আন্তর্জাতিক 

যুদ্ধ এখনো শেষ হয়নি কোনরকম চালাকি বরদাস্ত করা হবে না শান্তি বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

শেয়ার করুন

যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। যে কোনও সময় যা কিছু হতে পারে। তবে কূটনীতির আড়ালে আমেরিকা যেন ছলনা না করে। দ্বিতীয় দফার বৈঠকের আগে হুঁশিয়ারি দিল ইরান। আল জ়াজিরা-র প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রেজ়া তালায়ি বলেন, ‘‘আমেরিকার সঙ্গে এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি। যদি কূটনীতির আড়ালে কোনও রকম ভনিতা করা হয় তা হলে তেহরান কড়া জবাব দেবে।’’

হরমুজ় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা নিয়েও কটাক্ষ করেন রেজ়া। প্রসঙ্গত, ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, হরমুজ় খুলতে রাজি হয়েছে ইরান। শুধু তা-ই নয়, আগামী দিনে কোনও সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে এই জলপথকে কোনও ভাবে ঢাল হিসাবে ব্যবহার করবে না। ট্রাম্পের এই ঘোষণার পরেই পাল্টা জবাব দিলেন রেজ়া। তিনি বলেন, ‘‘লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির শর্তেই অসামরিক জাহাজকে হরমুজ় দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে।’’

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ