কলকাতা 

IJA-এর ১০৪ বছর পূর্তি এবং রাজ্যপাল অসীম কুমার ঘোষ স্মারক অনুষ্ঠানের উদ্বোধন করলেন

স্মৃতি সামন্ত, কলকাতা : ভারতীয় সাংবাদিক সমিতি (IJA) কলকাতার প্রেসক্লাবে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ১০৪ তম বর্ষ উদযাপন করেছে, যা সংবাদপত্রের স্বাধীনতা, নীতিগত সাংবাদিকতা এবং গণমাধ্যম পেশাদারদের অধিকার ও কল্যাণের প্রতি তাদের স্থায়ী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিয়ানার মাননীয় রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ, যিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি স্বাধীন, সাংবাদিকতার মূল্যবোধ লালন এবং রাজনৈতিক, সামাজিক এবং প্রযুক্তি। অসামান্য অবদানের জন্য ছয়জন প্রবীণ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।সম্মানিত সাংবাদিকরা হলেন মৃণাল কান্তি বিশ্বাস, মানশ ঘোষ, মিহির গঙ্গোপাধ্যায়, বচন সিং। সাংবাদিকতায় বিশ্বাসযোগ্যতা, সাহস এবং পেশাদার সততা বজায়…

আরও পড়ুন
দেশ 

অসমে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা! কতজন বাংলাদেশী পেল নির্বাচন কমিশন? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আজ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেল মাত্র ০.৯৭ শতাংশ। প্রসঙ্গত বলা প্রয়োজন অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়নি বিশেষ সংশোধন হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, ১২৬টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে এই মুহূর্তে রাজ্যের মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯। (Assam Final Voter List)। মঙ্গলবার অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অসমের চিফ ইলেক্টোরাল অফিসার জানিয়েছেন, খসড়া তালিকা থেকে ২ লক্ষ ৪৩ হাজার ৪৮৫ জনের নামই বাদ গিয়েছে। খসড়া ভোটার তালিকায়…

আরও পড়ুন
কলকাতা 

স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের উপস্থিতিতে জেগে থাকা অবস্থায় ব্রেন সার্জারি,এক বিরল দৃষ্টান্ত কলকাতায়

বিশেষ প্রতিনিধি : ২৭ বছর বয়স,যে বয়সে মানুষ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। ঠিক সেই সময়েই একদিন হঠাৎ খিঁচুনি। মুহূর্তের মধ্যে বদলে যায় সবকিছু। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে ভয়ংকর সত্য। মস্তিষ্কের গভীরে এমন একটি জায়গায় সমস্যা, যেখান থেকে মানুষের কথা বলা, মনে রাখা, কণ্ঠস্বর, খাবার গেলা, হাঁটা এমনকি গান গাওয়ার ক্ষমতাও নিয়ন্ত্রিত হয়। এমন জায়গায় অপারেশন মানেই ছিল এক গভীর ভয়। কথা হারিয়ে ফেলার ভয়, নিজের পরিচয় হারানোর ভয়। রোগ নির্ণয় ও স্নায়বিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিউরোলজিস্ট ডা. দীপ দাস। তাঁর পরামর্শ অনুযায়ী চিকিৎসক দল সিদ্ধান্ত নেন।এই…

আরও পড়ুন
কলকাতা 

পশ্চিমবঙ্গ জুড়ে বন্ডেড লেবার অ্যাবোলিশন আইনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আইনি সচেতনতা কর্মসূচি

স্মৃতি সামন্ত, কলকাতা : ১৯৭৬ সালের বন্ডেড লেবার সিস্টেম (অ্যাবোলিশন) আইনের ৫০ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে আইনি সচেতনতা এবং সংবেদনশীলতা কর্মসূচির একটি সিরিজ আয়োজন করা হয়েছিল, যার মধ্যে হাওড়া রেলওয়ে স্টেশন নারিহওয়ে রথলাওয়েতে হাওড়া স্টেশনের ম্যাজিস্ট্রেট এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী মো. ইমতিয়াজ ভারতীর উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ জনসাধারণের প্রচারণামূলক উদ্যোগ অনুষ্ঠিত হয়েছিল। রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ (SLSA) এর নির্দেশনায় পশ্চিমবঙ্গের প্রধান জেলাগুলিতে সমান্তরাল আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল, যা ন্যায়বিচারের অ্যাক্সেসকে শক্তিশালী করে এবং আইনি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করে। আয়োজকরা রেলওয়ে স্টেশনগুলিকে…

আরও পড়ুন
কলকাতা 

কয়লা পাচার মামলায় ইডির জালে দুই ব্যবসায়ী

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)! কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার জালে দুই কয়লা ব্যবসায়ী। ধৃত দুজনের নাম কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডল। ধৃত চিন্ময় কয়লা পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত লালার খুবই ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সোমবার গভীর রাতে দুই ব্যবসায়ী কিরণ খাঁ এবং চিন্ময় মণ্ডলকে গ্রেপ্তার করে ইডি। সূত্রের খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি উঠে আসে। এরপরেই দুজনকে গ্রেফতার করে ইডি। পুরানো একটি কয়লা পাচার মামলায় এর আগে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে…

আরও পড়ুন
কলকাতা 

পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে উত্তাল হল বিকাশ ভবন চত্বর

পার্শ্বশিক্ষকদের বিক্ষোভে উত্তাল হল বিকাশ ভবন চত্বর! বাজেটে মাত্র ১ হাজার টাকা বেতন বৃদ্ধি করে তাঁদের অপমান করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে আজ, মঙ্গলবার বিকাশভবন অভিযান করেন তাঁরা। রাস্তায় বসে পড়েছেন আন্দোলনকারীরা। তাতেই বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্যের পার্শ্বশিক্ষকদের ১ হাজার টাকা বাড়ানো হয়েছে। কিন্তু তাতে ক্ষুদ্ধ পার্শ্বশিক্ষকদের একাংশ। তাঁদের দাবি, দীর্ঘদিন বাদে ১ হাজার টাকা বাড়িয়ে তাঁদের অপমান করা হয়েছে। বেতন আরও বৃদ্ধি করতে হবে ও স্থায়ীকরণের দাবি তুলে মঙ্গলবার তাঁরা বিকাশ ভবন অভিযানের ডাক দেন। আন্দোলনরত এক পার্শ্বশিক্ষক বলেন, “২০১৮ সালে আমাদের…

আরও পড়ুন
দেশ 

হিমন্ত বিশ্ব শর্মার বিতর্কিত ভিডিও নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য প্রধান বিচারপতির

নির্বাচন এলেই রাজনৈতিক লড়াই আরও বেশি করে আদালতে পৌঁছে যাচ্ছে বলে এবার মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিতর্কিত ভিডিও নিয়ে আদালতে আর্জি জমা পড়েছে। সেই প্রসঙ্গেই এমন মন্তব্য করলেন CJI সূর্যকান্ত। (Supreme Court)। ভিডিও ঘিরে বিতর্ক, সেটি বিজেপি-ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ভিডিও-য় দেখা যায়, দুই ব্যক্তির দিকে রাইফেল তাক করে রয়েছেন হিমন্ত। নিশানায় থাকা দুই ব্যক্তির মধ্যে একজনের মাথায় টুপি রয়েছে, যেমনটা মুসলিমরা পরেন। অন্যজনের লম্বা দাড়ি রয়েছে। হিমন্ত ট্রিগারে চাপ দিতেই গুলি ছুটে যায় ওই দু’জনের দিকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায়…

আরও পড়ুন
দেশ 

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেস শর্ত মানলে স্বাক্ষর করবে তৃণমূল জানালেন অভিষেক

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনার দৌত্য শুরু করেছে, সে সম্পর্কে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার দলনেতা হিসাবে অভিষেক মঙ্গলবার জানালেন, কংগ্রেস যে অনাস্থা প্রস্তাব আনতে চায় তাতে তৃণমূলের সাংসদদের সই করতে কোনও আপত্তি নেই। কিন্তু তার আগে বিজেপি-বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-ভুক্ত দলগুলির যৌথ বিবৃতি দাবি করেছেন অভিষেক। জানিয়ে দিয়েছেন, সে প্রক্রিয়া মানলে তবেই তৃণমূল তাতে সই করবে। অভিষেক মঙ্গলবার বলেন, ‘‘স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই। ‘ইন্ডিয়া’র দলগুলো সই করে একটা চিঠি লোকসভার স্পিকারকে দিক। যে চারটি বিষয়কে কেন্দ্র করে অনাস্থা…

আরও পড়ুন
দেশ 

বিরোধীরা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিতেই,বিজেপির সাংসদরা পূর্ণ আস্থা জ্ঞাপন করলেন

বিশেষ প্রতিনিধি : লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে তোড়জোড় শুরু করেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। এটা একটা গণতন্ত্রের পক্ষে অশুভ লক্ষণ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যে মঙ্গলবার স্পিকারের প্রতি ‘পূর্ণ আস্থা’ প্রকাশ করে তাঁকে চিঠি লিখলেন এগারো জন বিজেপি সাংসদ। গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর শারীরিক হামলার আ্রশঙ্কায় অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা। বিষয়টিকে ভালো ভাবে নেয়নি কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলি। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে এনে ওমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট অধিবেশনেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব…

আরও পড়ুন
কলকাতা 

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলা!

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলা। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল অসুস্থ। সেই কারণেই আরও কিছুটা সময় চাওয়া হয়। সেই আবেদনে সম্মতি দিল আদালত। ফলে পিছিয়ে গেল শুনানি। আগামী ১৮ ফেব্রুয়ারি ফের শুনানি হবে বলেই খবর। গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। তার আগে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় রাজ্য। সেখানে ইডির মামলা খারিজের আবেদন জানানো হয়। রাজ্য সেখানে দাবি করে, সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করার অধিকারই নেই ইডির। তল্লাশির পদ্ধতি ভুল ছিল বলে দাবি…

আরও পড়ুন