কলকাতা 

‘ন্যায় বিচারের দাবীতে রাস্তায় আন্দোলন চলবে, একই সঙ্গে চলবে আইনি লড়াই ‘বাংলার জনরব’ র ইউটিউব লাইভ অনুষ্ঠানে কলেজ সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা বঞ্চিতদের পক্ষে দাবি করলেন প্রিয়াঙ্কা – হিমাদ্রি – ক্ষুদিরাম ও বিনয়

বুলবুল চৌধুরী : ন্যায় বিচারের দাবীতে রাস্তায় আন্দোলন চলবেই একই সঙ্গে চলবে আইনি লড়াই । স্কুল সার্ভিস কমিশনের পর এবার কলেজ সার্ভিস কমিশন এর মেধা তালিকায় থাকা বঞ্চিতদের পক্ষে এমনই দাবি করলেন প্রিয়াঙ্কা কুন্ডু, হিমাদ্রি মন্ডল, বিনয় কৃষ্ণ পাল ও ক্ষুদিরাম চক্রবর্তী। গত ২৭ মে শুক্রবার বাংলার জনরব এর ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে যোগ দিয়ে দৃঢ় কন্ঠে এই দাবি জানালেন মেধা তালিকায় থাকা বঞ্চিতরা। এদিনের অনুষ্ঠানে সূচনাতেই কলেজ সার্ভিস কমিশন এর মেধা তালিকায় থাকা বঞ্চিতদের মধ্যে হিমাদ্রি মন্ডল বিস্তারিত আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করেন। এরপর বিনয় কৃষ্ণ পাল ইউজিসির নিয়মাবলী থেকে…

আরও পড়ুন
কলকাতা 

TMC : সমীক্ষার কাজ শেষ পর্যায়ে, বিধায়কদের রিপোর্ট জমা পড়েছে খুব শীঘ্রই ঘোষিত হবে তৃণমূলের ব্লক সভাপতিদের নাম! কারা অগ্রাধিকার পাবেন? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : শাসকদলের ব্লক স্তরের নেতাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রাথমিক সমীক্ষার কাজ শেষ হয়েছে। বিধায়কদের দেওয়া প্রাথমিক রিপোর্ট তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে জমা পড়েছে বলে জানা গেছে। এবার সেই রিপোর্ট কতটা সত্য এবং কতটা মিথ্যা তা খতিয়ে দেখা হচ্ছে। অনেক সময় বিধায়ক এবং ব্লক সভাপতি যৌথভাবে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়লে তৃণমূল নেতৃত্বের কাছে খবর আছে। তাই বিধায়কদের রিপোর্ট পাওয়ার পর এবার এক বেসরকারি সংস্থার মাধ্যমে ব্লক সভাপতি দের হাল-হকিকত সম্পর্কে বিস্তারিত সমীক্ষার কাজ চলছে। এই সমীক্ষার কাজ সম্ভবত মে মাসের মধ্যে শেষ…

আরও পড়ুন
কলকাতা 

Nirmal Maji:কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো নির্মল মাজিকে, বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নবান্ন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে নির্মল মাজিকে সরিয়ে দেওয়া হলো। আজ নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে নির্মল মাঝির জায়গায় আর এক তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় কে চেয়ারম্যান করা হয়েছে। সুদীপ্ত বাবুর শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। তবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বিধায়ক নির্মল মাজিকে কেন ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার কোনো ব্যাখ্যা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মলের নাম ইতিমধ্যেই বহু বিতর্কে জড়িয়েছে। তবে নবান্ন নির্মলকে অপসারণের কোনও কারণ ব্যাখ্যা করেনি। একটি ১০ লাইনের নির্দেশিকা জারি…

আরও পড়ুন
কলকাতা 

Chancellor of Universities: রাজ্যপাল নন, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার প্রস্তাব পাশ মন্ত্রী সভার,খুব শীঘ্রই বিধানসভায় বিল আনা হবে

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপাল নন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে আনা প্রস্তাবে সিলমোহর দিল মন্ত্রিসভা। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনতে চলেছে সরকার। শুক্রবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পশ্চিমবঙ্গের সরকারি যত বিশ্ববিদ্যালয় আছে তার আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল আনবে সরকার।’ বস্তুত, বিভিন্ন বিষয়ে রাজ্যপাল এবং সরকারের সঙ্ঘাত পশ্চিমবঙ্গে নতুন নয়। শিক্ষাক্ষেত্রেও এই সঙ্ঘাত বারবার চরমে পৌঁছেছে। এমন ঘটনা প্রকাশ্যে এসেছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপাল বৈঠক করতে চাইলেও উপাচার্যরা…

আরও পড়ুন
কলকাতা 

Arjun Singh: অভিষেকের হাত ধরে তিন বছর পর তৃণমূলে ফিরলেন বিজেপি সাংসদ ও রাজ্য সহ সভাপতি অর্জুন

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত বিজেপির রাজ্য সহ-সভাপতি অর্জুন সিং ফুল বদল করলেন। একটা ফুল ছেড়ে তিনি যোগ দিলেন জোড়া ফুলে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর এই দল পরিবর্তনের ফলে এই রাজ্যে বিজেপি যে বড় ধাক্কা খাবে তা আর বলার অপেক্ষা রাখে না। কয়েক সপ্তাহ থেকে অর্জুন সিং এর রণাং দেহি মনোভাব গায়েব হয়ে যায়। হঠাৎই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে দেখা যায় এই বিজেপি সাংসদকে। সেই সময় থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়ায় এবার অর্জুন সিং তৃণমূলে ফিরে আসছেন। সেই জল্পনায় আজ রবিবার বাইশে মে সত্য হলো। তবে…

আরও পড়ুন
কলকাতা 

SSC appointment: রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ৬,৮৬১ নয়া পদ তৈরির বিজ্ঞপ্তি, এসএসসি ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ, এভাবে নতুন পদ তৈরি করে নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে! দুর্নীতি কী বন্ধ হবে প্রশ্ন আমজনতার!

বাংলার জনরব ডেস্ক : গত ৫ মে রাজ্য মন্ত্রিসভায় শিক্ষকদের নতুন পদ তৈরীর যে সিদ্ধান্ত হয়েছিল তা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে সেই পদের সংখ্যা জানিয়ে দিল।স্কুলে ৬,৮৬১ টি নতুন পদ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের স্কুল শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছে, রাজ্যে নতুন করে ৬,৮৬১টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্যে ১,৯৩২টি পদ নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য, ২৪৭টি পদ একাদশ, দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক পদের প্রার্থীদের জন্য, একাদশে দুটি পদ গ্রুপ সির জন্য, ১৯৮০টি পদ গ্রুপ ডির…

আরও পড়ুন
জেলা 

Mamata Banerjee: স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই দায়ের হবে এফআইআর, বাতিল করা হবে হাসপাতালের লাইসেন্স, নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এবার আরো কড়া পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড ফেরালে এফআইআর দায়ের করতে। মামলা রুজু করে সংশ্লিষ্ট হাসপাতালের লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা দেন। উল্লেখ্য, স্বাস্থ্যসাথীর পরিষেবা নিতে গিয়ে ফিরে আসার বহু অভিযোগ উঠেছে। গত বুধবার নবান্নে একটি বৈঠকে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানে বৈঠকে তিনি জানতে চান, স্বাস্থ্যসাথী নিয়ে কেন এত অভিযোগ উঠছে। কোনও অভিযোগ এলে তা…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: স্বাস্থ্যসাথী কার্ডে রোগী প্রত্যাখ্যান বন্ধ করতে নতুন পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক :  স্বাস্থ্যসাথী কার্ড দেখে রোগী প্রত্যাখানের ঘটনায় কড় পদক্ষেপ নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল শনিবার এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম-সহ অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রশাসন সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পের পাশাপাশি নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অপুষ্টিতে ভোগা সদ্যোজাতদের উপর নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ, জন্ম-মৃত্যু পোর্টালের অগ্রগতি, স্বাস্থ্য পরিকাঠামোর বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সূত্রের খবর, আগামী মাসে ফের এ নিয়ে বৈঠক ডাকতে চলেছেন মুখ্যসচিব। প্রশাসনের অন্দরে জল্পনা, বর্তমান আর্থিক পরিস্থিতিতে ‘অপ্রয়োজনীয়’ খরচে রাশ টানতে চাইছে সরকার। তারই প্রস্তুতি শুরুর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বার্তাকে কার্যকরী…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee:ডব্লিউবিসিএস অফিসাররা এবার ডিএম বা এডিএম হলে আইএএসদের সমতুল বেতন পাবেন, এছাড়া বিশেষ ভাতাও পাবেন, ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সাধারণ সভায় ঘোষণা মমতার

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের ডব্লিউবিসিএস অফিসারদের এবার প্রমোশন দিয়ে সচিব পদেও নিয়োগ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে রাজ্য ডব্লিউবিসিএস অফিসাররা ডিএম কিংবা এডিএম হলে তারা আইএএসদের তুলনায় বেতন কম পেতেন । এবার একজন আইএএস পদমর্যাদার জেলা শাসক এবং ডব্লিউবিসিএস জেলা শাসক একই বেতন পাবেন । এর জন্য রাজ্য সরকার বিশেষ ভাতা চালু করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করতে গিয়ে একথা বলেন। এছাড়াও মমতা বলেন,‘‘ উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানোর প্রয়োজন। আগামী দিনে ২৩টা থেকে ৪৬টা পর্যন্ত জেলা করার…

আরও পড়ুন
কলকাতা 

Mamata Banerjee: কবিগুরুর জন্মদিনে সাহিত্য সাধনার জন্য মমতাকে কেন বিশেষ সম্মান? প্রশ্ন তুলে পুরস্কার ফেরালেন বিশিষ্ট গবেষক রত্না রশিদ, সাহিত্য আকাদেমি থেকে পদত্যাগ করলেন বিশিষ্ট লেখক অনাদি রঞ্জন বিশ্বাস

বুলবুল চৌধুরী : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে নিরলস সাহিত্য সাধনার ফল স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মান প্রদান করেছিল বাংলা আকাদেমি। বাংলা আকাদেমির চেয়ারম্যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সম্মানের কথা বলতে গিয়ে বলেছিলেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিকদের সঙ্গে আলোচনা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিরলস সাহিত্য-সাধনার জন্য এই সম্মান দেওয়া হচ্ছে। আর মুখ্যমন্ত্রীর এই সম্মান প্রাপ্তি নিয়ে গতকাল থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা দিলেন বর্ধমানের বিশিষ্ট গবেষক লেখিকা রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। তিনি মুসলমানের বিয়ের গান নিয়ে গবেষণা করে এই…

আরও পড়ুন