কলকাতা 

Prophet Row : হযরত মুহাম্মদ সা এর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে নুপুর শর্মাকে আগামী কুড়ি জুন নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার জন্য নোটিস পাঠাল কলকাতা পুলিশ

বাংলার জনরব ডেস্ক : বিজেপি দলের সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে ঘিরে দেশের রাজনীতি উত্তাল হয়ে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে অনেকেই। ইতিমধ্যে মহারাষ্ট্র পুলিশ নুপুর শর্মাকে সেই রাজ্যে তলব করেছে ২৫ জুন এরই মাঝে কলকাতা পুলিশ আগামী ২০ জুন নুপুর শর্মাকে কলকাতায় তলব করেছে। সম্প্রতি এক টিভি চ্যানেলের টকশোতে হযরত মুহাম্মদ সা. সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন নুপুর শর্মা । তা নিয়ে ইতিমধ্যে বিশ্বের ৫৭টি মুসলিম রাষ্ট্র ক্ষোভ প্রকাশ করেছে। কমপক্ষে ১৭ টি মুসলিম রাষ্ট্রে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন নুপুর শর্মা…

আরও পড়ুন
জেলা 

Howrah : রবিবার হাওড়ার কোথাও অশান্তির ঘটনা ঘটেনি, আজ সোমবার থেকে চালু হচ্ছে ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি প্রশাসনের

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার সকাল থেকে ইন্টারনেট সংযোগ চালু হতে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে। প্রশাসন সূত্রে খবর, রবিবার হাওড়া জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার হাওড়া (সিটি)-র পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন প্রবীণ ত্রিপাঠী। তিনি বলেন, ‘‘হাওড়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রবিবার জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।’’ একই দাবি করেছেন হাওড়া (গ্রামীণ)-এর পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। শনিবারই তাঁদের এই পদে বদলির নির্দেশ দিয়েছিল নবান্ন। রবিবার তাঁরা দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সুপার বলেন, ‘‘হাওড়ার পরিস্থিতি স্বাভাবিক। সেনসিটিভ জায়গায় রুট মার্চ হচ্ছে। পুলিশ পিকেটও রয়েছে। বিভিন্ন…

আরও পড়ুন
কলকাতা 

Twaha Siddiqui: কোনো প্ররোচনায় পা দেবেন না, আবেদন ত্বহা সিদ্দিকির,‘‘অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতার করুন’’ মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানালেন পীরজাদা

বাংলার জনরব ডেস্ক : হাওড়ায় হিংসা বন্ধের আবেদন জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে তাঁর দাবি, ‘‘অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতার করুন।’’ সামগ্রিক ঘটনার জন্য মোদী, শাহকে দায়ী করেছেন ত্বহা। তিনি বলেন, ‘‘নূপুর শর্মাদের করা বিবৃতির জন্য বহু মুসলমান পথে নেমেছেন। রাস্তাঘাট অবরোধ করছেন। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। মানুষকে কষ্ট দিয়ে অবরোধ ইসলাম শেখায়নি। এটা শরিয়তের শিক্ষা নয়। আপনাদের জানা নেই ওই বিক্ষোভে আর এস এস ঢুকে ঢিল ছুড়বে। আর তাতে বদনাম হবে মুসলমানদের।’’ তিনি আরও বলেন, ‘‘আমি পীরের ছেলে হয়ে আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি, পায়ে ধরে আবেদন করছি এমন…

আরও পড়ুন
জেলা 

BJP : হুগলি জেলার একাধিক রাজনৈতিক কর্মসূচিতে জেপি নাড্ডা

বরুণ দাস,হুগলি: আজ ৮ই জুন বুধবার একাধিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ তিনি হুগলি জেলা সফরে যান। প্রথমে তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর আবক্ষমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। তার পর চুঁচুড়ার বন্দেমাতরম ভবন এবং চন্দননগরের রাসবিহারী বসু ইনস্টিটিউট পরিদর্শন করেন। তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হুগলী লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপি দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীবৃন্দ।

আরও পড়ুন
দেশ 

Gang Rape: হায়দ্রাবাদে নাবালিকা গণধর্ষণে ধৃত এক স্কুল পড়ুয়া, চারজন এখনো অধরা, নেপথ্যে রহস্য কী জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : গত 28 শে মে সন্ধ্যায় হায়দ্রাবাদের মার্সিডিজ গাড়ির ভেতরে ভেতরে এক নাবালিকা ধর্ষণের ঘটনায় এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 5 জনকে চিহ্নিত করা হয়েছে। 15 জন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হলেন সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্তদের মধ্যে শুক্রবার রাতে ১৮ বছরের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। যদিও তাঁর নাম-পরিচয় প্রকাশ করেননি পুলিশকর্তারা। অভিযুক্তদের মধ্যে তিন জন নাবালক এবং বাকিরা ১৮ বছর বয়সি বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁরা। ২৮ মে, শনিবার সন্ধ্যায় হায়দরাবাদের…

আরও পড়ুন
জেলা 

BJP: কল্যাণীর এমসে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তে সিআইডি, অভিযোগের তীর বিজেপির দুই সাংসদ-দুই বিধায়কের বিরূদ্ধে

বাংলার জনরব ডেস্ক : রাজ্য সরকার পরিচালিত স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার সামনে এলো কেন্দ্রীয় সরকার পরিচালিত কল্যাণী এমস হাসপাতালে দুর্নীতি। যা নিয়ে ইতি মধ্যে বিজেপি দলের বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক এর বিরুদ্ধে তদন্ত করতে শুরু করেছে স্থানীয় পুলিশ এবার সেই তদন্তের ভার তুলে দেয়া হলো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত সিআইডির উপর। এই দুর্নীতি কাণ্ডে বিজেপির চার জন জনপ্রতিনিধির নাম জড়িয়েছে। তাঁরা হলেন, বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা এবং চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ।…

আরও পড়ুন
কলকাতা 

Dilip Ghosh : “আমি কারও রাস্তা আটকাইনি, নিজের রাস্তা নিজে তৈরি করেছি, সেই রাস্তাতেই হাঁটব” বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলার জনরব ডেস্ক : “আমি সংযত চিরদিনই আছি। আমি আমার প্রয়োজনের বাইরে কথা বলি না।” সেন্সর বিতর্ক নিয়ে মুখ খুলে দলেরই ক্ষমতাসীন গোষ্ঠীকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর সাফ কথা, “বিরোধী দলের ভুলভ্রান্তি নিয়ে আওয়াজ তুলি, এটাই আমার ধর্ম। এটা আমি বলবই। আমি কারও রাস্তা আটকাইনি। নিজের রাস্তা নিজে তৈরি করেছি। সেই রাস্তাতেই হাঁটব।” যে চিঠি দলের অভ্যন্তরীণ বিষয়, সেই চিঠি সর্বসমক্ষে ফাঁস হল কী করে? সেই প্রশ্ন তুলেও পালটা তোপ দেগেছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতি। কোনও সেন্সর নয়, তিনি যে নিজের স্টাইলেই চলবেন তা স্পষ্ট…

আরও পড়ুন
দেশ 

Hardik Patel: আগামী কালই বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক

গুজরাটের পাতিদার নেতা হার্দিক পটেল কংগ্রেস ছাড়ার দু’সপ্তাহের মাথায় আগামী ২ জুন, বৃহস্পতিবার গান্ধীনগরে বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিলের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন । কংগ্রেস ছাড়ার পরে ধারাবাহিক ভাবে কংগ্রেসকে আক্রমণ করে আসছিলেন তিনি। এমনকি পদত্যাগ করার আগেই বিজেপির প্রশংসা শোনা গিয়েছিল তাঁর গলায়। সব মিলিয়ে রাজনৈতিক শিবিরের বক্তব্য ছিল, হার্দিকের মোদী-শিবিরে যোগ দেওয়া সময়ের অপেক্ষামাত্র। বিজেপি শিবিরের দাবি, হার্দিককে পাওয়া গুজরাট ভোটের আগে যথেষ্ট স্বস্তিজনক। গত গুজরাট বিধানসভা ভোটের আগে যখন যেখানে সভা করেছিলেন হার্দিক, গড়ে আড়াই লাখ মানুষের ঢল ছিল। বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়ে সুরাত…

আরও পড়ুন
কলকাতা 

Dilip Ghosh : ‘চিঠি এখনো পায়নি, পেলে জবাব দেব’ সংবাদমাধ্যমে মুখ খোলা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে বললেন দিলীপ ঘোষ

বাংলার জনরব ডেস্ক : সংবাদমাধ্যমের কাছে কোনরকম বিতর্কিত মন্তব্য করতে নিষেধ করেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন চিঠি এখনো পায়নি কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি পেলে তার জবাব দেব। আজ মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশে একটি চিঠি পাঠিয়েছেন অরুণ সিংহ। তিনি জাতীয় সাধারণ সম্পাদক। সেই চিঠিতে বলা হয়েছে, দিলীপ ঘোষকে বলা হয়েছে, ‘আগে অনেক বারই আপনাকে সতর্ক করা হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না।’ দিলীপের উদ্দেশে লেখা দলীয় এই নির্দেশের…

আরও পড়ুন
কলকাতা 

Dilip Ghosh: দলকে পড়তে হচ্ছে অস্বস্তিতে! সংবাদমাধ্যমের কাছে কোন কথা বলতে পারবেন না দিলীপ ঘোষ চিঠি দিয়ে কড়া বার্তা দিল কেন্দ্রীয় নেতৃত্ব

বাংলার জনরব ডেস্ক : নানা বিতর্ক মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলে দেয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দিলীপ ঘোষ। দল বারবার সতর্ক করেছে এ বিষয়ে তার সত্বেও তিনি অবিচলভাবে বিতর্কিত মন্তব্য করে চলেছেন। এমনকি দু-তিন দিন আগে আনন্দবাজার অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক কিছু মন্তব্য করেছিলেন দীলিপ ঘোষ। যা নিয়ে চরম অস্বস্তিতে পড়ে যায় বিজেপি। এরপরই আজ মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় কমিটি রীতিমতো চিঠি দিয়ে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো চিঠিতে দিলীপ ঘোষের নানা মন্তব্যে দলের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য…

আরও পড়ুন