জেলা 

আবাবিল ইসলামিক একাডেমিতে নবী দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

বিশেষ প্রতিনিধি : আজ ১৭-০৯-২০২৬তারিখে বেলা ১১ ঘটিকা হতে বেলা দুটো পর্যন্ত অনুষ্ঠানটি হয়| দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার থানার অন্তর্গত ঝাপবেড়িয়া উত্তর পাড়ায় আবাবিল ইসলামিক একাডেমীতে অনুষ্ঠানটি উদযাপিত হয় | উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর প্রতিষ্ঠাতা মাওলানা মোজাফফর হোসেন মোল্লা, সম্পাদক মাওলানা মেজবাউল হক, আল-আমিন মিল্লি মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল ওহাব এবং চট্টগ্রাম হেফজুল কোরআন মাদ্রাসার সম্পাদক মাওলানা মোঃ লুৎফুর রহমান | একাডেমির ছাত্র-ছাত্রীরা খুব সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত, নাত শরীফ, গজল এবং নবীর উপরে বক্তৃতা করে অভিভাবক ও অভিভাবিকাদের সেইসঙ্গে বিশিষ্ট অতিথিদেরকে মুগ্ধ করেছে | মাওলানা…

আরও পড়ুন
কলকাতা 

ধর্মতলায় মমতার বাংলাদেশ মন্তব্যে দায়ের জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট

ধর্মতলার ধরনা মঞ্চ থেকে নাম না করে বাংলাদেশের একটি ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলায় এবার রাজ্যে রিপোর্টের ভিত্তিতে মমতার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাই কোর্ট। বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ এই মামলাটি খারিজ করে দেয়। এই মামলায় ১ সেপ্টেম্বর রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব করে আদালত। বুধবার সেই রিপোর্ট আদালতে জমা দেয় রাজ্য। রিপোর্টে জানানো হয়, মমতার মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। এরপরেই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মক্কার অদূরে ড্রোন হামলা ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির!

ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউথির সঙ্গে সৌদি আরবের সংঘর্ষ ক্রমশ ভয়ংকর রূপ ধারণ করছে। সৌদির পশ্চিম উপকূল ক্রমাগত ব্যালেস্টিক মিসাইল ছুড়ছে বিদ্রোহী গোষ্ঠী। এই পরিস্থিতিতে আশঙ্কা সত্যি করে ইসলামের পবিত্র শহর মক্কায় ড্রোন হামলা চালাল হাউথিরা। তবে সৌদির দাবি, ড্রোনটি আকাশেই ধ্বংস করা হয়েছে। মক্কায় হামলার কড়া নিন্দা করেছে ভারত। অন্যদিকে, ইয়েমেনে সৌদির একটি এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে হাউথিরা। সৌদির তরফে দাবি করা হয়েছে, মঙ্গলবার মক্কায় ড্রোন হামলা চালায় হাউথিরা। গত এক দশকে এই প্রথম মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থক্ষেত্র আক্রমণ করা হয়েছে। যদিও মক্কার আকাশসীমায়…

আরও পড়ুন
দেশ 

প্রভিডেন্ট ফান্ডে আয়ের সর্বোচ্চ সীমায় ১০,০০০ টাকা বৃদ্ধি!

বিশ্বকর্মা পুজোর মুখে বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের জন্য সুখবর। এ বার প্রভিডেন্ট ফান্ডে বাড়তে চলেছে আয়ের সর্বোচ্চ সীমা। এতদিন সেটা ছিল ১৫,০০০ টাকা। আগামী দিনে ওই অঙ্ক ২৫,০০০ করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, প্রায় ১২ বছর পর আয়ের সর্বোচ্চ সীমা বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। বেসরকারি সংস্থার কর্মী ও শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য সারা দেশে চালু রয়েছে এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীনে থাকা এমপ্লোয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন বা ইপিএফও হল এর নিয়ন্ত্রণকারী সংস্থা। বুধবার, ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ইপিএফের ক্ষেত্রে আয়ের…

আরও পড়ুন
কলকাতা 

ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে দমকলের নোটিস খারিজই করে দিল হাই কোর্ট!

বাংলার জনরব ডেস্ক :  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে হবে বলে দমকল যে নোটিস দিয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবারের শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানায়, কালীঘাট তৃণমূলকে আবার নোটিস দিতে হবে দমকলকে। সেই নোটিসে জানাতে হবে, দমকল কবে আবার ওই অফিস পরিদর্শনে যাবে। নোটিস দেওয়ার পর ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে যেতে হবে দমকলবাহিনীকে। তার পরে সুরক্ষার জন্য ওই অফিসে কী কী প্রয়োজন, তা জানাতে হবে কালীঘাট তৃণমূলকে। সেই নির্দেশিকা মেনে সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি করতে হবে তৃণমূলকে। যদি ওই নির্দেশিকা না-মানে তৃণমূল, তবে…

আরও পড়ুন
জেলা 

পরিবেশ নিয়ে” কনসার্ন” এর অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি- হুগলির নালিকুলের সুপরিচিত পরিবেশের ওপর কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা “কনসার্ন”এর ১৯ তম বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি দুদিন ধরে হয়ে গেল কামারকুন্ডুতে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বিশ্বনাথ ধাড়া। বিবেক জ্যোতি রায় “কনসার্ন”র স্থাপন উদ্দেশ্য এবং পরিবেশ নিয়ে কার্যক্রম ব্যাখ্যা করে স্বাগত ভাষণ দেন । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়িকা, মধুমিতা ঘোষ।। বিভিন্ন জীব সাপ, মাকড়সা, পাখি এবং জীব বৈচিত্র নিয়ে বিশদে অডিও ভিজুয়াল মাধ্যমে আলোচনা হয়। পরিবেশবিদ হিন্দল আহমেদ পাখির চরিত্র বাসা নির্মাণ এবং তাদের অদ্ভুত আচরণ নিয়ে বক্তব্য রাখেন। পরিবেশবিদ স্বর্ণ চক্রবর্তী সাপের বিভিন্ন প্রজাতি…

আরও পড়ুন
কলকাতা 

বুধবার সাত সকালেই কলকাতার বিভিন্ন ঠিকানায় ইডি হানা

বুধবার সকাল থেকেই কলকাতায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)! এদিন শহরের বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, কলকাতার অন্তত ছ’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, একটি চিটফান্ড প্রতারণা মামলার সূত্র ধরে ইডির এই অভিযান। বুধবার সাতসকালে কলকাতার নারকেলডাঙা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। অভিযোগ, ওই ব্যবসায়ী চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়। শুধু নারকেলডাঙা নয়, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ আরও পাঁচটি ভিন্ন ঠিকানায় হানা দিয়েছে ইডি। ইডি সূত্রে খবর, এপিএম নামক এক চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে, সেই টাকা অন্য…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

অনুগামীদের ভিড়ে বাতিল হয়ে গেল থলপতির লন্ডনের অনুষ্ঠান

লন্ডনের দ্য শার্ড-এ ‘থলপতি’ তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করতে হল আয়োজকদের। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রিয় নায়ককে কাছ থেকে দেখার জন্য বিপুল সংখ্যায় অনুগামীরা ভিড় জমান। ভিড় ক্রমশ বাড়তে থাকায় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কা করেই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন আয়োজকেরা। ‘থলপতি’র দল ঘোষণা করে, অনুগামী নিরাপত্তার স্বার্থে এই অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে। প্রিয় নায়ককে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া হতেই অনুগামীরা হতাশ হয়ে পড়েন। সংবাদসংস্থা পিটিআইকে এক অনুগামী বলেন, ‘‘যে কারণে অনুষ্ঠান বাতিল করতে হল,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরকীয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! প্রকাশ্যে চুমু খাচ্ছেন অ্যাসিস্ট্যান্টকে! আসল সত্য ?

পরকীয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গলফ কোর্সে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্টের ঠোঁটে ঠোঁট ডোবাচ্ছেন ! নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্টের এই ছবি। সেই সঙ্গে প্রবল জল্পনা, তাহলে কি পরকীয়ায় মেতেছেন ট্রাম্প? স্ত্রী মেলানিয়াকে ছেড়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নাতালি হার্পের প্রেমে মজে রয়েছেন তিনি? অতীতে একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে ট্রাম্পের। কেউ মডেল, কেউ অভিনেত্রী, কেউ ব্যবসায়ী-একাধিক হাইপ্রোফাইল নারীর সঙ্গে ট্রাম্পের প্রেমের গুঞ্জন ছিল। তিনবার বিয়েও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম দু’টি বিয়ে ভেঙে যাওয়ার পর ২০০৫ সালে তিনি বিয়ে করেন মেলানিয়াকে। প্রেসিডেন্ট পদে থাকাকালীন মেলানিয়াকে বরাবরই ট্রাম্পের পাশে দেখা গিয়েছে। দু’জনের…

আরও পড়ুন
জেলা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে কালীঘাটের এক ফ্ল্যাটে তল্লাশি! কী পেল?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়ে কালীঘাটের এক ফ্ল্যাটে গেল সিআইডি। আদালতের নির্দেশে বর্তমানে তিনি সিআইডি হেফাজতে রয়েছেন। মঙ্গলবার দুপুরে সুমিতকে সঙ্গে নিয়ে কালীঘাটে যান তদন্তকারীরা। অভিষেকের বাড়ির পাশেই রয়েছে এই ফ্ল্যাটটি। কেন তাঁকে ওই ফ্ল্যাটে নিয়ে আসা হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শালবনি জমি কেলেঙ্কারি মামলা গ্রেফতার হন সুমিত। সেই মামলার তদন্তসূত্র ধরে মঙ্গলবার বেলা ১টার কিছু পরে কালীঘাটের একটি ফ্ল্যাটে যায় সিআইডি। সূত্রের খবর, ওই ফ্ল্যাটটি সুমিতের। তাঁকে সঙ্গে নিয়েই ওই ফ্ল্যাটে তল্লাশি চালান গোয়েন্দারা। ঘণ্টা দুয়েক ওই ফ্ল্যাটে ছিল সিআইডি। নতুন কোনও সূত্র পেয়েই এই তল্লাশি…

আরও পড়ুন