আন্তর্জাতিক 

প্রথম আলোচনা ব্যর্থ হলেও ইরান ও আমেরিকার মধ্যে সংলাপ চলবে বলে জানিয়েছে ইরান!

শেয়ার করুন

ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা শুরু হয়েছিল তা একরকম ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। ব্যর্থ আলোচনার পরিপ্রেক্ষিতে অবশ্য ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে উভয়পক্ষের মধ্যে মতবিনিময় শুরু হয়েছে আলোচনা চলবে। জিও নিউজের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরান সরকার জানিয়েছে, ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে দুই দেশের কারিগরি দল এখন বিস্তারিত প্রস্তাব ও ‘বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া’ বিনিময় করছে।

Advertisement

পোস্টে আরও বলা হয়, কিছু বিষয়ে এখনো মতপার্থক্য থাকলেও আলোচনা অব্যাহত থাকবে। এর মাধ্যমে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দূরত্ব কমিয়ে আনতে আলোচনা এখন খসড়া তৈরির চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে।

মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে।

কয়েক সপ্তাহের পরোক্ষ কূটনীতির পর এ আলোচনা এখন একটি কাঠামোগত রূপ পেয়েছে। বর্তমানে কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: জিও নিউজ


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ