কলকাতা 

ভোট সংক্রান্ত অশান্তি রুখতে ব্যর্থ হলে চাকরি যাবে ওসি এসডিপিওদের কড়া বার্তা কমিশনের

শেয়ার করুন

কাউকে ফোনে। কাউকে মোবাইলে টেক্সট মেসেজে। কাউকে বা মুখোমুখি। রাজ্যে বিভানসভা ভোটপর্ব শুরুর আগে নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশের তরফে বিভিন্ন থানার ওসি এবং মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-দের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রের খবর!

প্রশাসনের ওই সূত্র জানাচ্ছে, নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তায় বলা হয়েছে যে, ভোট-সংক্রান্ত অশান্তির ক্ষেত্রে কোনও রকম সহনশীলতা দেখানো হবে না। কোনও ধরনের গন্ডগোল ঘটলে সংশ্লিষ্ট থানার ওসি এবং এসডিপিও দায়ী থাকবেন। কর্তব্যে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশকর্তার বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করবে বলে বার্তা দিয়ে কমিশনের হুঁশিয়ারি— আইন ভাঙার ঘটনায় জড়িত থাকলে সংশ্লিষ্ট ওসি বা এসডিপিও-কে বরখাস্ত করা হতে পারে।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ