জেলা 

Rampurhat Violence : বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী সাসপেন্ড ? নতুন পুলিশ সুপার ধৃতিমান সরকার!

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুই গ্রামের ৮ জনকে পুড়িয়ে মারার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি পুলিশের দিকে আঙুল তোলার কয়েক ঘন্টার মধ্যেই থানার আইসিকে সাসপেন্ড করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার  বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে সাসপেন্ড করা হয়েছে বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার পর বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীর কাজ কর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও প্রশাসনিক সূত্রে এখনো নগেন্দ্র ত্রিপাঠী বদলি কিংবা সাসপেন্ডেড কোন খবর সামনে আসেনি। সূত্রের খবর, তাঁর বদলে বীরভূমের নতুন এসপি (SP) হতে চলেছেন ধৃতিমান…

আরও পড়ুন
প্রচ্ছদ 

Rampurhat Violence : রামপুরহাট কান্ডে ভাবমূর্তি ফেরাতে ! বৃহস্পতিবার বগটুই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে আবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘লাট সাহেব’ বলে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সর্বদা রাজ্যের আইন-শৃঙ্খলা নেই বলে অভিযোগ করেন। কিন্তু নিজে দিব্যি ‘ঘুরে বেড়ান’। বুধবার চিঠিতে রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে রামপুরহাট-কাণ্ডে সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। অন্য দিকে, একটি সরকারি সভা থেকে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মমতা। তিনি জানান বিজেপি শাসিত রাজ্যে এর চেয়ে অনেক হিংসার ঘটনা ঘটে। তার মানে এটাও নয় যে তাঁরা ওই উদাহরণ দিয়ে রামপুরহাটের ঘটনাকে সমর্থন করছেন। রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় দোষীরা শাস্তি পাবেন। নিরপেক্ষ ভাবেই তদন্ত…

আরও পড়ুন
জেলা 

Rampurhat Violence : ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল’’ বুধবার সকালে বগটুইয়ে পৌঁছে দাবি সেলিমের

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার সকালেই রামপুরহাটের বগটুই পৌঁছলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ঘটনাস্থলে পৌঁছে তিনি বলেন, ‘‘এখানে তদন্ত হবে। সিট (বিশেষ তদন্তকারী দল) আসবে। কেউ যেন প্রমাণ নষ্ট না করতে পারে। প্রমাণ নষ্ট করতে পারবে শুধু সিট। সেই কারণেই সিট গঠন করা হয়েছে।’’ পুরো ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি। পুলিশের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘‘অপরাধীরা যখন এই বাড়িগুলিতে খুন করছিল, তখন পুলিশ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল।’’ বগটুই গ্রামে নববধূ মর্জিনা বিবিকে আনতে গিয়েছিলেন কাজি সাজিদুল রহমান। স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ সাজিদুল। তাঁকে পুড়িয়ে মারা হয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

Jagdeep Dhankhar and Mamata Banerjee: রামপুরহাটে সঞ্জু শেখের পরিবারের ছয়জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার পর, দর্শক হয়ে রাজভবনে বসে থাকতে পারি না, মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়ে বললেন রাজ্যপাল

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে ১০ জনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ক্ষোভ ব্যক্ত করে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছিলেন রাজ্যজুড়ে অরাজকতা চলছে। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে কে চিঠি দিয়ে বলেছিলেন আপনার এই মন্তব্যের আমি ব্যথিত এবং এতে প্রশাসনের কাজে ব্যাঘাত ঘটবে। এরপর আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি এই চিঠিতে লিখেছেন, এমন ঘটনার পর তিনি চুপ থাকতে পারেন না। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপাল লেখেন, তাঁর বিরুদ্ধে আবারও অভিযোগের মনোভাব প্রকাশ করেছেন মমতা। কিন্তু যে রামপুরহাটের বগটুইয়ে সঞ্জু শেখের পুরো পরিবার— ছ’জন…

আরও পড়ুন
কলকাতা 

CPIM : সিপিএমের রাজ্য সম্পাদক কেন মোহাম্মদ সেলিমকে করা হলো, নেপথ্য রহস্য কি? দল কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে?

বুলবুল চৌধুরী : ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার দিন থেকে এ দেশের সংখ্যালঘু মুসলিমদের অবদান এই পার্টির মধ্যে সব সময় বিরাজ করেছে। কমরেড মোজাফফর আহমেদ বা কাকাবাবু, সৈয়দ মনসুর হাবীব উল্লাহ ,আব্দুল্লাহ রাসুল, সৈয়দ শাহিদ উল্লাহ, হাসিম আব্দুল হালিম, মোহাম্মদ আমীন এরকম অসংখ্য নাম করা যেতে পারে যাদের সংগ্রামে পুষ্ট হয়ে বাংলা তথা ভারতে কমিউনিস্ট দল বিস্তার লাভ করেছে। কিন্তু ১৯৬৪ সালে সিপিএম দল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সংখ্যালঘু পরিবারের কোন সন্তানকে দলের মাথায় বসানো হয়নি। যদিও মোজাফফর আহমদের নেতৃত্বে বিভক্ত পশ্চিমবাংলায় কমিউনিস্ট আন্দোলন সবচেয়ে বেশি দানা বেঁধেছিল। তা সত্ত্বেও…

আরও পড়ুন
দেশ 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা মেডিক্যাল পড়ুয়াদের দেশে পড়াশোনার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা ডাক্তারির  পড়ুয়াদের পশ্চিমবাংলায় নতুন করে ডাক্তারি পড়ার সুযোগ করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন। তিনি বুধবার এই আশ্বাস দেয়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক চিঠি লিখে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে পাঠরত ডাক্তারি পড়ুয়াদের ভারতে পড়াশোনা সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে ওই চিঠিতে তিনি চারটি প্রস্তাব পাঠিয়েছেন। সেই প্রস্তাব গুলি এখানে তুলে ধরা হলো। ১। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যে সমস্ত পড়ুয়ারা ইন্টার্নশিপের যোগ্য তাদের সরকারি কলেজে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হোক। সেই সঙ্গে ইন্টার্নরা যে…

আরও পড়ুন
কলকাতা 

Suvendu Adhikari: “আপনার ক্ষমতা থাকে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান’’ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভা থেকে বেরিয়ে ক্ষমতাসীন সরকারের প্রধানের বিরুদ্ধে তোপ দেগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখান!’’ বুধবার বিজেপি বিধায়করা অধিবেশন থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ সহায়তায় বিধানসভার অধিবেশন ভণ্ডুল করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল। শুভেন্দু বলেন, ‘‘কাশ্মীরে কেন্দ্রীয় সরকার যা করেছে, এখানেও তাই দরকার।’’ বুধবার বিধানসভায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময় ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে…

আরও পড়ুন
জেলা 

মমতার ঘনিষ্ঠ হাসিনা শবনমই ডানকুনি পৌরসভার চেয়ারম্যান,জল – যন্ত্রনা থেকে ডানকুনিকে মুক্ত করায় শবনমের শপথ

সেখ আব্দুল আজিম :  ১৪ ই মার্চ সোমবার হুগলি জেলার ১২টি পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা হয়। ডানকুনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী হাসিনা শবনম হ্যাটট্রিক করলেন। প্রসঙ্গত হাসিনা শবনম তৃতীয়বারের জন্য চেয়ারম্যানের নাম ঘোষিত হওয়ায় এলাকাবাসী খুবই আপ্লুত। হাসিনা শবনম জানালেন এই জয় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি জয়। তিনি আরো জানান মা মাটি সরকারের জয়।ডানকুনি এলাকাবাসী জনগণকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য ডানকুনি পৌরসভার কয়েকটি ওয়ার্ড জল যন্ত্রণার কষ্ট উপভোগ করেন।আগামী দিনে পৌরসভার একটি বোর্ড গঠন করে জল যন্ত্রণা থেকে মুক্ত করব। ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন প্রকাশ রাহা।

আরও পড়ুন
কলকাতা 

Anish Khan Death Mystery : আনিস খানের হত্যাকারীদের শেষ দেখে ছাড়ব পীরজাদা কাসেম সিদ্দিকীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জোড়া জনপ্রতিনিধির খুনের নেপথ্যে কারা? খুঁজে বের করতে তৎপর পুলিশ

বাংলার জনরব ডেস্ক : আনিস খানের হত্যাকারীদের খুঁজে বের করে যথাযথ শাস্তি দেয়া হবে বলে আজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদা কাসেম সিদ্দিকীীকে এ কথা বলেছেন। আজ নবান্নে পীরজাদা কাসেম সিদ্দিকী আনিস খানের মৃত্যু রহস্যের তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলার পর ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এর শেষ দেখে আমি ছাড়বো কাউকে রেয়াত করা হবে না। আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে নবান্নে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ…

আরও পড়ুন
কলকাতা 

Suvendu Adhikari: নন্দীগ্রাম জয় নিয়ে জবাব শুভেন্দুর, রাজিব – জয়প্রকাশের বিতর্কিত মন্তব্যের কী জবাব দিলেন ? শুভেন্দু জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরন ডেস্ক : নন্দীগ্রামে শুভেন্দু নাকি হেরে গিয়েছিল এই অভিযোগ গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সদ্য তৃণমূলে যোগদান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। গতকাল শনিবার জয়প্রকাশ মজুমদার এবং রাজিব বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের পর শুভেন্দু অধিকারী কোন প্রতিক্রিয়া দেননি। বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি রাজিব এবং রায় প্রকাশের এই বিতর্কিত মন্তব্যের কোন উত্তর দিতে চাননি। তবে আজ রবিবার সকালে তিনি টুইট করে তৃণমূল কংগ্রেসের সাংবাদিক সম্মেলন কে তোলা মূলের সাংবাদিক সম্মেলন বলে মন্তব্য করেছেন। তারপর তিনি…

আরও পড়ুন