দেশ 

গ্রেফতার আইপ্যাক কর্তা!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবাংলায় প্রথম দফা ভোট গ্রহণের ঠিক ১০ দিন আগে গ্রেফতার হলেন আইপ্যাক এর অন্যতম প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। তাঁকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে।

ইডির সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লিতে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ)-এ চান্দেলকে হেফাজতে নেওয়া হয়েছে। ২ এপ্রিল ইডি দিল্লিতে চান্দেলের বাসভবন ছাড়াও বেঙ্গালুরুতে আই-প্যাকের আরেক সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষি রাজ সিংহের এবং মুম্বইয়ে আম আদমি পার্টির (এএপি) প্রাক্তন যোগাযোগ দায়িত্বপ্রাপ্ত বিজয় নায়ারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতারি।

Advertisement

৮ জানুয়ারি এই মামলার সঙ্গে যুক্ত হয়ে ফেডারেল তদন্ত সংস্থা আইপ্যাকের দফতর এবং সংস্থার আর এক প্রতিষ্ঠাতা পরিচালক প্রতীক জৈনের কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়েছিল। অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতীকের বাড়ি এবং দফতরে ঢোকায় বিতর্ক তৈরি হয়। ইডির এই মামলা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-এর নভেম্বর ২০২০-এর একটি এফআইআর সম্পর্তিত। সেই এফআইআর-এ পশ্চিমবঙ্গের আসানসোলের আশেপাশের কুনুস্টোরিয়া ও কাজোড়া এলাকায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের খনির সঙ্গে যুক্ত বহু কোটি টাকার কয়লা চুরির কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ