কলকাতা 

অন্তবর্তী বাজেটের সংক্ষিপ্ত বিবরণ!

বৃহস্পতিবার রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। রাজ্যের অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করেন বিধানসভায়। ভোটের আগে এই বাজেটে মোট ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে উপভোক্তাদের জন্য মাসে ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতাও চার শতাংশ বাড়ানোর ঘোষণা হয়েছে। সিভিক ভলান্টিয়ারদের বেতনও মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা বলা হয়েছে রাজ্য বাজেটে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের ভাতাও ১০০০ টাকা করে বৃদ্ধির উল্লেখ রয়েছে বাজেটে। প্যারা টিচারদের জন্য ১০০০ টাকা ভাতা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

মাধ্যমিক ২০২৬ ▪️ইতিহাসে টাইম মানেজমেন্ট / সাহাবুল ইসলাম গাজী

*।। মাধ্যমিক ২০২৬ ▪️ইতিহাসে টাইম মানেজমেন্ট।।*  সাহাবুল ইসলাম গাজী, সহশিক্ষক,  পাবদারা এইচ.ইউ. এস. এইচ. হাই মাদ্রাসা ➖ পরীক্ষার হলে তোমরা প্রথমে প্রশ্নপত্র পাবে। ভালো করে প্রশ্নপত্র পড়বে। যে যে প্রশ্নগুলো তোমার জানা আছে সেগুলিকে কাঠ পেন্সিল দিয়ে দাগ দেবে । ➖পরীক্ষার খাতা দেওয়ার সঙ্গে সঙ্গে খাতায় ভালো করে মার্জিন দেবে ।তারপর নাম ,রোল নাম্বার ভালো করে লিখবে ।পরীক্ষকের কাছে খাতা তোমার হয়ে কথা বলবে । ➖উত্তর লেখার সময় কোন্ বিভাগের উত্তর লিখছো,লেখার শুরুতে মাঝখান ঘেঁষে লিখবে । ▪️১ নম্বর দাগের প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে বা দাগ নম্বর দিয়ে উত্তর লিখতে…

আরও পড়ুন
কলকাতা 

শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মীদের বড় জয়, ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ২৫% ডি এ দিতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। ‘ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে,’ এমনই মন্তব্য আদালতের। অবিলম্বে বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটাতে হবে রাজ্যকে, সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের (DA Case Verdict)। তবে রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর করেছে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিএ পরিবর্তনশীল। সেই কারণে ৬ মার্চের মধ্যে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে বাকি বকেয়ার কতটা পরিমাণ ডিএ দেওয়া হবে তা নিয়ে। ৩১ মার্চের মধ্যে দিতে হবে প্রথম কিস্তির টাকা।…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাবে সায় কংগ্রেসসহ বিরোধী দলগুলির

দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট (বরখাস্ত) প্রস্তাব আনতে চেয়ে মঙ্গলবার বার্তা দিয়েছিলেন তিনি। বুধবার কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ একাধিক বিরোধী দল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পদক্ষেপ সমর্থনের বার্তা দিল। কংগ্রেস নেতা তথা এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বুধবার বলেন, ‘‘দেশের সব বিরোধী দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট (অভিশংসন) প্রস্তাব আনার জন্য একসঙ্গে পদক্ষেপ করবে।’’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ঘনিষ্ট এই কংগ্রেস নেতার কথায়, ‘‘তৃণমূল ইতিমধ্যেই এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছে, আমার মনে হয় গোটা বিরোধী শিবির তৃণমূলের উত্থাপিত সবচেয়ে প্রাসঙ্গিক এই…

আরও পড়ুন
কলকাতা 

বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা, ভক্তি ও দর্শনের মিলনমেলা কলকাতায়

বিশেষ প্রতিনিধি : কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে বুধবার থেকে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা। গৌড়ীয় মিশন, বাগবাজারের উদ্যোগে আয়োজিত এই মহোৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই উৎসব ঘিরে বাগবাজার চত্বর এখন ভক্তি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহামিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। এবছর শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলার ১২তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ জাতীয় সেমিনার ও সিম্পোজিয়াম, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৈষ্ণব দর্শনের পণ্ডিত, সন্ন্যাসী ও গবেষকরা অংশ নিচ্ছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন, দর্শন ও মানবতাবাদী ভাবনার উপর আলোচনা রয়েছে প্রতিদিন। বিশেষ পূজা,…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় জয়! নির্বাচন কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। যেখানে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিস জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এসআইআর শুনানিতে মাইক্রো অবজার্ভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে প্রথমে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। আদালতে তিনি জানান, চূড়ান্ত…

আরও পড়ুন
কলকাতা দেশ 

“রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই” মমতার সওয়ালের পর মন্তব্য শীর্ষ আদালতের

এসআইআরে শুধু মাত্র বাংলাতেই নিয়োগ করা হয়েছে মাইক্রো অবর্জাভার। এই নিয়ে প্রশ্ন তুলে বারবার বাংলা থেকে মাইক্রো অবজার্ভার প্রত্যাহারের দাবি জানিয়েছে তৃণমূল। এদিন সুপ্রিম কোর্টে নিজের দায়ের করা মামলায় বঙ্গবাসীর হয়ে সওয়াল করে মাইক্রো অবর্জাভার প্রত্যাহারের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা কেন শুধুমাত্র বাংলায় মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে, তা জানায় কমিশন। দু’পক্ষের বক্তব্য শুনে আদালতের পর্ষবেক্ষন, “রাজ্য সহযোগিতা করলে মাইক্রো অবজার্ভারের প্রয়োজন নেই।” পাশাপাশি কমিশনকে সংবেদনশীল হওয়ার পরামর্শও দিয়েছে আদালত। বুধবার সু্প্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে ছিল এসআইআর সংক্রান্ত…

আরও পড়ুন
কলকাতা দেশ 

বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে? আসামকে নয় কেন? হুজুর, গণতন্ত্রকে বাঁচান প্রধান বিচারপতির এজলাসে হাতজোড় করে সাওয়াল করলেন মমতা

বিশেষ প্রতিনিধি : গণতান্ত্রিক ভারতে এই প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নিজের গায়ে আইনজীবীর কোট লাগিয়ে শীর্ষ আদালতে সওয়াল করছেন। মুখ্যমন্ত্রীর সুপ্রিম কোর্ট আগমনে যথাযথ সম্মান দিলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যে সম্মান জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার দিতে পারতেন সেই সম্মান কিন্তু দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এদিন এস আই আর মামলার শুনানি সুপ্রিম কোর্টে শুরু হওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন,”আমি কি বলতে পারি? কারণ আমি এই রাজ্যের।” অনুমতি পেতেই মমতা বলেন, ”আমাদের আইনজীবীরা লড়াই করছেন। আমরা যখন কোথাওই জাস্টিস পাচ্ছি না,…

আরও পড়ুন
জেলা 

‘নেতাজি আর্কাইভ’ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : ২৩ জানুয়ারি, ২০২৬ ‘নেতাজি আর্কাইভ’ (কৃষ্ণনগর)-এর পথচলা শুরু হলো। শুভেন্দু মেমোরিয়াল ট্রাস্ট পরিচালিত এই নেতাজি আর্কাইভের উদ্বোধন করেন শারদ্বতী চৌধুরী (সদর মহকুমা শাসক, প্রশাসক কৃষ্ণনগর পৌরসভা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রচূড় ঘোষ (লেখক, প্রখ্যাত নেতাজি-গবেষক, মিশন নেতাজির প্রতিষ্ঠাতা সদস্য)। বিশেষ অতিথি অভিজিৎ রায়ের (নেতাজির মেজদাদা শরৎচন্দ্র বসুর দৌহিত্র) হাত দিয়ে আর্কাইভ ভবনের সম্মুখে নেতাজির আবক্ষমূর্তি উন্মোচিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগন্ত মণ্ডল (বিশিষ্ট চিকিৎসক ও নেতাজি-অনুরাগী), ফ্রান্সিস গোমস (আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার), গীতা দত্ত (অছি, শুভেন্দু মেমোরিয়াল ট্রাস্ট), সম্পদনারায়ণ ধর (লেখক), জ্যোতিব্রত সান্যাল (সম্পাদক, ইয়োর ফ্রেন্ড…

আরও পড়ুন
কলকাতা 

বিএনসিসিআই ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে চাঁদের হাট

স্মৃতি সামন্ত,কলকাতা : বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কলকাতায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মকর্তা, সদস্য এবং অতিথিদের উপস্থিতিতে তাদের ১৩৯তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। অতিথিদের নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়, এরপর বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন ঘটে। প্রধান অতিথি, রেভারেন্ড ফাদার ড. ডমিনিক স্যাভিও, এস.জে., অধ্যক্ষ, সেন্ট জনস জেভিয়ার্স কলেজ, সম্মানিত অতিথি এবং বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন: শ্রী কুশল চৌধুরী, সচিব, দক্ষিণেশ্বর কালী মন্দির ট্রাস্ট শ্রী সুভাষ দত্ত, পরিবেশ কর্মী শ্রী সৌমিক দত্ত, আঞ্চলিক প্রধান – ব্যবসায়িক হিসাব, AU স্মল ফাইন্যান্স ব্যাংক। শ্রী ফিরদৌসল হাসান, সভাপতি, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া। BNCCI-এর শিল্প স্থায়ী…

আরও পড়ুন