কলকাতা 

Mamata Banerjee : যত জিতব তত আমাদের নম্র হতে হবে, চার পুরনিগমে বিপুল জয়ের পর বললেন মমতা

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের চার পুরনিগমের বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বার্তা দিলেন এই জয় মানুষের জয়। মানুষ যে আস্থা ও বিশ্বাস তৃণমূলের প্রতি রেখেছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা যত জিতবো তত্ত্ব নম্র হয়ে মানুষের পাশে দাঁড়াবো, আমরা নম্র হয়ে মানুষের সেবা করব এই জয় মানুষকে উৎসর্গ করছি। এই প্রথম তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি পৌরনিগম জিতল। ক্ষমতায় আসার পর এই পুরসভায় দাঁত ফোটাতে পারেনি তৃণমূলের কংগ্রেস। এবার সেই অসাধ্য সাধন হয়েছে। আরে নেপথ্যে রয়েছে উত্তরবঙ্গের বিশিষ্ট তৃণমূল নেতা গৌতম দেব। আজ সোমবার ইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…

আরও পড়ুন
কলকাতা 

West Bengal Municipal Election 2022: জিতেই দলনেত্রীর বাড়িতে কৃষ্ণা চক্রবর্তী, অভিষেককে এড়িয়ে গেলেন! বিধাননগরের মেয়রের দৌড়ে এগিয়ে কৃষ্ণা? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : বিধাননগর পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝরে কার্যত বিধান নগর থেকে মুছে গেছে বিজেপি সহ সমস্ত বিরোধী দল। যে বিজেপি দল গত বিধানসভা নির্বাচনের বিধান নগর পুরো এলাকা থেকে ভালো ভোটের ব্যবধানে এগিয়ে ছিল সেই বিজেপি এবার একটি ও আসন জিততে পারেনি। তবে কাকতালীয় বিষয় হলো বিধাননগর এলাকায় বিজেপির প্রার্থী হিসাবে গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন সেই সব্যসাচী দত্ত এবার  তৃণমূলের প্রার্থী হিসাবে জয়লাভ করেছেন। চার হাজারের বেশি ভোটে জয়লাভ করার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে দুপুরবেলায় ছুটে যান…

আরও পড়ুন
কলকাতা 

শিলিগুড়ি পুরসভাতেও তৃণমূলের জয় জয়কার, মেয়র হচ্ছেন জয়ের প্রধান কান্ডারী গৌতম দেব ঘোষণা মমতার

বাংলার জনরব ডেস্ক : প্রথমবার তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি পৌরসভার বোর্ড গঠন করতে চলেছে। বিপুল ভোটে জয়লাভ করার পর নতুন পুর বোর্ড এর মেয়র  ঠিক করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের যেভাবে শিলিগুড়ি সহ উত্তর বঙ্গে বিজেপি জয়যাত্রা অব্যাহত রেখেছিল তা নিয়ে অনেকটাই তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে ছিল। পুরসভার নির্বাচনে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছিল তৃণমূল সেই সুযোগকে পুরোমাত্রায় কাজে লাগালেন গৌতম দেব। তারই পুরস্কার পাচ্ছেন গৌতম দেব, তিনি শিলিগুড়ি পৌরসভার প্রথম তৃণমূল কংগ্রেসের মেয়র হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন। সম্ভবত গৌতম দেবই প্রথম ভোটের ফলাফল বের হওয়ার পরে পরেই মমতা…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee : সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বুধবার অনন্ত মহারাজের আমন্ত্রণে যোগ দেবেন গ্রেটার কোচবিহারের অনুষ্ঠানে

বাংরার জনরব ডেস্ক : উত্তরবঙ্গ সফরে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তিনি আকাশ পথে বাগডোগরায় যাবেন। শিলিগুড়ি থেকে কোচবিহার যাবেন , সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন । এরপর ১৬ ফেব্রুয়ারি বুধবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে এই সফরেই তিনি অনুষ্ঠানে যোগ দেবেন বলে খবর। আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) অনন্ত মহারাজ গোষ্ঠীর ২৪ তম কেন্দ্রীয় অধিবেশন শুরু। সেইসঙ্গে এবছর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী। তার জন্য ১৬ ফেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে বড়সড় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই…

আরও পড়ুন
কলকাতা 

TMC- IPAC: প্রশান্ত কিশোর, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভেঙে যাচ্ছে ? সিদ্ধান্ত জানাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকবে না বলেই মনে হচ্ছে । জানা গেছে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের আইপ্যাকের উপর প্রচন্ড ক্ষুদ্ধ হয়েছে । আইপ্যাক রাজ্য জুড়ে আলাদা একটা সিন্ডিকেট তৈরি করেছে তৃণমূলের একাংশের অভিযোগ । তৃণমূলের বেশ কিছুর নেতার অভিযোগ আইপ্যাকের নামে জেলাগুলিতে কার্যত একটা আলাদা প্রশাসন চলছে । দলের স্বচ্ছ ভাবমূর্তির অনেক নেতাকে আইপ্যাক ব্রাত্য রেখেছে বলে অভিযোগ । এমনকি যে সব নেতা আইপ্যাকের কর্মীদের গুরুত্ব দেন না , তাদের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । এসব…

আরও পড়ুন
কলকাতা 

TMC: মমতার কড়া অবস্থানে, তৃণমূলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হলো বিতর্কিত প্রথম প্রার্থী তালিকা

বাংলার জনরব ডেস্ক : গতকাল শনিবার কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক করার পরেই শেষ পর্যন্ত তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তুলে নেওয়া হল আসন্ন পৌরসভা নির্বাচনের বিতর্কিত প্রথম প্রার্থী তালিকা। রবিবার সকালে বাংলার শাসকদলের ফেসবুক পেজ থেকে তুলে নেওয়া হয় ওই তালিকাটি। প্রসঙ্গত বলা প্রয়োজন তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ১০৭ পুরসভার প্রার্থী তালিকা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চেয়েছিলেন তা তাকে দেখানো হয়নি তবে ফেসবুক পেজে ওই তালিকা আপলোড করে দেয়া হয়। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হলে সংবাদমাধ্যমে পার্থ জানিয়ে দেন, দলের ফেসবুক পেজে প্রকাশিত…

আরও পড়ুন
প্রচ্ছদ 

TMC: মমতা বন্দ্যোপাধ্যায়ই শীর্ষপদে, বাকী সবপদের অবলুপ্তি, ২০ জনের জাতীয় কর্মসমিতি, বাদ পড়লেন সৌগত-ডেরেক

বাংলার জনরব ডেস্ক : দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে জাতীয়স্তরের সব পদের অবলুপ্তি ঘটানো হয়েছে । আজ কালিঘাটে জরুরি ঠৈকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন তৃণমূল দলের পক্ষে পার্থ চট্টোপাধ্যায় । আজকের বৈঠকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্দরে নিজের অবিসংবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন। একই সঙ্গে দলের কাজকর্ম দেখা শোনার করার জন্য ২০ জনের জাতীয় কর্ম সমিতি গঠন করা হয়েছে । কর্মসমিতির মাথায় রয়েছেন মমতা নিজে। সূত্রের দাবি, বৈঠকে উপস্থিতি নেতারা সকলেই মমতার হাতে দলের দায়িত্ব পরিপূর্ণ ভাবে অর্পণ করেছেন। তাঁদের বক্তব্য, ‘মমতাই দলে শেষ কথা’। নেতাদের সাক্ষর সংবলিত সেই…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: পুর নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়েছে তা সামাল দিতে শনিবার কালীঘাটের বাড়ীতে জরুরি বৈঠকে বসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক সহ সব প্রথম সারির নেতা আমন্ত্রিত

বাংলার জনরব ডেস্ক : পুর নির্বাচনে প্রার্থী তালিকা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে দলের মধ্যে অন্তদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে তা নিয়ে এবার বৈঠকে বসতে চলেছেন তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। এ বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটির সদস্যরা এবং সাংগঠনিক নেতারা। তৃণমূল সূত্রে খবর, দলের শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দলনেত্রী। রাজ্যে পুরভোটের আবহে দলের অন্দরে তৈরি হওয়া দ্বন্দ্বের পরিবেশ ঘিরে বেশ অস্বস্তিতে শাসকদল। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে এই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মমতা। তৃণমূলের…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee : পুরসভার প্রার্থীপদ নিয়ে দ্বন্দ্ব তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে প্রশান্ত কিশোরের আইপ্যাক!

বাংলার জনরব ডেস্ক : পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম আইপ্যাকের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। জানা গেছে আইপ্যাক কর্ণধার প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্সট মেসেজ দিয়ে বলেছেন আমরা মেঘালয় ত্রিপুরা এবং বাংলাতে আর কাজ করতে পারব না আপনার দলের সঙ্গে, এই মেসেজের পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি উত্তর দিয়েছেন থ্যাঙ্ক ইউ। এই খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশান্ত কিশোরের যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো।  এরপর আইপ্যাকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিন্ন হতে চলেছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। আইপ্যাকের কর্ণধার…

আরও পড়ুন
দেশ 

Mamata summoned: জাতীয় সঙ্গীত ‘অবমাননা’ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল মুম্বইয়ের এক আদালত

বাংলার জনরব ডেস্ক : গত ১ ডিসেম্বর মুম্বই সফরের সময়  জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল মুম্বইয়ের একটি আদালত। মামলার পরবর্তী শুনানি ২ মার্চ। মুম্বইয়ের মাঝগাঁওয়ে নগর দায়রা আদালতের বিচারক পিআই মোকাশি এই অনুমতিনামায় স্বাক্ষর করেছেন। গত ১ ডিসেম্বর মুম্বইয়ে কাহিনিকার ও কবি জাভেদ আখতারের ব্যবস্থাপনায় একটি অনুষ্ঠানে দেশের বিশিষ্ট জনেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মমতা। সেই অনুষ্ঠানেই তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র অভিযোগ ওঠে। আদালতে মামলা করার আবেদন জানান মুম্বইয়ে বিজেপি-র সম্পাদক। সেই আবেদনের উপর ভিত্তি করে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত ‘অবমাননা’র অভিযোগে সমন…

আরও পড়ুন