জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপন

শেয়ার করুন

বেড়াচাঁপা, দেগঙ্গা, ৫ই সেপ্টেম্বর, ২০২৬:* আজ শিক্ষক দিবস উপলক্ষে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের *ভাবনা সভা কক্ষে* এক অনন্য অনুভূতি ও ভাবগম্ভীর পরিবেশে মহা সমারোহে শিক্ষক দিবস উদযাপিত হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিশু শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষিকাদের তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে পরিচালিত হয়।

এবারের শিক্ষক দিবসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল – *বড়োরা হলো ছোটোদের শিক্ষক*। উপরের ক্লাসের শিশু শিক্ষার্থীরা শিক্ষক সেজে নিচের ক্লাসের শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক পাঠদান করে। খুদে শিক্ষকদের পড়ানোর ভঙ্গি দেখে উপস্থিত সকলেই মুগ্ধ হন।

পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করা হয় —

– রচনা প্রতিযোগিতা

– গল্প, ছড়া ও কবিতা পাঠ

– ছবি আঁকা

– বক্তব্য প্রতিযোগিতা

ক্ষুদে পড়ুয়ারা ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনী নিয়ে বক্তব্য রাখে এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাচ-গান পরিবেশন করে।

অভিভাবকরা জানান, এমন ব্যতিক্রমী উদ্যোগ শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শিক্ষকদের প্রতি সম্মানবোধ আরও বাড়িয়ে তুলবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ