নন্দীগ্রামের পর এবার রেজিনগরে প্রার্থী গ্রেফতার
ভোটের দিন যত এগিয়ে আসছে, তত গ্রেফতার হয়ে যাচ্ছেন প্রার্থীরা। গতকাল অর্থাৎ শুক্রবার নন্দীগ্রামে গ্রেফতার হয়েছেন কংগ্রেস প্রার্থী। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। তারপর মমতা জানান তিনি কংগ্রেসকে সমর্থন করবেন। ঠিক তার পরপরই গ্রেফতার হন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আর এবার গ্রেফতার হলেন রেজিনগরের নির্দল প্রার্থী সইফুল ইসলাম। বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, গত বিধানসভা নির্বাচনের সময় একটি অশান্তির ঘটনার ঘটেছিল। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, সেই ঘটনায় হুমায়ুন কবীর নিজে ছিলেন। তৎকালীন…
আরও পড়ুন