কলকাতা 

Gautam Adani in West Bengal: আগামী দশ বছরে বাংলায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবো , ২৫ হাজার কর্মসংস্থান হবে : গৌতম আদানি

আগামী দশ বছরে বাংলা দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। তৈরি হবে ২৫ হাজার কর্মসংস্থান। কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বুধবার আদানির বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সরকার এবং বেশ কয়েকটি প্রকল্পের প্রশংসা করতেও শোনা গেলো। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক শিল্পপতিরা বক্তব্য রাখেন। একেবারে শেষে ছিলেন আদানি। তাঁর পরেই বক্তব্য রাখেন মমতা। ঠিক মমতার আগে বক্তব্য রাখতে গিয়ে আদানি স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণে বাংলার ভূমিকার উল্লেখ করেন। এই রাজ্য নারী ক্ষমতায়ণে কী ভাবে অগ্রণী ভূমিকা নিয়েছে তার…

আরও পড়ুন
কলকাতা 

TMC: মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতনের একটি ঘটনাও লজ্জার : সৌগত রায়

বাংলার জনরব ডেস্ক : সাম্প্রতিককালে পরপর মহিলা নির্যাতন ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের দমদমের সাংসদ সৌগত রায়।আজ বৃহস্পতিবার তিনি জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। দক্ষিণেশ্বরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একটি কর্মসূচিতে স্থানীয় সাংসদ সৌগত রায় বলেন, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। এ খানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’’ এ বিষয়ে পুলিশকে নজর দেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘আমি আশা করব পুলিশ-প্রশাসন এ দিরকে নজর রাখবে।’’ দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী, বোলপুর, হাঁসখালি-সহ রাজ্যের…

আরও পড়ুন
কলকাতা 

Governor Dhankhar: নারী নির্যাতন ও হাই কোর্টে আইনজীবীদের মধ্যে মারপিট নিয়ে কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের ভিতরে আইনজীবিদের মধ্যে হাতাহাতি, মারধর এবং রাজ্যে নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। চিঠিতে আজই কথা বলার ইচ্ছেপ্রকাশ করেছেন রাজ্যপাল। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে।’ ধনকড় চিঠিতে হাই কোর্টে আইনজীবীদের মধ্যে মারামারি এবং নারী নির্যাতন-সহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ করে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। বুধবারই মমতার সঙ্গে এ বিষয়ে কথা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Anish Khan to Hanskhali : আনিস খান থেকে হাঁসখালি সব ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল! অযথা সংবাদমাধ্যমকে আক্রমণ না করে মমতার উচিত এসব ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া

সেখ ইবাদুল ইসলাম : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের হত্যা রহস্যের কিনারা এখনও করে উঠতে পারেনি মুখ্যমন্ত্রীর গঠিত সিট । বিষয়টি স্পষ্ট, পুলিশ আনিসের বাড়িতে গিয়েছিল তারপর পুলিশ ফিরে আসার পরেই আনিসের দেহ উদ্ধার হয় । সুস্থ এবং স্বাভাবিক একজন তরুণ যুবক সেদিন রাতে জলসাতে ছিল, তারপর বাড়ি ফিরে এলো । কিছুক্ষণ পর পুলিশ এলো তারপর আনিসের মৃত্যু হলো । ঘটনাটা এটাই । আনিসের মৃত্যুতে সরাসরি পুলিশ দায়ী কিনা তার বলা না গেলেও, এটা পরিস্কার পুলিশ যাওয়া এবং আসার মধ্যেই আনিসের মৃত্যু হয়েছে । দায় এড়াতে পারে না পুলিশ, দায়…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

TMC : এসএসসি বিতর্কে কুনালের কটাক্ষ পার্থকে, পাল্টা ফিরহাদ হাকিমের, আমি মন্ত্রিত্বের হ্যাংলা নয় প্রত্যুত্তরে কুনাল, দলের নেতাদের বিবৃতির লড়াইয়ে আখেরে ক্ষতি হচ্ছে তৃণমূলেরই

সেখ ইবাদুল ইসলাম : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসে গেল। মূলত শুরু হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিতর্ক নিয়ে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বেনিয়ম হয়েছে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। শুধু তাই নয় এই নিয়মের তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইদানিং প্রায় প্রতিদিনই কলকাতা হাইকোর্ট এসএসসির কাজকর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে চলেছে। এর ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে বলে মনে হয়েছে। অস্বস্তি কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করা হচ্ছে। তাই সব বিষয়ে বিশেষজ্ঞ তৃণমূল কংগ্রেসের নেতা এবং মুখপাত্র…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

বিরোধী দলগুলিকে দোষারোপ না করে বরং নিজের দলের ভাবমূর্তি ফেরাতে উদ্যোগ নিলে ভাল করবেন মমতা

সেখ ইবাদুল ইসলাম : সম্প্রতি পর পর কয়েকটি ঘটনা রাজ্য সরকারকে অস্বস্তিতে যে ফেলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানবিক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠেছে তা নিয়ে অবশ্যই জনমানসে প্রশ্ন উঠছে । ছাত্র নেতা আনিস খানের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তাঁর মৃত্যু পর ৪৫ দিন কেটে গেলেও দোষীকে এখনও চিহ্নিত করতে পারেনি প্রশাসন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় বলেছিলেন, মাত্র ১৫ দিনের মধ্যেই এই মৃত্যু রহস্যের জট কাটানো হবে । ১৫ দিন তো দূরের কথা একমাস কেটে যাওয়ার পরেও কী…

আরও পড়ুন
প্রচ্ছদ 

Mamata Banerjee: অনুব্রতকে গ্রেফতার করতে চায় ! বগটুই নিয়ে বিজেপির রিপোর্টে অভিসন্ধি ধরা পড়ে গেছে, সিবিআই তদন্তকে প্রভাবিত করা হতে পারে দাবি মমতার

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার বিজেপির পক্ষ থেকে রামপুরহাটের বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে দলের পক্ষ থেকে করা তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে । আর বিজেপির দলীয় রিপোর্ট নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় । তিনি দার্জিলিংয়ে দাঁড়িয়ে বলেন,“বগটুইয়ের তদন্তে সিবিআইকে (CBI) সহযোগিতা করছে রাজ্য সরকার। বিজেপি নিজস্ব রিপোর্ট দিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। এই রিপোর্ট প্রতিহিংসামূলক। বিজেপির আচরণ অত্যন্ত নিন্দনীয়। আমি ওদের রিপোর্ট দেখেছি। ওরা কোনও তদন্ত ছাড়াই কীভাবে জেলা তৃণমূল সভাপতির নাম বলল? কী করে জানছে কে ঘটনায় জড়িত? আসলে…

আরও পড়ুন
কলকাতা 

Jagdeep Dhankhar: রাজ্যের ‘হিংসাত্মক পরিস্থিতি’ এবং বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের প্রেক্ষিতে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে রাজভবনে আসতে বললেন রাজ্যপাল

বাংলার জনরব ডেস্ক : বিধানসভার অধিবেশন বিজেপি বিধায়ক দের সঙ্গে শাসকদল তৃণমূলের বিধায়কদের সংঘর্ষের কাটতে না কাটতেই এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে রাজ্যপাল লিখেছেন, রাজ্যের আইনশৃঙ্খলাহীন এবং হিংসাত্মক পরিস্থিতির জেরে আপনার যত দ্রুত সম্ভব রাজভবনে আলোচনায় বসা জরুরি হয়ে পড়েছে। রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, সিবিআই তদন্ত যদি আপনার অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ পথে না যায়, তা হলে আপনি পথে নামার ডাক দিয়েছেন। মাথায় রাখবেন, রামপুরহাটে বর্বর ঘটনাটির তদন্ত সিবিআই করছে মহামান্য কলকাতা হাই কোর্টের নির্দেশ এবং নজরদারিতে। তাই এই সংক্রান্ত…

আরও পড়ুন
দেশ 

Rampurhat Violence : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় কী কথা হলো ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন।তবে কোনও তরফেই বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।’ রাজ্যের শাসক শিবিরের একাংশের ধারণা, বীরভূমের রামপুরহাটে হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতির বিষয়টি শাহ দরবারে ‘নিজের মতো করে ব্যাখ্যা করেছেন’ ধনখড়। এ ছাড়াও রাজ্যের সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়েও দু’জনের আলোচনা হয়েছে মনে করা হচ্ছে। রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল নেতা ভাদু শেখের খুন এবং তার…

আরও পড়ুন
কলকাতা 

SSC : এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বিধানসভা চত্বর

এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ফের উত্তপ্ত বিধানসভা চত্বর। সোমবার দুপুরে বিধানসভার বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান তাঁরা। সোমবার সকাল থেকেই উত্তেজনা অব্যাহত বিধানসভায়। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভায় ধুন্ধুমার বাঁধে। বিজেপি ও তৃণমূল বিধায়কদের হাতাহাতি। একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ। নাকের হাড় ভাঙল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম-এ। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। এদিন অধিবেশনের শুরুতেই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করলেন মুখ্যমন্ত্রী? সংসদীয় ব্যবস্থায় এটা করা যায় না, অধ্যক্ষের সামনেই সাদা…

আরও পড়ুন