দেশ 

Rampurhat Violence : স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় কী কথা হলো ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন।তবে কোনও তরফেই বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রাজ্যপালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।’ রাজ্যের শাসক শিবিরের একাংশের ধারণা, বীরভূমের রামপুরহাটে হত্যাকাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতির বিষয়টি শাহ দরবারে ‘নিজের মতো করে ব্যাখ্যা করেছেন’ ধনখড়। এ ছাড়াও রাজ্যের সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়েও দু’জনের আলোচনা হয়েছে মনে করা হচ্ছে।

রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল নেতা ভাদু শেখের খুন এবং তার পরবর্তী হিংসায় ৮ জনের মৃত্যু নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। তার আঁচ পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। বৃহস্পতিবার শাহের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে আমরা বলেছি, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণ করা উচিত। তাঁর কাজকর্ম সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী। এর ফলে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াই বিপদে পড়ছে।’’

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ