দেশ 

শুক্রবারই বদল হচ্ছে মোদির দফতর! ঠিকানা বদলের আগে সাউথ ব্লকে শেষ বৈঠকও করবেন প্রধানমন্ত্রী

কলকাতা থেকে ব্রিটিশেরা দেশের রাজধানী দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পরে রাইসিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক এবং সাউথ ব্লক। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমল থেকে সেই সাউথ ব্লকেই প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও-র কাজ চলে আসছে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দফতর সরে যাচ্ছে নতুন তৈরি এগজিকিউটিভ কনক্লেভে। যার নামকরণ হয়েছে ‘সেবা তীর্থ’। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাউথ ব্লকের দফতর খালি করা হবে। তার পরেই শুরু হবে স্থানান্তর প্রক্রিয়া। তবে ঠিকানা বদলের আগে বর্তমান দপ্তরে মন্ত্রিসভার বৈঠকও সারবেন প্রধানমন্ত্রী। মোদি সরকারের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ১০টি নতুন…

আরও পড়ুন
জেলা 

বাংলায় কথা বলার জন্য মহারাষ্ট্রের পুনেতে খুন পরিযায়ী শ্রমিক, দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবী জানালেন মুখ্যমন্ত্রী

মহারাষ্ট্রে ফের পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠল। নিহত সুখেন মাহাতো পুরুলিয়ার বাসিন্দা। কর্মসূত্রে থাকতেন মহারাষ্ট্রের পুণেতে। তৃণমূলের অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই নির্মম ভাবে হত্যা করা হয়েছে ওই যুবককে। ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণের ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রী লেখেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডে তিনি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। এই ঘটনা নিয়ে মমতা লেখেন, “আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুখেনের পরিবারের উদ্দেশে আমি বলছি, এই শোকার্ত সময়ে পশ্চিমবঙ্গ আপনাদের…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশে পুলিশের এনকাউন্টারে মৃত্যু কুখ্যাত দুষ্কৃতীর

উত্তরপ্রদেশে ফের ‘এনকাউন্টার’! পুলিশের গুলিতে মৃত্যু হল এক কুখ্যাত দুষ্কৃতীর। তার মাথার দাম ছিল ৫০ হাজার। পাশাপাশি, তার কাছ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং কার্তুজ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমজাদ। পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’-এর তালিকায় তার নাম ছিল। খুন, তোলাবাজি, অপহরণ-সহ একাধিক মামলায় অভিযুক্ত ছিল আমজাদ। বহুদিন ধরেই তার খোঁজ করছিল পুলিশ। বুধবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মুজফ্‌ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে আমজাদকে দেখা গিয়েছে। এরপরই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশি অভিযানের মুখে পড়ে কোণঠাসা হয়ে পড়ে আমজাদ। অভিযোগ,…

আরও পড়ুন
কলকাতা 

মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬

বিশেষ প্রতিনিধি : কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে “ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬”, যার মূল ভাবনা “দ্য ভিশন ইন কন্টিনিউম: এ সাগা অফ বর্ডারলেস হিউম্যানিটি”। ভারতীয় সভ্যতার ধারাবাহিক জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বিশ্বমুখী করে তোলার লক্ষ্যেই এই দুই দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবটি আয়োজিত হচ্ছে ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায়। উৎসবের মূল অনুষ্ঠান হবে আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি, কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে। এ উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে প্রোগ্রাম লঞ্চ অনুষ্ঠীত হয় বৃহস্পতিবার। এদিন “মানবতা সম্মান গ্লোবাল ২০২৬” এবং “এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অ্যাওয়ার্ড” প্রদান করা হয়…

আরও পড়ুন
দেশ 

রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি তুলে লোকসভায় সরব নিশিকান্ত দুবে

রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, রাহুলের বিরুদ্ধে ‘সাবস্ট্যান্টিভ মোশন’ আনছেন। বিজেপি সাংসদের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে ক্রমশ দেশবিরোধী কথাবার্তা বলছেন রাহুল। এমন সব অভিযোগ করছেন যার কোনও ভিত্তি নেই। এই ধরনের অপরাধের পরও তাঁর কোনও শাস্তি হবে না, সেটা হতে পারে না। বৃহস্পতিবার রাহুলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে নিশিকান্ত দুবে বলেন, “আমি লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রস্তাব জমা দিয়েছি। জর্জ সোরসের মতো দেশবিরোধী শক্তির মদতে এই সদন থেকে গোটা দেশকে বিভ্রান্ত করেছেন তিনি। সবটাই দেশের ক্ষতিসাধনের উদ্দেশে। আমার দাবি, রাহুলের সাংসদ পদ…

আরও পড়ুন
কলকাতা 

প্রাক্তন পুলিশ কমিশনারের পুত্র সাইবার প্রতারণার শিকার, গ্রেফতার অভিযুক্ত

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পুত্র সাইবার প্রতারণার শিকার। অনলাইনে লেনদেন করতে গিয়ে ৩০ হাজার টাকা খুইয়েছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। মনোজের পুত্র দিল্লিতে পেয়িং গেস্ট হিসাবে একটি ঘর ভাড়া করতে চেয়েছিলেন। তা করতে গিয়েই প্রতারিত হয়েছেন বলে খবর। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা ৩০ হাজার টাকা কেটে যায়। আর সেই টাকা উদ্ধার করতে পারেননি মনোজ-পুত্র। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। ৩০ হাজার টাকা লেনদেনের সূত্র ধরে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় রাজেশ প্রধান নামের এক…

আরও পড়ুন
কলকাতা 

বেলডাঙার ঘটনায় এনআইএ তদন্তে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এআইএ)। এই এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে বুধবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) ১৫ নম্বর ধারা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাই কোর্টকে। বেলডাঙার হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই মামলায় রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকার যদি চায়…

আরও পড়ুন
কলকাতা 

মহুয়া পিকের ‘ভুয়ো’ চ্যাট ভাইরাল, অভিযুক্তকে ধরতে গিয়ে হেনস্থার শিকার রাজ্যের পুলিশ

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও ভোট কৌশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের মেসেজ ‘চ্যাট’ ভাইরাল হয়েছে স্ক্রিনশট আকারে। ‘ভুয়ো’ ওই চ্যাটের প্রেক্ষিতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সাংসদ। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের সন্ধান পায়। যোগীরাজ্য উত্তরপ্রদেশে যায় কোতোয়ালি থানার পুলিশ। সেখানেই চরম হেনস্তা হতে হল বাংলার পুলিশকে! অভিযুক্তকে ধরতে সাহায্য করা তো দুরস্ত, বাংলার পুলিশকেই থানায় বসিয়ে রাখা হল বলে অভিযোগ। নয়ডায় এই ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা সুরজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন। দাবি করা হয়েছিল,…

আরও পড়ুন
কলকাতা 

পুস্তক দান উৎসব ২০২৬

বিশেষ প্রতিনিধি : মিল্লাত এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে গত ১০ই ফেব্রুয়ারি কলকাতার মনু মেমোরিয়াল ইনস্টিটিউশনে(হাই মাদ্রাসায়) পুস্তক দান উৎসব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আই এ এস জনাব লিয়াকত আলী, কলকাতা DOMA জনাব আরশাদ জামাল হাশমি, বিশিষ্ট কবি ও সমাজ কর্মী আলমগীর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিএড বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাকির হোসেন লস্কর, কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম প্রমুখ। উপস্থিত অতিথিরা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় একজন ব্যক্তির বিকশিত হওয়ার পথে উত্তম পথ। পড়াশোনার কোন বিকল্প নেই আর পড়াশোনা ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব নয় আর জ্ঞান…

আরও পড়ুন
কলকাতা 

মাধ্যমিক : ২০২৬ *শেষ মুহূর্তের প্রস্তুতি কথা – জীবন বিজ্ঞান* 

মাধ্যমিক : ২০২৬ *শেষ মুহূর্তের প্রস্তুতি কথা – জীবন বিজ্ঞান* ডঃ কমল কৃষ্ণ দাস_ শিক্ষক,ওল্ড মালদা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়। জোর কদমে ঘড়ির কাঁটা ছুটছে। অপেক্ষা করছিলে, কবে আসবে ২ ফেব্রুয়ারি। শুরু হবে মাধ্যমিক। এক্কেবারে পৌঁছে গেলে, শেষ দিনের পরীক্ষা জীবন বিজ্ঞানে। জীবন বিজ্ঞান প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই চলে আসে ছবির প্রশ্ন। ২০২৬-এর সম্ভাব্য ছবির প্রশ্ন হল নিউরোন, পাশাপাশি উদ্ভিদ ও প্রাণী কোষের প্রফেজ, মেটাফেজ ও টেলোফেজ দশার ছবিও ততোধিক গুরুত্বপূর্ণ। এসব ছবি আঁকা প্রসঙ্গে কয়েকটা কথা বলা যাক। ছবিতে ফুল মার্কস পাওয়া যতটা সহজ আবার সামান্য ভুল হলে নম্বর কেটেও যায়।…

আরও পড়ুন