কলকাতা 

Mamata Banerjee : সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বুধবার অনন্ত মহারাজের আমন্ত্রণে যোগ দেবেন গ্রেটার কোচবিহারের অনুষ্ঠানে

শেয়ার করুন

বাংরার জনরব ডেস্ক : উত্তরবঙ্গ সফরে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার তিনি আকাশ পথে বাগডোগরায় যাবেন। শিলিগুড়ি থেকে কোচবিহার যাবেন , সেখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন । এরপর ১৬ ফেব্রুয়ারি বুধবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে এই সফরেই তিনি অনুষ্ঠানে যোগ দেবেন বলে খবর।

আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (GCPA) অনন্ত মহারাজ গোষ্ঠীর ২৪ তম কেন্দ্রীয় অধিবেশন শুরু। সেইসঙ্গে এবছর চিলা রায়ের ৫১২ তম জন্মজয়ন্তী। তার জন্য ১৬ ফেব্রুয়ারি সংগঠনের পক্ষ থেকে বড়সড় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানের জন্য কোচবিহার ২ নম্বর ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সিদ্ধেশ্বরী এলাকায় জমি চিহ্নিত করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ।

Advertisement

সূত্রের খবর, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৬ তারিখ বাণেশ্বরের সিদ্ধেশ্বরী এলাকায় চিলা রায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলে খবর। উত্তরবঙ্গে তৃণমূল (TMC)নেতা তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ গত সপ্তাহেই অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন। তারপর তিনি জানান, ”গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ স্বীকার করে মুখ্যমন্ত্রী ১৬ ফেব্রুয়ারি কোচবিহার সফরে আসছেন। বানেশ্বরের সিদ্ধেশ্বরী এলাকায় অনুষ্ঠানে যোগদানের পর তিনি ফিরে যাবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ