কোন কোন শর্তে আমেরিকার সঙ্গে অন্তবর্তী বাণিজ্য সমঝোতায় সম্মত হয়েছে ভারত!
আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় সম্মত হয়েছে ভারত। শনিবার ভোরে (ভারতীয় সময়) যৌথ বিবৃতি দিয়ে অন্তর্বর্তী এই সমঝোতার বিভিন্ন দিকগুলি প্রকাশ করা হয়েছে। ভারতের পণ্যের উপর চাপানো বাড়তি ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সার্বিক শুল্কও ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ১৮ শতাংশে। এই পরিস্থিতিতে ভারতও বেশ কিছু ক্ষেত্রে আমেরিকার শর্ত মেনে নিয়েছে। আমেরিকার কাছ থেকে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ কোটি টাকার বেশি) পণ্য আমদানি করতে সম্মত হয়েছে নয়াদিল্লি। ভারত-আমেরিকা যৌথ বিবৃতি অনুযায়ী, সমস্ত মার্কিন বাণিজ্যিক পণ্য এবং…
আরও পড়ুন