কলকাতা 

পরামর্শদাতা সংস্থা আইপ্যাকও তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল! বাংলায় কাজ বন্ধ, এবার মমতার কী হবে?

সেখ ইবাদুল ইসলাম : আগামী ২৩ এপ্রিল ও ২৯ শে এপ্রিল দুই দফায় এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম দফায় ১৫২ টি বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা। আর এই ভোট গ্রহণের সময় রয়েছে মাত্র চার দিন। তার আগে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এই রাজ্য থেকে তাদের কাজকর্ম বন্ধ করার কথা ঘোষণা করেছে। আগামী ২০ দিন আর কোন কাজ এ রাজ্যে বসে তারা করবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কর্মরত আইপ্যাক এর কর্মীদের কাছে শনিবার গভীর রাতে ইমেইলে বার্তা পাঠানো হয়েছে। ভোট গ্রহণের কয়েকদিন আগে পরামর্শদাতা সংস্থার…

আরও পড়ুন
কলকাতা 

রবিবার ভোরের আলো ফোটার আগেই ইডি পৌঁছে গেল শান্তনু বিশ্বাসের বাড়িতে! চলছে জোরদার তল্লাশি

রবিবার সকালে ভোরের আলো ফোটার আগেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে ইডি আধিকারিকরা।একদিকে বালিগঞ্জে ফার্ন রোডে ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। অন্যদিকে, আজ সকালেই সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি ও আবাসন। মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ২টি ঠিকানাতেই চলছে তল্লাশি। সকাল ৬টার আগেই শান্তনু সিন্হা বিশ্বাসের বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। দীর্ঘদিন কালীঘাট থানার দায়িত্বে ছিলেন শান্তনু সিন্হা বিশ্বাস। বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদে শান্তনু সিন্হা বিশ্বাস। এর আগেও শান্তনু সিন্হা বিশ্বাসকে…

আরও পড়ুন
জেলা 

এসডিপিআই মনোনীত মহাজোট প্রার্থী মসিউর রহমানের সমর্থনে সাগরদিঘীতে জনসভা, বক্তব্য রাখলেন নওশাদ সিদ্দিকী ও জামির মোল্লা 

৫ মে: আসন্ন বিধানসভা নির্বাচনে সাগরদিঘী কেন্দ্রের ফলাফলের একপ্রকার পূর্বাভাস মিলল আজকের জনসভায়। সাগরদিঘী সেখদিঘী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সভায় এসডিপিআই, বামফ্রন্ট ও আইএসএফ মহাজোট প্রার্থী মসিউর রহমানের সমর্থনে উপচে পড়া জনসমাগম সেই ইঙ্গিতই দিল। হাজার হাজার মানুষের সম্মিলিত স্লোগানে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ ও পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট হয়ে ওঠে। সভায় বক্তব্য রাখতে গিয়ে আইএসএফ চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী তীব্র আক্রমণ শানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভরাডুবির মুখে পড়ছে। তিনি দাবি করেন, রাজ্যের স্বৈরাচারী শাসন ও দুর্নীতির অবসান ঘটাতে বামফ্রন্ট, আইএসএফ ও এসডিপিআই একত্রিত হয়ে মহাজোট গঠন করেছে।…

আরও পড়ুন
দেশ 

ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে (EGMO) প্রথমবার স্বর্ণপদক জিতল মুম্বাইয়ের ছাত্রী শ্রেয়া: জানালো– এ এক অনন্য বিজয়ের স্বাদ

নায়ীমুল হকের প্রতিবেদন: মুম্বাইয়ের ছাত্রী শ্রেয়া শান্তনু মুন্ধাদা ফ্রান্সের বোর্দো শহরে অনুষ্ঠিত ১৫তম ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াড ২০২৬-এ স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ছাত্রী হয়েছেন। শ্রেয়া জানিয়েছেন, তাঁর কাছে দেশের জন্য এই পদকপ্রাপ্তি এক অনন্য বিজয়ের স্বাদ এনে দিয়েছে। তাঁর এই স্বর্ণপদক বিজয় এবং চার সদস্যের ভারতীয় দলের শক্তিশালী পারফরম্যান্সে খুশি ভারতীয় দল। কেবল একটি স্বর্ণপদকই নয়, সঙ্গে অন্যান্যরা পেয়েছেন একটি রুপো ও একটি ব্রোঞ্জ পদকও, সব মিলিয়ে মোট তিনটি পদক অর্জন করেছেন তাঁরা। অলিম্পিয়াডে ২০২৬-এ মুম্বাইয়ের শ্রেয়া শান্তনুর এই স্বর্ণপদক জয়কে এক ঐতিহাসিক বিজয় বলে মনে করছেন দেশের গণিতমহল। এটি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

শনিবার থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

শনিবার সকাল থেকে হরমুজ় প্রণালীতে অবরোধ শুরু করার কথা ঘোষণা করল তেহরান! ইরানের সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে, আমেরিকা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মার্কিন নৌবহর ইরানের বিভিন্ন বন্দর এবং সেখান থেকে যাতায়াতকারী জাহাজগুলির ওপর নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে। তাই হরমুজ় প্রণালী আবার অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পূর্ণ শক্তিতে নৌ অবরোধ’ চালিয়ে যাবেন বলে শুক্রবার হুঁশিয়ারি দিয়েছিলেন তেহরানকে। তার ২৪ ঘণ্টার মধ্যেই আবার হরমুজ়ে অবরোধ শুরুর কথা ঘোষণা করে মোজ়তবা খামেনেইয়ের দেশ। ইরানের সামরিক কমান্ড শনিবার বিবৃতিতে বলেছে, “যতক্ষণ না ইরানে আগত সকল জাহাজের চলাচলের স্বাধীনতা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

যুদ্ধ এখনো শেষ হয়নি কোনরকম চালাকি বরদাস্ত করা হবে না শান্তি বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। যে কোনও সময় যা কিছু হতে পারে। তবে কূটনীতির আড়ালে আমেরিকা যেন ছলনা না করে। দ্বিতীয় দফার বৈঠকের আগে হুঁশিয়ারি দিল ইরান। আল জ়াজিরা-র প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেজ়া তালায়ি বলেন, ‘‘আমেরিকার সঙ্গে এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি। যদি কূটনীতির আড়ালে কোনও রকম ভনিতা করা হয় তা হলে তেহরান কড়া জবাব দেবে।’’ হরমুজ় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা নিয়েও কটাক্ষ করেন রেজ়া। প্রসঙ্গত, ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, হরমুজ় খুলতে রাজি হয়েছে ইরান। শুধু তা-ই নয়, আগামী দিনে কোনও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে এই জলপথকে কোনও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি বৈঠক ইসলামাবাদের সোমবার?

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, মার্কিন-ইরানি প্রতিনিধিদলগুলো আগামীকাল রোববার পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এরআগে শুক্রবার (১৭ এপ্রিল) পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু হয়। এই প্রচেষ্টা সফল হয়েছে, কারণ উভয় পক্ষই দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলছে, যা পাকিস্তানকে তার মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করার সুযোগ করে দিয়েছে।…

আরও পড়ুন
জেলা 

অধীর আমার গুরুদেব কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি ভোট গ্রহণের কয়েকদিন আগে কেন এমন কথা বললেন বাইরন বিশ্বাস?

অধীররঞ্জন চৌধুরীই তাঁর ‘গুরুদেব’। তাঁর হাত ধরেই রাজনীতিতে পা দিয়েছেন। মৃত্যুর আগে পর্যন্ত অধীরকে তিনি মনে রাখবেন। এমনটাই দাবি করলেন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। এমনকি, কংগ্রেসের সঙ্গে তিনি ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন বলেও স্বীকার করে নিলেন বাইরন। বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে ২০২৩ সালের উপনির্বাচনে সাগরদিঘি থেকে লড়েছিলেন বাইরন। তৃণমূল প্রার্থীকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু জেতার পরেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এ বারের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে সেই বাইরনকেই টিকিট দিয়েছে রাজ্যের শাসকদল। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় তাঁর কেন্দ্রে ভোটগ্রহণ। তার কয়েক দিন আগে অন্য…

আরও পড়ুন
জেলা 

ডোমকলে তৃণমূল ছেড়ে কয়েকশ কর্মী যোগ দিলেন সিপিএম! দলের আস্ত কার্যালয় পাল্টে গেল! চাঞ্চল্য জেলা জুড়ে

বিশেষ প্রতিনিধি : তৃণমূলের এমন পরিস্থিতি এর আগেই মুর্শিদাবাদের মানুষ দেখেনি। এবার শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে কয়েকশো মানুষ যোগ দিলেন সিপিএম দলে। শুধু যোগ দেওয়া নয় একইসঙ্গে একদিন আগে পর্যন্ত যেটা তৃণমূলের পার্টি অফিস ছিল সেটা আজ থেকে হয়ে গেল সিপিএমের পার্টি অফিস। এরকম ঘটনা ইদানিং ঘটে নি। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এমনই এক ‘পালাবদল’ ঘটল। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি এনামুল মালিথা ওরফে বাবুর নেতৃত্বে প্রায় ৪০০টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমের লাল পতাকা হাতে তুলে নিল। তার পরে ডোমকলে তৃণমূলের দলীয় কার্যালয়ের দখল নিল সিপিএম। দলত্যাগীদের দাবি, দীর্ঘদিন…

আরও পড়ুন
কলকাতা 

বেলডাঙা কাণ্ডে চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ, জামিন পেল ১৫

বেলডাঙা কাণ্ডের পরে ৯০ দিন কেটে গেলেও ধৃতদের বিরুদ্ধে চার্জশিট বা তদন্তের কোনও প্রামাণ্য রিপোর্ট পেশ করতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার এনআইএর বিশেষ আদালত ওই ঘটনায় ধৃত ৩৫ জনের মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর করল। ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে তাঁদের জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের গতিবিধির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। দফায় দফায় ভাঙচুর, রেল অবরোধ, জাতীয় সড়কে বিক্ষোভ থেকে শুরু করে সংবাদমাধ্যমকে আক্রমণের অভিযোগ উঠেছিল। রাজ্য পুলিশ তদন্ত শুরু…

আরও পড়ুন