Uddhav Thackeray : একজন শিবসেনার বিধায়কও যদি আমার সামনে দাঁড়িয়ে বলেন আমাকে মুখ্যমন্ত্রী পদে চান না তাহলে আমি এখনই পদত্যাগ করবো, গদির কোন মোহ আমার কাছে নেই, শিবসেনা হিন্দুত্ব থেকে সরে যায়নি: উদ্ধব ঠাকরে
বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট আরো তীব্র হচ্ছে। সংকটে পড়েছে উদ্ধব ঠাকরে সরকার এই সরকারের স্থায়ীত্ব থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আজ বিকেল পাঁচটায় শিবসেনা দলের বিধায়কদের বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠক এখনো চলছে। এদিকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বক্তব্যে বলেছেন,‘‘বিদ্রোহী বিধায়করা যদি আমায় না চান, তা হলে আমি এখনই ইস্তফা দিতে তৈরি। আমি ইস্তফাপত্র তৈরি রেখেছি। বিধায়করা এসে আমায় বলুন, আমরা আপনাকে চাই না।’’ ঠাকরে বলেন, ‘‘হিন্দুত্বই শিবসেনার পরিচয় এবং আদর্শ। কিছু দল শিবসেনার হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুলছে দেখে অবাক লাগছে।’’…
আরও পড়ুন