জেলা 

TMC : কল্যাণের বিরুদ্ধে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পোস্টার পড়লো, চাঞ্চল্য

বাংলার জনরব ডেস্ক: তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষে পার্থ চট্টোপাধ্যায় যতই হুঁশিয়ারি দিক না কেন তৃণমূল কর্মীদের কাছে তা যে কিছুই নয় তা আর একবার স্পষ্ট হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম কল্যান বন্দ্যোপাধ্যায়ের লড়াই শেষ পর্যন্ত কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় কয়েক দিন আগে কল্যান বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো পর এবার কল্যান বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কল্যাণের বিরুদ্ধে পোস্টার পড়লো। ডায়মন্ড হারবার মডেল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। সরাসরি আক্রমণ না করা হলেও কল্যাণের (Kalyan Banerjee) সঙ্গে টুইটে যুদ্ধ চলছিল তৃণমূল…

আরও পড়ুন
কলকাতা 

TMC : দলের ব্যাটন এবার পুরোপুরি অভিষেকের হাতে ! দলীয় সংবিধান সংশোধন করার পথে তৃণমূল!

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়কে আজীবন সভানেত্রী পদে রেখে, জাতীয় কার্যনির্বাহী পদ সৃষ্টি করা হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর । জাতীয় একটি নিউজ পোর্টাল ‘দ্য প্রিন্ট’-এ এই বিষয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছে । সেখানে বলা হয়েছে তৃণমূল দলের সংবিধান পরিবর্তন  করা হতে চলেছে । আগামী কয়েক মাসের মধ্যে তা করা হবে। মূলত দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সাহায্য’ করার জন্যই ‘জাতীয় কার্যনির্বাহী সভাপতি’ পদ তৈরি হচ্ছে। যিনি মমতার অনুপস্থিতিতে (তিনি কোথাও সফরে গেলে বা অন্যত্র ব্যস্ত থাকলে বা অনিবার্য কারণবশত কাজ করতে অপারগ থাকলে) তাঁর ভূমিকায় কাজ করবেন। দলের…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee : মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কর্মীদের আক্রমণ করার কোন অধিকার নেই, দলনেত্রীকে যারা ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন সেই সব নেতাদের

বুলবুল চৌধুরী : দলের পুরোনো কর্মীদের যথাযথ মর্যাদা দিতে হবে বলেছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ কথা তো ঠিক রাজ্য বিধানসভা নির্বাচনে জয়লাভের পেছনে কোন প্রশান্ত কিশোরের অবদান নেই একা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান সবচেয়ে বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই রাজ্যের মানুষ তাকে দুহাত ভরে ভোট দিয়েছেন এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এ বাংলার মানুষের আলাদা একটা ভালোবাসা রয়েছে আর একটা সম্মানবোধ রয়েছে এটা মানতেই হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রাজনীতি করেছেন তাদের সম্মান আলাদা রয়েছে। সময় এবং সুযোগ মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়…

আরও পড়ুন
দেশ 

Sharad Pawar,Mamata Banerjee & Rahul Gandhi : জোটে নারাজ রাহুল, শারদ পাওয়ারের মাধ্যমেই গোয়াতে বিজেপি বিরোধী মহাজোটের শরিক হতে চাইছে তৃণমূল কংগ্রেস, গোয়া দখলের স্বপ্ন শেষ!

বুলবুল চৌধুরী : অনেক আশা নিয়ে গোয়ার গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোয়ায় গিয়ে কার্যত বিজেপিরই যে সাহায্য করবে তৃণমূল তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কারণ কারণ তৃণমূল যেটুকু ভোট কাটবে তা বিরোধী দলের, বিজেপির নয়। ফলে বিজেপি বিরোধী শক্তি অনেকটাই কমে যাবে। এই সহজ সরল সমীকরণটি বেশ কয়েক মাস ধরে আমরা বাংলার জনরব বলে আসছিলাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যানেজমেন্ট সে কথা শুনতে নারাজ ছিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার  ক্ষমতায় আসার পর ভারত জয়ের স্বপ্ন দেখছেন। কিন্তু ভারত জয় যে খুব একটা সহজ নয় সেটা তিনি এখন…

আরও পড়ুন
কলকাতা 

Gangasagar Mela 2022: শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : গঙ্গাসাগর মেলা নির্দিষ্ট সময়েই হবে আজ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।করোনা সংক্রমণের আবহে এ বছরে গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। বুধবার সেই মামলার প্রথম শুনানি হয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। আবেদনকারী পক্ষের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে জানান, গঙ্গাসাগর মেলায় প্রতি বছর ১৮-২০ লক্ষ মানুষ আসেন। ২০২১ সালে করোনা পরিস্থিতিতেও ৮ লক্ষ পুণ্যার্থী এসেছিলেন। রাজ্য সরকার সম্প্রতি নির্দেশিকা জারি করেছে কোনও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করতে পারবেন…

আরও পড়ুন
কলকাতা 

Covid 19 : কোভিড সংক্রমণ রুখতে ১৫ জানুয়ারির পর আরো কড়া পদক্ষেপের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক: হু হু করে রাজ্যে বাড়ছে কোভিড (COVID-19) সংক্রমণ। তা রুখতে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে নতুন করে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। তবে পরিস্থিতি ভয়াবহ হতে থাকায় রাজ্যে আরও কড়া কোভিডবিধি জারি হতে পারে বলে আজ বৃহস্পতিবার ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন। মাস্ক ব্যবহার কার্যত বাধ্যতামূলক হতে চলেছে। মুখ্যমন্ত্রীর বলেন, ”মাস্ক কম্পালসারি, হাতে হ্যান্ডগ্লাভস বা স্যানিটাইজার। মেয়েরা চুল ঢাকুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেডস্কার্ফ মাস্ট। প্রশাসন জোর করে মাস্ক পরাতে পারবে না। নিজেরা দয়া…

আরও পড়ুন
কলকাতা 

KIFF: রাজ- পরমব্রত সহ একাধিক চলচ্চিত্র আয়োজক কমিটির সদস্য কোভিড আক্রান্ত, শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বাংলার জনরব ডেস্ক : আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায় এবং আয়োজক কমিটির সভাপতি ও বিধায়ক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত। যদিও মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান বিধায়ক রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত হন তা সত্ত্বেও গতকালই শিশির মঞ্চ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছিল নির্দিষ্ট সময় নেই ভার্চুয়াল সভাতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করা হবে। কিন্তু আজ বুধবার আয়োজক কমিটির অন্যতম সদস্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় করোনা পজেটিভ বলে রিপোর্ট পাওয়া যায়। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাতিল বলে ঘোষণা করা হয়েছে। গতকালই বলা হয়ে ছিল, করোনা…

আরও পড়ুন
কলকাতা 

Covid-19: সোম থেকে কী বন্ধ হচ্ছে শিক্ষা-প্রতিষ্ঠান – লোকাল ট্রেন ? করোনা পরিস্থিতি নিয়ে ছুটির দিনেও বৈঠকে বসছেন আধিকারিকরা!

বাংলার জনরব ডেস্ক : বাংলায় আনুপাতিক হারে করোনা সংক্রমণ বাড়ছে । রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মনে করছেন, করোনা তৃতীয় ঢেউ বাংলায় এসে গেছে , যদিও সরকারিভাবে ঘোষনা হয়নি তবু স্বাস্থ্য দফতর সর্তকতা অবলম্বন করে চলেছে । জানা গেছে, আজ ছুটির দিন রবিবার বিকেলেই নবান্নে  স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন । পরিস্থিতি খতিয়ে দেখার পর আজ রবিবারই নির্দিষ্ট কিছু বিধি নিষেধ জারি হতে পারে । সূত্রের খবর স্কুল-কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠান আপতত বন্ধ করার সিদ্ধান্ত হতে পারে। লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা নিয়েও ইতিমধে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিবের…

আরও পড়ুন
কলকাতা 

Covid 19 Third Wave : বাংলার তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে করোনা বিধি অমান্যকারীদের জন্য! আশঙ্কা বিশেষজ্ঞদের

বাংলার জনরব ডেস্ক : বাংলার মানুষ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ দক্ষিণ আফ্রিকায় চতুর্থ ঢেউয়ের শিকার হয়েছে তরুণ-তরুণীরা। দেখা গিয়েছে, আক্রান্তদের গড় বয়স ৩৬ থেকে ৫৯!  দক্ষিণ আফ্রিকার বিশেষ একটি হাসপাতালের তথ্য ঘেঁটে দেখা গিয়েছে, টিকা নেওয়া থাকলে মৃত্যুর হার অনেকটাই কমে যাচ্ছে। কতটা? এমনিতে চতুর্থ ঢেউয়ে মৃত্যু হার অত্যন্ত কম। ২০০ জন ভরতি হলে মারা যাচ্ছেন বড়জোর ৪ জন। কিন্তু সেই ২০০ জনের মধ্যে অর্ধেকেরও যদি টিকাকরণ হয়ে থাকে, মৃত্যু হচ্ছে মাত্র ১ জনের। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য আধিকারিকরা অঙ্ক কষে বের করেছেন চার ঢেউয়ের…

আরও পড়ুন
কলকাতা 

Covid Restrictions : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাতিল হয়ে গেল মুখ্যমন্ত্রীর সভা, বাংলা কি ফের লকডাউনের পথে?

বাংলার জনরব ডেস্ক : করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী সোমবার তেসরা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্কুল পড়ুয়াদের নিয়ে পুস্তক সপ্তাহ পালনের যে কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর অংশ নেয়ার কথা ছিল সেই কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়েছে। আজ পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ তেসরা জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোন সভা হচ্ছে না এটা পরবর্তীকালে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এদিকে আজ কোভিড আক্রান্ত হয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া রাজ্যে সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সূত্রের খবর আগামী সপ্তাহ…

আরও পড়ুন