আন্তর্জাতিক 

‘দরকার হলে মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া’! ট্রাম্পের সঙ্গে বিবাদে দাবি রুশ পার্লামেন্টের সদস্যের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই দেশের অন্যতম ধনী ব্যবসায়ী এবং শিল্পপতি ইলন মাস্কের সংঘাত এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে তা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। আমেরিকার কোন কোন ডোনাল্ড ট্রাম্পের ভক্ত অতি উৎসাহী হয়ে বলছেন অবিলম্বে ইলন মাস্ক কে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া উচিত। আর এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই রাশিয়া সরাসরি জানিয়ে দিয়েছে, যদি ইলন মাস্ক কে আমেরিকা বহিষ্কার করে সেক্ষেত্রে রাশিয়া তাকে আশ্রয় দিতে পারে।এমনটাই দাবি করলেন রাশিয়ার আন্তর্জাতিক বিষয়ক স্টেট ডুমা কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং কমিউনিস্ট পার্টির ডেপুটি দিমিত্রি নভিকভ। তবে মাস্কের ক্ষেত্রে তেমন পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করেন তিনি। যদিও রুশ সরকারের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, ‘‘এটা আমেরিকার ঘরোয়া বিতর্ক। আমরা এতে নাক গলাতে চাই না। আশা করি, আমেরিকার প্রেসিডেন্ট বিষয়টিকে সামলে নেবেন।’’

ট্রাম্প-মাস্ক বিবাদের মধ্যে আমেরিকা থেকে কেউ কেউ দাবি করছেন, মাস্ককে তাড়িয়ে দেওয়া উচিত। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাস-এর তরফে নভিকভকে এই দ্বন্দ্বের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, ‘‘আমার মনে হয়, মাস্ক সম্পূর্ণ অন্য খেলা খেলছেন। ওঁর কোনও রাজনৈতিক আশ্রয়ের দরকার পড়বে না। কিন্তু যদি দরকার হয়, রাশিয়া অবশ্যই আশ্রয় দেবে।’’ মাস্কের সঙ্গে রাশিয়ানদের ব্যক্তিগত বিরোধ থাকলেও পরিস্থিতি বিবেচনা করে সে সব উপেক্ষা করা যেতে পারে, দাবি নভিকভের। তিনি বলেছেন, ‘‘গত কয়েক বছর ধরে রাজনৈতিক যোগাযোগ তৈরি করেছেন মাস্ক। ব্যক্তিগত স্তরের মতানৈক্যকে এ ক্ষেত্রে তাই আলাদা করে রাখা যেতেই পারে। এখন যা পরিস্থিতি, তাতে আগামী তিন বছরের মধ্যে হোয়াইট হাউসে ডেমোক্র্যাটদের প্রত্যাবর্তন মাস্ক কোনও ভাবেই চাইবেন না বলে আমার মনে হয়। তাই তিনি নির্দিষ্ট কৌশল মেনেই চলবেন।’’

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ