অন্যান্য কলকাতা 

জলাভূমি দিবস – ভাবনা ও দায়িত্ব / নায়ীমুল হক

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে পরিবেশ বিজ্ঞানীদের সঙ্গে কথোপকথনের নির্যাস তুলে ধরেছেন নায়ীমুল হক। ▪️আজ ২ ফেব্রুয়ারি, বিশ্ব জলাভূমি দিবস। এ বছর এই দিবসের থিম কী? ➖এ বছর বিশ্ব জলাভূমি দিবসের থিম হল “জলাভূমি এবং ঐতিহ্যবাহী জ্ঞান: সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন।” ▪️একটু বিস্তারিত যদি বলেন। ➖জলাভূমি আমাদের ইকোসিস্টেমের এক অপরিহার্য অংশ যা বন্যা নিয়ন্ত্রণ, জল পরিশোধন এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ▪️ বিশ্ব জলাভূমি দিবসের তাৎপর্য কি? ➖এই বিশেষ দিনে আমাদের ব্যক্তিগত ও সামাজিকভাবে যে শপথগুলো নেওয়া উচিত, তা হল– জলাভূমি বাঁচিয়ে রাখতে হবে, তার শপথ। যেকোনো…

আরও পড়ুন
কলকাতা 

আমাদের অপমান অসম্মান করা হয়েছে এমন অহংকারী নির্বাচন কমিশন দেখিনি : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : সোমবার নির্ধারিত সময়ে বৈঠক শুরু হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওয়ার ২ কমিশনারের সঙ্গে মমতার বৈঠক হয়। এই বৈঠক শুরুর প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা থেকে যাওয়া এস আই আর এর ক্ষতিগ্রস্ত কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনারদের সঙ্গে। তারপর মমতা বলেন, ‘‘যাঁরা হিন্দু-মুসলমান করেন বুঝতে পারছেন? এখানে দু’জন মুসলিম রয়েছেন। ক’জন হিন্দু?’’ কমিশন থেকে বেরিয়ে মমতার প্রশ্ন, ‘‘সীমা খন্না কে? নির্বাচন কমিশনের কেউ নন। বিজেপির আইটি সেলের। ৫৮ লক্ষকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু কমিশন প্রশ্নও করেনি।’’ জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন, নির্বাচন…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশন মিথ্যাবাদী, বিজেপির নির্দেশে কাজ করছে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর মন্তব্য মমতার

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশন মিথ্যাবাদী এবং বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সুচি মেরে আজ দোসরা ফেব্রুয়ারি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দফতরে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের দফতর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার তাদের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছেন। তাঁর ভাষায়,”এত খারাপ ব্যবহার করেছে আমাদের সঙ্গে।আমাকে অপমান করা হয়েছে। বিচার তো পেলামই না।…

আরও পড়ুন
জেলা 

নান্দনিক নদীয়া ভাষা উৎসব ও মেলা ২০২৬ 

বিশেষ প্রতিনিধি : নদীয়া জেলা প্রশাসনের উদ্যোগে ২৪,২৫ ও ২৬ জানুয়ারি ‘নান্দনিক নদীয়া ভাষা উৎসব ও মেলা ২০২৬’-এর আয়োজন করা হয়েছিল। ২৪ জানুয়ারি কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে ভাষা উৎসবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক অমর মিত্র, লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র, সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলাশাসক অনীশ দাশগুপ্ত, পুলিশ সুপার অমরনাথ কে, জেলার একাধিক বিধায়ক-সহ বহু বিশিষ্টজন। এদিন উদ্বোধন মঞ্চ থেকে ‘নান্দনিক নদীয়া ভাষা উৎসব ও মেলা স্মরণিকা’ প্রকাশ পায়। প্রায় শতাধিক নিবন্ধ, কবিতা ও গল্প সংকলিত স্মরণিকাটি সম্পাদনার দায়িত্বে ছিলেন লেখক দীপাঞ্জন দে। শিক্ষার্থীদের বাংলা ভাষা-সাহিত্য-কৃষ্টির প্রতি উৎসাহিত করতে ভাষা উৎসবকে…

আরও পড়ুন
জেলা 

মন্মথপুরে ভক্তির বর্ণাঢ্য স্রোত ১১তম প্রণব রথযাত্রায় উৎসবমুখর প্রণব মন্দির এলাকা

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার যুগাচার্য্য স্বামী প্রণবানন্দজী মহারাজ-এর ১৩১তম শুভ আবির্ভাব তিথি ও পুণ্যময়ী মাঘীপূর্ণিমা উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হল ১১তম প্রণব রথযাত্রা। মানবকল্যাণের আদর্শ ও শাস্ত্রসম্মত ধর্মাচরণের সমন্বয়ে তাঁর বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই রথযাত্রার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। দুপুর ঠিক ২টোয়, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এবং সমস্ত ধর্মীয় বিধি মেনে মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয় রথের বর্ণাঢ্য পরিক্রমা। আয়োজকদের ভাষায়, এই রথের সারথি স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং রথের মহারথী স্বামী প্রণবানন্দজী মহারাজ এই ভাবনাকে কেন্দ্র করেই সাজানো হয় গোটা…

আরও পড়ুন
কলকাতা 

বিরোধীদলের নেতাদের কর্মসূচিতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বলল হাইকোর্ট

রাজ্যের বিরোধী দলের বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রীদের কর্মসূচিতেও যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে সোমবার কলকাতা এবং রাজ্য পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আপাতত, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশকে এ বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। বিরোধী দলের নেতা, মন্ত্রী, বিধায়কদের কর্মসূচিতে তৃণমূল সমর্থকেরা বাধা দেন বলে অভিযোগ বিজেপির। এই বাধা প্রতিরোধ করার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ২৭ অক্টোবর মামলাটি রুজু হয়েছিল হাই কোর্টে। সেই…

আরও পড়ুন
দেশ 

বঙ্গভবনে দিল্লী পুলিশের তল্লাশি ছুটে গেলেন মমতা!

বিশেষ প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফের শুরু হয়ে গেল দিল্লিতে মোদী শাহের সঙ্গে মমতার লড়াই। এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো বঙ্গভবনে থাকা এসআইআর আতঙ্কে মৃত পরিবারদের ঘরে তল্লাশি চালানোর। এই অভিযোগ সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান বঙ্গভবনে। সেখানে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে করতে দেখা যায় মমতাকে। দিল্লি পুলিশের ‘অতিসক্রিয়তা’র প্রতিবাদে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে ‘এক কাপড়ে’ দিল্লির বাসভবন থেকে বেরিয়ে বঙ্গভবনে বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Banga Bhawan)। মুখ্যমন্ত্রী এদিন নিজের বাসভবন থেকে বেরিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে…

আরও পড়ুন
জেলা 

গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেল ২০০ মাধ্যমিক পরীক্ষার্থী।

মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026) চলাকালীন অঘটন। স্কুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছড়াল ব্যাপক আতঙ্ক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জের এক নম্বর ব্লকের নাককাটিগাছ হাইস্কুলে। অল্পের জন্য রক্ষা পেল অন্তত ২০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনাটি নজরে এসেছে মধ্যশিক্ষা পর্ষদের। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। জানা গিয়েছে, সোমবার বেলার দিকে ওই স্কুলে মিডডে মিল রান্না চলছিল। আচমকা গ্যাসের পাইপ লিক করে। তা থেকে আগুন গ্যাস সিলিন্ডারে লাগে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা সিলিন্ডার। কোনওক্রমে সিলিন্ডারটি উদ্ধার করে স্কুলের মাঠে ফেলে দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যে বিকট শব্দে…

আরও পড়ুন
জেলা 

গণতন্ত্রের নিঃশব্দ রক্ষক : বিলবোরাকোপরা যুবশক্তির হাতে সুষ্ঠু হেয়ারিং প্রক্রিয়ার দৃষ্টান্ত / মোস্তফা কামাল

মোস্তফা কামাল: তারিখ : ১ লা ফেব্রুয়ারি ২০২৬! ভোরের আলো ফোটার আগেই পঞ্চায়েত ভবনের সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। কারও হাতে কাগজ, কারও চোখে উৎকণ্ঠা, আবার কারও মনে সংশয়— আমার নাম আদৌ চূড়ান্ত তালিকায় উঠবে তো?, আবার কারো মনে প্রশ্ন এত স্বল্প সময়ে হাজার হাজার লোকের হেয়ারিং প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা সম্ভব? কিন্তু দিন শেষে সেই সংশয় রূপ নেয় আশ্বাসে। কারণ, সেখানে ছিল সংগঠিত স্বেচ্ছাসেবি সংস্থা—”বিলবোরাকোপরা উন্নয়ন মঞ্চ”। মুর্শিদাবাদের লালগোলা বিধানসভার অন্তর্গত বিলবোরাকোপরা গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু শিক্ষিত ও সচেতন যুবকের মস্তিষ্কপ্রসূত ভাবনা থেকেই গড়ে ওঠে এই স্বেচ্ছাসেবী সংস্থা।…

আরও পড়ুন
কলকাতা 

শিশুর লেখাপড়া যথাসম্ভব ভারমুক্ত হওয়া চাই

বিশেষ প্রতিনিধি : রবিবার রাজাবাজার বিজ্ঞান কলেজ, মেঘনাদ সাহা অডিটোরিয়ামে শেখার সাথীর ১৮ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। শেখার সাথী শিখন পদ্ধতির মূল নীতিই হল শিশুদের জন্য লেখাপড়া হতে হবে বিজ্ঞানমনস্ক এবং তা অবশ্যই হবে যথাসম্ভব ভারমুক্ত। শেখার সাথীর শিখন পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুদের যেসব শিক্ষাকেন্দ্রে শিখনের কাজ চলে সেই সব শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন এদিন সম্মেলনে। এছাড়াও এসেছিলেন অন্যান্য কয়েকটি শিশু-বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষিকা ও সংগঠকরা। প্রাসঙ্গিক বিষয়ে উৎসাহী এবং উচ্চ-শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ সহ শেখার সাথীর সদস্যরা অনেকে এই সভায় উপস্থিত ছিলেন। মোট উপস্থিত ছিলেন নব্বই জন। সভায় শিশুশিক্ষা…

আরও পড়ুন