কলকাতা 

কৌতূহল থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে ভবিষ্যৎ,স্কটিশ চার্চ কলেজের ছাত্রছাত্রীদের ইনোভেশনে বদলের দিশা

বিশেষ প্রতিনিধি : বর্তমান বিশ্ব এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ডিজিটাল নিরাপত্তা, জনস্বাস্থ্য, পরিবেশ রক্ষা ও ওষুধ আবিষ্কারের মতো ক্ষেত্রগুলিতে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। এই প্রেক্ষাপটে কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্রছাত্রীরা প্রমাণ করে দিলেন, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তরুণরাই পারে ভবিষ্যতের সমস্যার সমাধান খুঁজে দিতে। কলেজে অনুষ্ঠিত কথাকলি দেবনাথ ইনোভেশন সেন্টারের উদ্যোগে মঙ্গলবার সফল ছাত্রছাত্রীদের পুরষ্কৃত করা হয়। পুরষ্কার তুলে দেন কলেজের অধ্যক্ষা ডক্টর মধুমঞ্জুরী মন্ডল,নরওয়ের অসলো-ভিত্তিক একটি সংস্থার চিফ বিজনেস অফিসার ও এই ইনোভেশন সেন্টারের -এর প্রধান পৃষ্ঠপোষক গৌতম দেবনাথ, কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর, জেনারেল ম্যানেজার…

আরও পড়ুন
দেশ 

অনলাইনে গেম খেলতে নিষেধ করেছিল বাবা মা অভিমানে একসঙ্গে তিন বোন আত্মঘাতী

অনলাইনে গেম খেলতে নিষেধ করেছিলেন বাবা-মা। অভিমানে বহুতলের আবাসনের ১০তলা থেকে একসঙ্গে ঝাঁপ দিল তিন বোন। মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১২, ১৪ এবং ১৬ বছর বয়সি ওই তিন নাবালিকার। জানা যাচ্ছে, তিন বোনই অনলাইনে গেমের প্রতি আসক্ত ছিল। করোনার অতিমারির সময় থেকেই মোবাইলে গেমের প্রতি ঝোঁক বাড়তে থাকে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন গেমের প্রতি আসক্তিও বৃদ্ধি পায় তিন বোনের। এমনকি মাঝেমধ্যে স্কুলে না গিয়ে গেম খেলতে বসে যেত তিন কিশোরী। তিন মেয়ের অনলাইন গেমের প্রতি এমন আসক্তি পছন্দ ছিল না বাবা-মায়ের। সারাক্ষণ…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। দেশের সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি চলছে। অন্য বিরোধী দলগুলির সঙ্গে সেই নিয়ে তৃণমূল আলোচনা শুরু করেছে বলে খবর। সব ঠিক থাকলে, চলতি বাজেট অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। (SIR in Bengal)। ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা SIR ঘিরে এই মুহূর্তে তরজা চরমে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করতে নেমেছে, বৈধ ভোটারদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গতকালই দিল্লিতে জাতীয়…

আরও পড়ুন
কলকাতা 

পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক রেল বরাদ্দ: উচ্চগতি এবং পণ্যবাহী সংযোগের এক নতুন যুগের সূচনা : অশ্বিনী বৈষ্ণব

স্মৃতি সামন্ত,কলকাতা :  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভবিষ্যৎ-মুখী ভারতীয় রেলের জন্য রেকর্ড বিনিয়োগের রূপরেখা তুলে ধরেছেন। মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রেল বাজেটের ওপর একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ভারতের রেল পরিকাঠামো রূপান্তরের লক্ষ্যে অভূতপূর্ব বিনিয়োগ এবং প্রধান সম্প্রসারণ উদ্যোগগুলি তুলে ধরেন। মাননীয় মন্ত্রী তাঁর ভাষণে ঘোষণা করেন যে, বর্তমান বাজেটে ভারতীয় রেলের জন্য ২,৭৮,০০০ কোটি টাকার রেকর্ড বরাদ্দ করা হয়েছে, যা আধুনিকীকরণ এবং সক্ষমতা বৃদ্ধির প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারকে প্রকাশ করে। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ১৪,২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা রাজ্যে রেল পরিকাঠামো শক্তিশালী…

আরও পড়ুন
জেলা 

শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : ২ ফেব্রুয়ারি ‘২৬ সোমবার হুগলির চকতাজপুর ফুরফুরা শরিফের অদূরেই, শতবর্ষের ঐতিহ্যবাহী প্রাচীন চকতাজপুর হাজি এলাহী বক্স মাদ্রাসায় বাৎসরিক নবী দিবস ও ছাত্রছাত্রীদের গজল,আবৃত্তি, কেরাত ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ওতৃতীয় স্থানাধিকারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। সম্মানিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফুরফুরা আল আমিন শিক্ষা কেন্দ্রের সহ সভাপতি ও অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না,সম্মানিয় অতিথি মৌলানা আব্দুল খালেক সাহেব,মাদ্রাসার সম্পাদক সানি মহাঃ নাসিম।,ওয়েষ্ট বেঙ্গল সিদ্দিকীয়া গার্ল্স হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা সু কন্যা দত্ত,সম্মানিয় শিক্ষক ও শিক্ষিকাগন আরো অনেকে। বক্তাদের বক্তব্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাশিয়া ছেড়ে আমেরিকা থেকে তেল কিনবে ভারত এই শর্তে ১৮% শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর সেই কারণে ভারতের উপর থেকে ১৮% শুল্ক কমিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার পরিবর্তে এবার থেকে আমেরিকা থেকে বেশি করে তেল কিনবে ভারত এ কথাও শুনিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ছাড়া আমেরিকা থেকে ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার পণ্যও ভারত কিনবে কথা দিয়েছেন মোদী। শুল্ক কমানোর নেপথ্যে এগুলিই অন্যতম কারণ বলে ব্যাখ্যা করেছেন ট্রাম্প। সোমবার রাতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয় ট্রাম্পের। দুই রাষ্ট্রনেতার মধ্যে কী…

আরও পড়ুন
কলকাতা 

জগদীপ ধনকড়ের মত অবস্থা হবে আপনার জ্ঞানেশ কুমারকে বলে এলেন মমতা

বাংলার জনরব ডেস্ক : জাতীয় নির্বাচন কমিশন যে বিজেপির এজেন্ট এ পরিণত হয়েছে এ কথা বহুবার দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন সেই কথার সঙ্গে কোন সময়ই সঠিকভাবে সহমত প্রকাশ করেননি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকাল তিনি নিজে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। তাঁর সঙ্গে ১৫ জনের প্রতিনিধি ছিল ১২ জন এসআইয়েরের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করার জন্য আগে থেকে যথেষ্ট প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন। সেই জন্য…

আরও পড়ুন
কলকাতা 

পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি! কবে হবে?

বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবাংলার মহার্ঘ ভাতা মামলার মতই এবার আইপ্যাক মামলার পরিণতি হতে চলেছে কি? কারণ যে তৎপরতার সঙ্গে শুভেন্দু অধিকারীরা ভেবে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার বড় কিছু হয়ে যাবে গত কয়েক সপ্তাহ আগে সুপ্রিম কোর্ট আইপ্যাক মামলায় সেভাবে কোন পদক্ষেপ করেনি। আজ মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। শেষ পর্যন্ত এই মামলার শুনানিও পিছিয়ে গেল। I-PAC কাণ্ডে ED-র মামলার শুনানি পিছিয়ে গেল। মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে গেল ED-র মামলার শুনানি। সোমবার রাতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জানায়, ‘ED-র তল্লাশিতে বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । ED-র অনুমতি…

আরও পড়ুন
কলকাতা 

বালি ও কয়লা পাচার মামলায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি

বালি এবং কয়লা পাচার মামলার তদন্তে ফের সক্রিয় ইডি। মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি চলছে কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায়। এই সংক্রান্ত মামলার সূত্রে তল্লাশি চলছে দিল্লির কয়েকটি ঠিকানাতেও। ইডির তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি চলছে পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায়। ইডি সূত্রে খবর, ভোর সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়ি করে ইডির একটি দল জামুড়িয়ায় পৌঁছোয়। তার পর তল্লাশি শুরু হয় জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতে। তাঁর দুই পুত্র সুমিত বনসল এবং অমিত বনসলের বাড়িতেও তল্লাশি চলছে। এর পাশাপাশি…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুরে এনপ্রপেল-এর কেরিয়ার কর্মশালা–কর্মসংস্থানের জন্য দুর্ভাবনা নয় বরং কর্মের সংস্থান তৈরি করবে আগামী প্রজন্ম

নায়ীমুল হকের প্রতিবেদন: কেবলমাত্র পরীক্ষার ফলেই নয়, ছাত্র-ছাত্রীদের সচেতন থাকতে হবে, তারা যেন শিল্পের জন্য প্রয়োজনীয় গুণাবলী অর্জন করতে পারে। ব্যাস্, তাহলেই কর্মসংস্থান নিয়ে তাদের আর ভাবনা নেই বরং কর্মের সংস্থান যোগাবে তারাই। হ্যাঁ আগামী দিন এরকমই হতে চলেছে, আর তার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে আমাদের এবং পরবর্তী প্রজন্মকে। এই বার্তা নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়ে গেল শনিবার এক গুরুত্বপূর্ণ কর্মশালা– কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, দক্ষতা অর্জন ও কেরিয়ার। আয়োজন করেছিল এনপ্রপেল, পড়াশোনার পর চাকরির প্রচলিত ধারণাকে বদলে দিয়ে যারা চ্যালেঞ্জ নিতে শেখাতে চায় আগামী প্রজন্মকে। এই সংস্থার কর্ণধার…

আরও পড়ুন