মহাসমারোহে সম্পন্ন হলো ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৬’-এর পুরস্কার বিতরণী
২১ সেপ্টেম্বর ২০২৬: প্রান্তিক ও পিছিয়ে পড়া এলাকার ছাত্র-ছাত্রীদের সুপ্ত মেধাকে বিকশিত করতে ও তাদের উৎসাহিত করতে রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চ ২০২৬’-এর সফল ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট, মেডেল ও স্কলারশিপ প্রদান অনুষ্ঠান। ‘বেস এডুকেশনাল হাব’-এর উদ্যোগে আয়োজিত এই ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতার এটি ছিল তৃতীয় বর্ষ। উত্তরবঙ্গের বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে এই মেধা অন্বেষণ পরীক্ষা এ বছর বিপুল সাড়া জাগিয়েছে। ট্যালেন্ট সার্চ আয়োজন কমিটির বিশিষ্ট সদস্য গোলাম রব্বানী জানিয়েছেন, এ বছর প্রতিযোগিতার প্রথম স্তরের পরীক্ষায় সমগ্র উত্তরবঙ্গ থেকে…
আরও পড়ুন