দেশ 

সোনিয়াকে প্রশ্ন কৃষক রমণীর কবে বিয়ে দিচ্ছেন রাহুলের? উত্তরের সোনিয়া কী বললেন? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিয়ে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ যে খুব বেশি তা প্রমাণ পাওয়া গেল দিল্লিতে। হরিয়ানা থেকে আসা এক মহিলা কৃষক দলের প্রতিনিধি সোনিয়ার রাহুল এবং প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন। মহিলা প্রতিনিধি দলে থাকা ব্যক্তিরা রাহুল প্রিয়াঙ্কা এবং সোনিয়ার জন্য দেশি গাওয়া ঘি থেকে শুরু করে অনেক উপহার সামগ্রী এনেছিলেন। লস্যি খাইয়ে দিয়েছেন রাহুল গান্ধীকে আর ঠিক সেই সময় সোনিয়া গান্ধীকে হরিয়ানার এক বয়স্ক রমণী প্রশ্ন করেন রাহুলের বিয়ে কবে দিচ্ছেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে একটা হাসির রোল দেখা যায় সোনিয়া হেসে উত্তর দিয়ে বলেন মেয়ে দেখুন না তারপরে যা হবে।

এই ছবি পোস্ট করেছেন স্বয়ং রাহুল গান্ধী তার সোশ্যাল মিডিয়ায়। হরিয়ানা থেকে আসা মহিলা প্রতিনিধি দলের সঙ্গে রাহুল প্রিয়াঙ্ক া প্রিয়াঙ্কা এবং সোনিয়া গান্ধীর বৈঠকের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রাহুল গান্ধী। আর এ থেকে ই স্পষ্ট হয়েছে রাহুল গান্ধীর বিয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনো প্রশ্ন রয়েছে। এর আগে দেশের প্রবীন রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব পাটনা তে বিরোধীদের বৈঠক চলাকালীন সময়ে রাহুল গান্ধীকে বলেছিলেন এবার বিয়েটা করে ফেলো আমি বরযাত্রী যেতে চাই। সেদিনও রাহুল গান্ধী হেসেছিলেন আর এদিনও সোনিয়া গান্ধীর কাছে আসা হরিয়ানার মহিলা কৃষকদের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী হেসেছেন বলে জানা গেছে।

‘ভারত জোড়ো যাত্রা’র সময়ও এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রাহুলকে। সব সময়ই এই প্রশ্ন শুনে হেসেছেন সনিয়া-পুত্র। আবার কখনও বলেছেন, তাঁর জীবনে ‘বিশেষ কেউ নেই।’ কেমন পাত্রী পছন্দ, সে নিয়েও অতীতে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ। বলেছিলেন, ‘‘মনের মতো পাত্রী পেলেই বিয়ে করব।’’ এক বার বলেছিলেন, ‘‘আমি এমন এক জন মহিলাকে বেছে নেব, যাঁর মধ্যে আমার মা (সনিয়া) এবং ঠাকুমা (ইন্দিরা গান্ধী) দু’জনের গুণই রয়েছে।’’ এ বার হরিয়ানার মহিলা কৃষকরা রাহুলের বিয়ে নিয়ে সটান সনিয়াকে প্রশ্ন করলেন।

হরিয়ানার মহিলা কৃষকদের সঙ্গে কাটানো মুহূর্তের কথা নিজেই টুইট করেছেন রাহুল। একটি ভিডিয়ো টুইট করেছেন তিনি। ওই ভিডিয়োতেই ধরা পড়েছে নানা মুহূর্ত। রাহুলদের ওই মহিলারা দেশি ঘি, লস্যি, ঘরে বানানো আচার দিয়েছেন। রাহুলকে খাবার খাইয়ে দিচ্ছেন এক মহিলা কৃষক— এই দৃশ্যও ধরা পড়েছে ভিডিয়োতে। জিএসটি, নারীশক্তি নিয়েও তাঁদের সঙ্গে কথা হয়েছে রাহুলদের। আবার রাহুলকে বলতে শোনা গিয়েছে, ‘‘দেশের মহিলাদের নির্ভয়ে বাঁচা উচিত।’’ তবে এই ভিডিয়োতে সনিয়ার কানে কানে রাহুলের বিয়ে নিয়ে প্রশ্নই আলাদা করে নজর কেড়েছে।

রাহুল গান্ধীর এই রাজনৈতিক তৎপরতায় তার জনপ্রিয়তা যে দিন বাড়ছে তা নিয়ে আর সন্দেহ থাকার কথা নয়। ভারতবর্ষে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে রাহুল গান্ধী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ