ইরানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে নাক গলানোর চেষ্টা করলে পরিণতি খারাপ হবে : চীন
বাংলার জনরব ডেস্ক : হরমুজ প্রণালী অবরুদ্ধ করার যে প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র করছে তার তীব্র বিরোধিতা করেছে চীন ও রাশিয়া। চীন রীতিমত হুঁশিয়ারি উচ্চারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র কে বলেছে ইরানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কেউ যদি নাক গলানোর চেষ্টা করে তাহলে পরিণতি ভয়ংকর হবে।
Advertisment:


চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডোং জুন হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য এবং জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। আশা করি, আমাদের এই পারস্পরিক সম্পর্কে তৃতীয় কেউ যেন হস্তক্ষেপ করবে না। হরমুজ় প্রণালী চিনের জন্য খোলা থাকবে।’’
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা থেকেই হরমুজ় অবরুদ্ধ করার কাজ শুরু করে দিয়েছে আমেরিকা। তারা জানিয়েছে, ইরানে আগত বা ইরান থেকে যে সব জাহাজ বাইরে যাবে, সব আটকানো হবে। আমেরিকার এই ঘোষণার পরই সুর চড়াল চিন। কারণ, হরমুজ় প্রণালী চিনের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। হরমুজ় দিয়ে চীনের ৪০ শতাংশ অশোধিত তেল এবং ৩০ শতাংশ এলএনজি যায় ইরান থেকে। তাদের দেশে এই জ্বালানির সরবরাহ যাতে মসৃণ থাকে এবং পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত যাতে দ্রুত থেমে যায়, তার পক্ষেই সওয়াল করে যাচ্ছে বেজিং।

