দেশ 

রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধে ফের এফআইআর

রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। এ বার অবশ্য নতুন অভিযোগে। অভিযোগ, তাঁরা পুলিশের উপর হামলা করেছেন এবং দিল্লিতে জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভ চলার সময় পুলিশকে কাজে বাধা দিয়েছেন। এফআইআর-এ রাহুল-প্রিয়ঙ্কা ছাড়াও কংগ্রেসের বেশ কয়েক জন নেতা এবং কর্মী-সমর্থকদের নাম রয়েছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবারের বিক্ষোভে ৯১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে বিরোধী সাংসদেরা ছাড়াও একাধিক দলের কর্মী-সমর্থকেরা রয়েছেন। পুলিশ সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। সেই অনুযায়ী আইনি পদক্ষেপ করা হবে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবারের বিক্ষোভে ৯১…

আরও পড়ুন