জেলা 

ডিম ছোড়ার জন্য বিজেপির আট জনের নামে থানায় অভিযোগ করলেন মহুয়া!

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে ডিম ছোড়া এবং কালো পতাকা দেখানোয় অভিযোগ দায়ের হল থানায়। নদিয়ার তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সমেত বিজেপির মোট আট জনের বিরুদ্ধে মেল মারফত তেহট্ট থানায় অভিযোগ করেছেন মহুয়া। পুলিশ সূত্রে খবর, সেই অনুযায়ী তদন্তও শুরু হয়ে গিয়েছে। বুধবার তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। অভিযোগ, তাঁর যাওয়ার খবর পেয়ে সেখানে বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক জমায়েত করেন। বৈঠক শেষ করে মহুয়া দলীয় কার্যালয় থেকে বার হতেই তাঁর উদ্দেশ্যে কালো পতাকা দেখানো হয়। ‘গো ব্যাক’ স্লোগান দিতে দিতে কাঁচা ডিম…

আরও পড়ুন
কলকাতা 

সর্বভারতীয় মমতা তৃণমূল কংগ্রেসের প্রতীক ? খাম প্রতীক পেলেন ঋতব্রত! নয়া দলের কি নাম?

বাংলার জনরব ডেস্ক : গতকাল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেন।। এই বৈঠকের পর রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং তার জোড়া ফুল প্রতীক দুটোই আপাতত ফ্রিজ করছে কমিশন। গতকাল রাতে দলের নাম এবং প্রতীক ফ্রিজ করার পর আজ শুক্রবার তুই গোষ্টিকেই তাদের দলের নাম এবং প্রতীক চূড়ান্ত করে দিল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল কে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে অভিহিত করেছেন নির্বাচন কমিশন এবং তার প্রার্থীরা ফুটবল খেলোয়াড় প্রতীকে নির্বাচনে লড়াই…

আরও পড়ুন
কলকাতা 

নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শুভেন্দুর সঙ্গে দেখা করলেন নবান্নে

বাংলার জনরব ডেস্ক : নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সঞ্চিতা দে প্রধান আজ রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। আর এই খবর ছড়িয়ে পড়ার পর রাজ্য জুড়ে চাঞ্চল তৈরি হয়েছে। উপ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী হওয়ার পরেও কিভাবে বিজেপি সরকারের প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই প্রার্থী দেখা করলেন এবং কিভাবে রাজ্যের মমতা তৃণমূলের পক্ষ থেকে তাকে প্রার্থী করা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর ফলে তৃণমূল কংগ্রেস আসলে যে বিজেপির একটি শাখা সংগঠন হিসাবে এতদিন রাজ্যজুড়ে কাজ করছিল তা নিয়ে কোন সন্দেহ রইল…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

তির্যকের ভাদ্র সংখ্যার ‘দ্রোহকালের সাহিত্য’ প্রকাশ অনুষ্ঠান ১৪৩৩

নিজস্ব প্রতিবেদন : গত ১৫ ই সেপ্টেম্বর ২০২৬ তির্যক (একটি মাসিক সাহিত্য পত্রিকা)র ভাদ্র সংখ্যা ‘দ্রোহ কালের সাহিত্য’ প্রকাশ পেল আগরপাড়া আহেলী অ্যাপার্টমেন্ট,ঠাকুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস – এর পত্রিকা দপ্তরে। অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক অধ্যাপক অদীপ ঘোষ। বক্তব্য রাখেন বিশিষ্ট কবি,প্রাবন্ধিক সুশান্ত গঙ্গোপাধ্যায়, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সৌম্য পাল, তির্যকের সভাপতি কল্যাণ ঘোষ দস্তিদার, পত্রিকার সহ-সম্পাদক, বিশিষ্ট কবি সুকুমার হালদার, বিশিষ্ট গল্পকার রূপক ঘটক। অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেন প্রবীণ সাহিত্যানুরাগী শোভনজ্যোতিঠাকুর। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশু শিল্পী প্রিয়দর্শিনী ঠাকুর এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন প্রবীণ শিক্ষিকা অরুণা ঠাকুর। প্রত্যেক…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূল কংগ্রেসের প্রতীক কার ! ঝুলে রইল সিদ্ধান্ত?

নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। আর তাতে নন্দীগ্রাম, রেজিনগর উপনির্বাচনে প্রার্থীদের ভবিষ্যৎও ঝুলে রইল। সূত্রের খবর, বৃহস্পতিবার নন্দীগ্রামের দুই তৃণমূলের প্রার্থীদের মনোনয়ন স্ক্রুটিনিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুক্রবার সকাল ১১টার মধ্যে রিটার্নিং অফিসার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। কালীঘাট তৃণমূলের সঞ্চিতা প্রধান দে নাকি ঋতব্রত শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হক – কে ঘাসফুল প্রতীক নিয়ে লড়বেন? তার নিষ্পত্তি হতে পারে শুক্রবার। কিন্তু প্রশ্ন থাকছে, নির্বাচন কমিশনের আগে কি রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত নিতে পারবেন? দু’পক্ষেরই দাবি, তাঁরাই পাবেন ঘাসফুল প্রতীক। তৃণমূল কংগ্রেসের প্রতীক-যুদ্ধ বেশ কয়েকমাস ধরেই…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদের বিরুদ্ধে দূর্নীতির প্রমাণ দিতে পারেনি সিবিআই, মামলা খারিজ করে দিল লোকপাল!

ভয় দেখিয়ে টাকা তোলা-সহ একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ ছিল বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর তিনি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত করছিল সিবিআই। কিন্তু সেই সমস্ত দুর্নীতির অভিযোগ খারিজ করে দিল লোকপাল। বৃহস্পতিবার সংবাদসংস্থা পিটিআই জানায়, সিবিআইয়ের প্রাথমিক তদন্তে ওই সমস্ত অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি বলে জানিয়েছে লোকপাল। অরূপ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে ‘বিদ্বেষমূলক’ বলেও মন্তব্য করেছেন সাংসদ। অভিযোগ ছিল, ভাই আশিস চক্রবর্তীর সঙ্গে মিলে অরূপ অবৈধ কাজকর্ম পরিচালনা করতেন। স্থানীয় কর্মী ও…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় বিকেলে প্রবল বৃষ্টি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের বিশেষ বুলেটিনে হাওড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। সকাল থেকে কলকাতা ও শহরতলিতে চড়া রোদ ছিল। কিন্তু বেলা গড়াতেই আকাশ কালো হয়ে আসে। কিছু ক্ষণের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক রাস্তা। সল্টলেক সেক্টর ফাইভ, ইসিপিএস-এর সামনে জল জমে গিয়েছিল। ফলে যান চলাচলেও সমস্যা হয়। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর,…

আরও পড়ুন
দেশ 

টাটা সাম্রাজ্যে চরমে সংঘাত! ইস্তফা দেওয়া চন্দ্রশেখরনকেই ফের চেয়ারম্যান পদে চাইল টাটা সন্স!

গত ১২ অগস্ট টাটা শিল্পগোষ্ঠীতে নতুন করে ডামাডোলের ইঙ্গিত উস্কে দিয়ে পদত্যাগের ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, আগামী ২০ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার পরে আর টাটা সন্সের চেয়ারম্যান পদে থাকবেন না! কিন্তু বৃহস্পতিবার এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা করল টাটা সন্স বোর্ড। কিন্তু টাটা সন্সের ওই সিদ্ধান্তকে নোয়েল টাটার নেতৃত্বাধীন টাটা ট্রাস্ট ‘বেআইনি’ বলে ঘোষণা করায় প্রকাশ্যে চলে এসেছে টাটা গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব। প্রসঙ্গত, ৪০ হাজার কোটি মার্কিন ডলারের (প্রায় সাড়ে ৩৮ লক্ষ কোটি টাকা) টাটা গোষ্ঠীর মূল নিয়ন্ত্রক সংস্থা হল টাটা সন্স। ‘টাটা সন্স’…

আরও পড়ুন
কলকাতা 

বাগবাজার গৌড়ীয় মঠে দু দিন ব্যাপী রাধাষ্টমী মহোৎসব, প্রধান অতিথি শুভেন্দু অধিকারী

বিশেষ প্রতিনিধি : রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর কলকাতার বাগবাজার গৌড়ীয় মঠে পালিত হবে শ্রী শ্রী রাধাষ্টমী মহোৎসব। এ বছর গৌড়ীয় মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসব ১০৭তম বর্ষে পদার্পণ করছে। উৎসবকে কেন্দ্র করে দিনভর বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৌড়ীয় মিশনের তরফে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর, শুক্রবার অধিবাস মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। ওইদিন বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। পরদিন, ১৯ সেপ্টেম্বর শনিবার রাধাষ্টমীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সারা দিনব্যাপী চলবে হরিনাম সংকীর্তন সহ নানা অনুষ্ঠান। সন্ধ্যায় বিশেষ পূজা-আরতিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন
জেলা 

আবাবিল ইসলামিক একাডেমিতে নবী দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

বিশেষ প্রতিনিধি : আজ ১৭-০৯-২০২৬তারিখে বেলা ১১ ঘটিকা হতে বেলা দুটো পর্যন্ত অনুষ্ঠানটি হয়| দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার অন্তর্গত ঝাপবেড়িয়া উত্তর পাড়ায় আবাবিল ইসলামিক একাডেমীতে অনুষ্ঠানটি উদযাপিত হয় | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা মাওলানা মোজাফফর হোসেন মোল্লা, সম্পাদক মাওলানা মেজবাউল হক, আল-আমিন মিল্লি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল ওহাব এবং চট্টগ্রাম হেফজুল কোরআন মাদ্রাসার সম্পাদক মাওলানা মোঃ লুৎফুর রহমান | একাডেমির ছাত্র-ছাত্রীরা খুব সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত, নাত শরীফ, গজল এবং নবীর উপরে বক্তৃতা করে অভিভাবক ও অভিভাবিকাদের সেইসঙ্গে বিশিষ্ট অতিথিদেরকে মুগ্ধ করেছে | মাওলানা…

আরও পড়ুন