জেলা 

আইআইটি খড়গপুরে আট তলা থেকে ঝাপ দিয়ে আত্মঘাতী ছাত্র!

শেয়ার করুন

ফের আইআইটি খড়গপুরে পড়ুয়ার মৃত্যু। হোস্টলের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্র। পড়ুয়া কী কারণে চরম সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি। মৃতের সহপাঠীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পড়ুয়াদের মধ্যে। দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার পড়ুয়া মৃত্যুর ঘটনায় উঠছে প্রশ্ন। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে পুলিশ।

পুলিশ ও পড়ুয়া সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম জয়বীর সিংহ ডোডিয়া। বয়স ২১ বছর। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র ছিলেন। আদতে গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা জয়বীর থাকতেন ক্যাম্পাসের হোস্টলেই। থাকতেন নেহেরু হলে।শনিবার অটলবিহারী হলের নিচ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়বীরকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, ওই হলের ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে জয়বীর আত্মঘাতী হয়েছেন।

Advertisement

নেহরু হল থেকে অটলবিহারী হলে কেন গেলেন জয়বীর তা খতিয়ে দেখছেন তদন্তকারী। কেন এই চরম সিদ্ধান্ত তা দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। গত ১৬ মাসে এই নিয়ে ৮ জন ছাত্রের মৃত্যু ঘটলো খড়গপুর আইআইটিতে। তাঁদের মধ্যে পাঁচজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এবার জয়বীরের আত্মহত্যার ঘটনা সামনে এল। কেন বারবার খড়গপুরের মতো প্রতিষ্ঠান এই রকম ঘটনা ঘটছে? তা নিয়ে প্রশ্ন উঠেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ