জেলা 

নন্দীগ্রামের বিজেপি নেতার অশালীন চ্যাট ভাইরাল, চাপে শুভেন্দু

শেয়ার করুন

২৩ এপ্রিল বাংলায় প্রথম দফার নির্বাচন। ভোট রয়েছে উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে। তার মধ্যে রয়েছে ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামও। একেবারে ভোটের মুখে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতার সঙ্গে এক মহিলার অশালীন চ্যাট ভাইরাল হতেই চাপে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসতেই ধিক্কার জানিয়েছেন জেলার বুদ্ধিজীবী মহল।

জানা গিয়েছে, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল। তাঁর বিরুদ্ধেই এক মহিলার সঙ্গে অশালীন চ্যাট করার অভিযোগ। আর সেই ভিডিও ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একদিকে মহিলার সঙ্গে ফোনে প্রলয় পাল কথা বলছেন আর অপরদিকে চ্যাট বক্সে অশালীন ছবি পাঠাচ্ছেন।

Advertisement

যদিও ভোটের মুখে এগুলো তৃণমূলের চক্রান্ত বলে বিজেপির দাবি। এ বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “বিজেপি মহিলা বিদ্বেষী এটা বারবার প্রমাণিত হয়েছে। এবার নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং অমিত শাহর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে তাঁর অশালীন ভিডিও ভাইরাল হয়েছে। যা একটি ন্যক্কারজনক ঘটনা। যাঁরা মহিলাদের সঙ্গে এমন অশালীন আচরণ করেন তাঁদের বিধানসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে।”

এদিকে বিজেপি নেতা প্রলয় পালের বক্তব্য, “আমায় বদনাম করার চেষ্টা হচ্ছে। আসলে প্রচার করছে।” এমন কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি বিজেপি নেতার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ