জেলা 

Deucha Panchami: ডেউচায় জমিদাতা পরিবারের এক জনকে সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক :  বীরভূম জেলার ডেউচা-পাঁচামি কয়লা ব্লক প্রকল্পের কাজ শুরু করার আগে স্থানীয় বাসিন্দাদের সম্মতি নেয়া হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এ ব্যাপারে জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সোমবার সেই জমিদাতা বা তাঁদের প্রার্থীকে চাকরি দেওয়ার প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। এ দিন মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জমিদাতাদের পরিবারের এক জনকে সিনিয়র বা জুনিয়র কনস্টেবলের পদে চাকরি দেওয়া হবে। সেই জন্য সরকার ৫১০০ নতুন পদ তৈরি করেছে। প্রাথমিক ভাবে ওখানে এক হাজার একর জমি রয়েছে রাজ্য সরকারের হাতে। তা দিয়েই কাজ…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: স্কুল খোলার সিদ্ধান্ত ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্পের উদ্বোধন করে জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

বাংলার জনরব ডেস্ক : স্কুলের স্বাভাবিক পঠন-পাঠন প্রক্রিয়া এখনই শুরু হচ্ছে না বলে ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ সোমবার 24 শে জানুয়ারি পাড়ায় শিক্ষালয় প্রকল্প প্রকল্পের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ধাপে ধাপে স্কুল খোলার প্রক্রিয়া শুরু করা হবে। কবে থেকে স্কুল খোলা হবে সে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। তবে এবার স্কুল খোলার পর যাতে আবার বন্ধ করতে না হয় সেজন্যই প্রতিবিধানের ব্যবস্থা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, স্কুল খুলে আবার যাতে স্কুল বন্ধ করতে না…

আরও পড়ুন
কলকাতা 

Netaji Birthday: নেতাজির স্বপ্নের যোজনা কমিশন বাংলায় তৈরি হবে, এনসিসির আদলে স্কুলে স্কুলে গঠিত হবে জয় হিন্দ বাহিনী, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলার জনরব ডেস্ক : নেতাজির স্বপ্নের যোজনা কমিশন মোদি সরকার তুলে দিয়েছে আমরা বাংলায় তা নতুন করে যোজনা কমিশন তৈরি করব আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন। মুখ্যমন্ত্রী আরো বলেন স্কুলে স্কুলে এবার জয় হিন্দ বাহিনী গড়ে তোলা হবে। নেতাজির নীতি-আদর্শ কে বাস্তবায়ন করার জন্য বাংলার ঘরে ঘরে বারবার তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আমার সরকার বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে…

আরও পড়ুন
জেলা 

Marriage compatibility : বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রণের তালিকা শিথিল করার অনুরোধ স্বয়ং পাত্রীর, ২৪ ঘন্টার মধ্যে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী আপ্লুত পরিবার

বাংলার জনরব ডেস্ক: ব্যান্ডেল এর বাসিন্দা আম্রপালি রায়ের অনুরোধে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা বিধি শিথিল করেছেন ? তা না হলে হঠাৎ করে বিবাহ বাড়িতে আমন্ত্রিত সংখ্যা দুশো করার কথা কোভিড বিধিতে বলা হল কেন? এই প্রশ্ন  উঠছে একটি কারণে যে, ব্যান্ডেল এর বাসিন্দা আম্রপলি রায়ের বিশেষ অনুরোধ এই নাকি মুখ্যমন্ত্রী বিবাহ অনুষ্ঠানে ৫০ জনের জায়গায় ২০০ জনকে আমন্ত্রণ করার সংস্থান রেখেছেন। তাঁর বিবাহ অনুষ্ঠান আগামী ২৪ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই বিবাহ অনুষ্ঠানে কম করে ৬০০ জন কে আমন্ত্রণ করা হয়েছে বলে পাত্রী দাবি করেছেন। প্রায় এক বছর আগে…

আরও পড়ুন
জেলা 

TMC : কল্যাণের বিরুদ্ধে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পোস্টার পড়লো, চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষে পার্থ চট্টোপাধ্যায় যতই হুঁশিয়ারি দিক না কেন তৃণমূল কর্মীদের কাছে তা যে কিছুই নয় তা আর একবার স্পষ্ট হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কল্যান বন্দ্যোপাধ্যায়ের লড়াই শেষ পর্যন্ত কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় কয়েক দিন আগে কল্যান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো পর এবার কল্যান বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কল্যাণের বিরুদ্ধে পোস্টার পড়লো। ডায়মন্ড হারবার মডেল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। সরাসরি আক্রমণ না করা হলেও কল্যাণের (Kalyan Banerjee) সঙ্গে টুইটে যুদ্ধ চলছিল তৃণমূল…

আরও পড়ুন
কলকাতা 

TMC : দলের ব্যাটন এবার পুরোপুরি অভিষেকের হাতে ! দলীয় সংবিধান সংশোধন করার পথে তৃণমূল!

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন সভানেত্রী পদে রেখে, জাতীয় কার্যনির্বাহী পদ সৃষ্টি করা হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর । জাতীয় একটি নিউজ পোর্টাল ‘দ্য প্রিন্ট’-এ এই বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছে । সেখানে বলা হয়েছে তৃণমূল দলের সংবিধান পরিবর্তন  করা হতে চলেছে । আগামী কয়েক মাসের মধ্যে তা করা হবে। মূলত দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সাহায্য’ করার জন্যই ‘জাতীয় কার্যনির্বাহী সভাপতি’ পদ তৈরি হচ্ছে। যিনি মমতার অনুপস্থিতিতে (তিনি কোথাও সফরে গেলে বা অন্যত্র ব্যস্ত থাকলে বা অনিবার্য কারণবশত কাজ করতে অপারগ থাকলে) তাঁর ভূমিকায় কাজ করবেন। দলের…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কর্মীদের আক্রমণ করার কোন অধিকার নেই, দলনেত্রীকে যারা ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন সেই সব নেতাদের

বুলবুল চৌধুরী : দলের পুরোনো কর্মীদের যথাযথ মর্যাদা দিতে হবে বলেছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ কথা তো ঠিক রাজ্য বিধানসভা নির্বাচনে জয়লাভের পেছনে কোন প্রশান্ত কিশোরের অবদান নেই একা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সবচেয়ে বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই রাজ্যের মানুষ তাকে দুহাত ভরে ভোট দিয়েছেন এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এ বাংলার মানুষের আলাদা একটা ভালোবাসা রয়েছে আর একটা সম্মানবোধ রয়েছে এটা মানতেই হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রাজনীতি করেছেন তাদের সম্মান আলাদা রয়েছে। সময় এবং সুযোগ মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়…

আরও পড়ুন
দেশ 

Sharad Pawar,Mamata Banerjee & Rahul Gandhi : জোটে নারাজ রাহুল, শারদ পাওয়ারের মাধ্যমেই গোয়াতে বিজেপি বিরোধী মহাজোটের শরিক হতে চাইছে তৃণমূল কংগ্রেস, গোয়া দখলের স্বপ্ন শেষ!

বুলবুল চৌধুরী : অনেক আশা নিয়ে গোয়ার গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোয়ায় গিয়ে কার্যত বিজেপিরই যে সাহায্য করবে তৃণমূল তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কারণ কারণ তৃণমূল যেটুকু ভোট কাটবে তা বিরোধী দলের, বিজেপির নয়। ফলে বিজেপি বিরোধী শক্তি অনেকটাই কমে যাবে। এই সহজ সরল সমীকরণটি বেশ কয়েক মাস ধরে আমরা বাংলার জনরব বলে আসছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যানেজমেন্ট সে কথা শুনতে নারাজ ছিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার  ক্ষমতায় আসার পর ভারত জয়ের স্বপ্ন দেখছেন। কিন্তু ভারত জয় যে খুব একটা সহজ নয় সেটা তিনি এখন…

আরও পড়ুন
কলকাতা 

Gangasagar Mela 2022: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : গঙ্গাসাগর মেলা নির্দিষ্ট সময়েই হবে আজ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।করোনা সংক্রমণের আবহে এ বছরে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। বুধবার সেই মামলার প্রথম শুনানি হয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। আবেদনকারী পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে জানান, গঙ্গাসাগর মেলায় প্রতি বছর ১৮-২০ লক্ষ মানুষ আসেন। ২০২১ সালে করোনা পরিস্থিতিতেও ৮ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন। রাজ্য সরকার সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কোনও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করতে পারবেন…

আরও পড়ুন
কলকাতা 

Covid 19 : কোভিড সংক্রমণ রুখতে ১৫ জানুয়ারির পর আরো কড়া পদক্ষেপের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক: হু হু করে রাজ্যে বাড়ছে কোভিড (COVID-19) সংক্রমণ। তা রুখতে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে নতুন করে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। তবে পরিস্থিতি ভয়াবহ হতে থাকায় রাজ্যে আরও কড়া কোভিডবিধি জারি হতে পারে বলে আজ বৃহস্পতিবার ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন। মাস্ক ব্যবহার কার্যত বাধ্যতামূলক হতে চলেছে। মুখ্যমন্ত্রীর বলেন, ”মাস্ক কম্পালসারি, হাতে হ্যান্ডগ্লাভস বা স্যানিটাইজার। মেয়েরা চুল ঢাকুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেডস্কার্ফ মাস্ট। প্রশাসন জোর করে মাস্ক পরাতে পারবে না। নিজেরা দয়া…

আরও পড়ুন