কলকাতা 

Weather Update: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বুধবার থেকে সেই বৃষ্টি কমে আসবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বুধবারের পর আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আর ছিল না। কিন্তু ব বঙ্গোপসাগরে ফের সেখানে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। ফলে বৃষ্টি আবার বাড়তে পারে। ভিজবে কলকাতাও। বুধবার বেলার দিকে হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ৫.৮ কিলোমিটার। তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখা কাশ্মীর, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। পুরুলিয়া, দিঘা হয়ে…

আরও পড়ুন
দেশ 

‘’একজন ম্যাজিস্ট্রেট কী ভাবে এ ধরনের নোটিস জারি করার সাহস পান?’’দিল্লিতে বিক্ষোভকারী পড়ুয়াকে নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্টের নিশানায় পুলিশ কর্তা

‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। শুধু একা নন, সহপাঠীদেরও ওই কর্মসূচিতে যাওয়ার কথা বলেছিলেন। সেই ‘অপরাধে’ এক আইনের ছাত্রকে নোটিস ধরিয়েছিলেন গ্রেটার নয়ডার এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট বা পুলিশকর্তা। সেই পদক্ষেপের সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রশ্ন তোলেন, ‘‘একজন ম্যাজিস্ট্রেট কী ভাবে এ ধরনের নোটিস জারি করার সাহস পান?’’ উল্লেখ্য, গ্রেটার নয়ডা জ়োনে পুলিশ কমিশনারেটের অধীনেই রয়েছেন এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট। বুধবার প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি আদালতে জানান, ‘সরকারবিরোধী প্রচার’ এবং যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে সহপাঠীদের ‘উস্কানি’ দেওয়ার…

আরও পড়ুন
দেশ 

ভারতীয় জ্ঞান-পরম্পরাকে আধুনিক কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিল ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার 

বিশেষ প্রতিনিধি : ভারতীয় জ্ঞান-পরম্পরার বিস্তৃত ভাণ্ডারকে আধুনিক নেতৃত্ব, সাংগঠনিক বিকাশ এবং কর্মক্ষেত্রের কার্যকারিতার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিল ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার বা বি.আর.সি.। ভারতীয় জ্ঞান ব্যবস্থা বা ইন্ডিয়ান নলেজ সিস্টেমস-এর গবেষণা ও পাণ্ডিত্যকে সমকালীন নেতৃত্ব এবং ব্যবসায়িক ব্যবস্থাপনার প্রয়োজনের সঙ্গে যুক্ত করতে ভিমেন্টর.এআই ও সারথি.এআই-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে বি.আর.সি.। মুম্বইয়ের জুহুর ইস্কন মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক বা এম.ও.ইউ. স্বাক্ষরিত হয়। ভিমেন্টর.এআই-এর সহ-প্রতিষ্ঠাতা মীনু ভাটিয়া ও ড. শ্রীনিবাস চুন্দুরু এবং বি.আর.সি.-র ট্রাস্টি শ্রী গৌরাঙ্গ দাস ও ড. সুমন্ত রুদ্র এই চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতের প্রাচীন জ্ঞান-ঐতিহ্যে মানব…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার প্রথম সারির ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করল কেএমসি

কলকাতা পুরসভা এখনও পর্যন্ত ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড করেছে । সোমবার রাত পর্যন্ত ৩১টি দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল। সেই সংখ্যা মঙ্গলবার ৪০ ছুঁয়েছে বলে পুরসভা সূত্রের খবর। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, তালিকায় রয়েছে নিজামস, করিম’স, বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, মিষ্টিমুখ, আরসালান, শিমলা বিরিয়ানি-সহ কয়েকটি নামী রেস্তরাঁ ও খাদ্যবিপণির নাম। খাদ্যসুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে গত এক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে শহরের বিভিন্ন প্রান্তে হানা দিয়েছেন পুরসভার আধিকারিকেরা। অভিযান চলেছে বিভিন্ন রেস্তরাঁয়, এমনকি বিভিন্ন নামী শপিং মলের ফুড কোর্টেও। সব মিলিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬: প্রতিভা অন্বেষণ, শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ গঠনে এক অনন্য উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা অন্বেষণ, উৎসাহ প্রদান এবং সমাজে শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর, ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ – ২০২৬’-এর দ্বিতীয় পর্ব । উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গকে একত্রিত করে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল অত্যন্ত উল্লেখযোগ্য । এই ট্যালেন্ট সার্চের এর প্রথম পর্বে প্রায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণির ৫,০০০ এর বেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিল । প্রথম পর্বের পরীক্ষার ভিত্তিতে প্রায় ১,৮০০ জন ছাত্রছাত্রী দ্বিতীয় পর্বের…

আরও পড়ুন
দেশ 

জামাআতে ইসলামী হিন্দের প্রতিনিধি দল নেপাল থেকে ফিরল, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ত্রাণ কার্যক্রম শুরু সংবাদ সম্মেলনে জাতিগত বৈষম্য, SIR ও ধর্মীয় স্বাধীনতার বিষয় উত্থাপন

নয়াদিল্লি, ০৭ সেপ্টেম্বর ২০২৬: গত ২৬ আগস্ট ভোটে কোশী-ত্রিশূলী নদী করিডোরে আকস্মিক ভয়াবহ বন্যার পর সেখানকার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে নেপালে তিন দিনের সফর শেষে জামায়াত-ই-ইসলামী হিন্দের প্রতিনিধি দল ফিরে এসেছে। প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে, দুর্গত মানুষ ও স্থানীয় অংশীদারদের সাথে কথা বলে এবং দুর্যোগের ফলে সৃষ্ট মানবিক প্রয়োজনীয়তার সার্বিক মূল্যায়ন করে। তাদের পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে জামায়াত নেপালের আইন ও আওতাধীন সীমার মধ্যে থেকে জরুরি ত্রাণ কার্যক্রম প্রণয়ন এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। দিল্লিতে জামায়াত-ই-ইসলামী হিন্দের সদর দপ্তরে আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের…

আরও পড়ুন
জেলা 

রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হানা!

রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বাড়িতে হানা পুলিশের। আগামী শুক্রবার শ্রীরামপুরে রাজনৈতিক কর্মসূচি করতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি— সোমবার ওই অভিযোগ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। ঘটনাক্রমে সন্ধ্যাতেই হুগলি থেকে কালীঘাট তৃণমূলের বেশ কয়েক জন কর্মীকে নানা অভিযোগে পাকড়াও করেছে পুলিশ। রিষড়ার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদের বাড়ির সামনে থেকেও তাঁর চার অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। কালীঘাট তৃণমূলের অভিযোগ, মমতার কর্মসূচির আগে তাঁর অনুগামী, দলের কর্মী-সমর্থকদের ভয় দেখানোর জন্য পুলিশকে ব্যবহার করছে বিজেপি। মঙ্গলবার আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জাহিদের…

আরও পড়ুন
দেশ 

এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে জ্ঞানেশ কুমারের IAS কন্যা

এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা মেধা রূপমকে। মেধা উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর (নয়ডা) জেলার জেলাশাসক। চলতি বছরে নয়ডায় শ্রমিক বিক্ষোভের সময় বঙ্গতনয়া আকৃতি চৌধুরীকে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ)-এ আটক করার নির্দেশ দিয়েছিলেন জ্ঞানেশ-কন্যাই। তার পর থেকে টানা পাঁচ মাস বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক আকৃতি। গত ২ সেপ্টেম্বর আকৃতির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন বাতিল করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। সোমবার আদালতের রায়ের প্রতিলিপি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে জেলাশাসকের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বিচারপতি অতুল শ্রীধরন এবং…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানার নেপথ্য কাহিনী!

অভিযোগ উঠেছিল, সংবাদপত্রে ধর্মীয় ‘উস্কানিমূলক’ খবর প্রকাশিত হয়েছে। কলকাতা, রাঁচি এবং দিল্লি থেকে উর্দুতে প্রকাশিত এই সংবাদপত্রের বিরুদ্ধে অগস্ট মাসে বিধাননগর দক্ষিণ থানায় হওয়া এই অভিযোগের তদন্ত করতে গিয়েই বিপুল আর্থিক দুর্নীতির প্রাথমিক ইঙ্গিত মিলেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রায় ৪৬ বছরের পুরনো এই সংবাদপত্রের বর্তমান ডিরেক্টরদের মধ্যে অন্যতম তৃণমূলের রাজ্যসভার সাংসদ মহম্মদ নাদিমুল হক। বাকি ডিরেক্টরেরাও তাঁর পরিবারের সদস্য। বিধাননগরের নাওভাঙা এলাকার এক বাসিন্দা পুলিশে অভিযোগ করেছিলেন, ওই উর্দু সংবাদপত্রে নিয়মিত এমন কিছু ধর্মীয় উস্কানিমূলক খবর প্রকাশিত হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকারক। বিধাননগর পুলিশ সূত্রে…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপন

বেড়াচাঁপা, দেগঙ্গা, ৫ই সেপ্টেম্বর, ২০২৬:* আজ শিক্ষক দিবস উপলক্ষে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের *ভাবনা সভা কক্ষে* এক অনন্য অনুভূতি ও ভাবগম্ভীর পরিবেশে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিশু শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষিকাদের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়। এবারের শিক্ষক দিবসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল – *বড়োরা হলো ছোটোদের শিক্ষক*। উপরের ক্লাসের শিশু শিক্ষার্থীরা শিক্ষক সেজে নিচের ক্লাসের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক পাঠদান করে। খুদে শিক্ষকদের পড়ানোর ভঙ্গি দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হন। পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য…

আরও পড়ুন