের এই ‘সুবিধা’ দেওয়া হবে কেন? অগ্নিপথ প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ বরুণ গান্ধীর

বাংলার জনরব ডেস্ক: অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্র সরকারের মন্ত্রীরা নানা সাফাই দিলেও অগ্নিবীররা পেনশন পাবে কিনা তা নিয়ে স্পষ্টীকরণ দেয়া হয়নি। আজ অগ্নিবীর দেব পেনশনের দাবির পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। তিনি আরো বলেন স্বল্প সময়ের জন্য নির্বাচিত হয় হয়ে যদি বিধায়ক সাংসদরা পেনশন পান তাহলে অগ্নিবীররা কেন পাবে না ! যদি অগ্নিবীর দের পেনশন দেওয়া না হয় তাহলে তিনি ও সাংসদের পেনশন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। বরুণ গান্ধীর এই বিবৃতিতে চরম অস্বস্তিতে পড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রকৃতপক্ষে কী লিখেছেন বরুণ গান্ধী? শুক্রবার তিনি টুইটারে লেখেন, ”স্বল্পমেয়াদি…

আরও পড়ুন
দেশ 

Maharashtra Crisis: মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে চলে গেলেন উদ্ধব ঠাকরে, উদ্ধবের বদলে একনাথ কি মুখ্যমন্ত্রী? সরকার বাঁচাতে তৎপর শারদ পাওয়ার

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আজ সরকারি বাসভবন বর্ষা ছেড়ে পৈত্রিক বাড়ি মাতশ্রীতে চলে গেছেন। যদিও সরকারি বাসভবন ত্যাগ করার আগেই তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ১০ মিনিটের ভাষণ দিয়েছেন। যে ভাষণ সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উদ্ধব ঠাকরে দাবি করেন, শিবসেনার কোন সৈনিক যদি সরাসরি এসে তাকে বলেন মুখ্যমন্ত্রী হিসাবে তাকে মেনে নেবে না তাহলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। একইসঙ্গে শিবসেনার বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন সুরাট কিংবা গুয়াহাটিতে গিয়ে লাভ নেই বরং শিবসেনার যে কোন বিধায়ক তার সামনে দাঁড়িয়ে অনাস্থা প্রকাশ করলেই তিনি পদত্যাগ করবেন।…

আরও পড়ুন