কলকাতা 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানকে হাতিয়ার করে পাল্টা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিলেন সাংসদ মহুয়া মৈত্র

বাংলার জনরব ডেস্ক : গত কাল বুধবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত বড় রাজনৈতিক নেতাই হন না কেন, দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেয়াত করা হবে না। পুলিশকে নির্দেশ দিয়েছেন, অভিযোগ এলে যে দলের যত বড়ই নেতা হন না কেন, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ফেসবুক পোস্ট করে সেই বার্তা তুলে ধরলেন। লিখলেন, অভিযোগ থাকলে নির্ভয়ে পুলিশে বা তাঁর অফিসে এসে অভিযোগ জানাতে। তৃণমূল সাংসদ লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন
কলকাতা 

Summer Vacation: রাজ্যের শিক্ষকদের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী, এগিয়ে এলো গরমের ছুটি,পড়ুয়াদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী, কবে থেকে ছুটি ? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : অধিকাংশ শিক্ষক এবং শিক্ষক সংগঠন গুলির আবেদনে সাড়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে এলো গরমের ছুটি। আগামী ২ মে  সোমবার থেকে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। এর উপর দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপ প্রবাহে রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখা ছেলে মেয়েদের পক্ষে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এই তীব্র তাপদাহে বিগত দুই দিনে দুজন ছাত্র মারা গেছে বলে খবরে প্রকাশ। যাদবপুর বিদ্যাপীঠ এর ছাত্র এবং কলকাতা তপসিয়ায় বসবাসরত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গতকালই…

আরও পড়ুন
জেলা 

TMC: ‘এক লাখ কুড়ি হাজার টাকা না দিলে গাঁজা কেসে জেলে যাবে বাবা’, বাগদায় ঘুষ নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে! অভিযোগ অস্বীকার, তদন্তে দল

বাংলার জনরব ডেস্ক : পুলিশ তুলে নিয়ে গেছে স্বামীকে। স্বামীর মুক্তির জন্য স্ত্রী ছুটে গেলেন এলাকার তৃণমূল নেত্রীর কাছে। স্বামীকে পুলিশের হাত থেকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘুষ চাইলেন ওই নেত্রী। এক লক্ষ টাকা দেওয়ার পরও স্বামীকে পুলিশের হাত থেকে মুখ মুক্ত করতে পারেনি। আরো ৩০ হাজার টাকা দাবি করেছে ওই নেত্রী বলে অভিযোগ। উল্টোদিকে এক লক্ষ টাকা দেওয়ার পরেও স্বামী আতিয়ার মন্ডলকে ডাকাতি কেস দিয়ে পুলিশ জেলে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাগদায়। আর যে নেত্রীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে সেই নেত্রীর…

আরও পড়ুন
কলকাতা 

SSC : স্কুল সার্ভিস কমিশনের ভুয়ো নিয়োগ বাতিল করার পথে রাজ্য! আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত?

বাংলার জনরব ডেস্ক : নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে সমস্ত বিতর্কিত নিয়োগ বাতিলের পথে রাজ্য সরকার। বেশ কয়েক মাস ধরে কলকাতা হাইকোর্ট এসএসসির মাধ্যমে নিয়োগকৃত নবম দশম শ্রেণির শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি তে বেশ কিছু অনিয়ম হয়েছে বলে রায় দিয়েছে। এমনকি এই অনিয়মের সিবিআই তদন্তের রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে টানাপোড়েন চলছে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নানাভাবে সরকার এবং এসএসসির কর্মকর্তাদের তিরস্কার করেছেন। গত কয়েক সপ্তাহ আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের…

আরও পড়ুন
কলকাতা 

Adhir Chowdhury vs Mamata Banerjee: ‘আপনার সরকার এক দশক ক্ষমতায় থাকার পরেও এ রাজ্যে মুসলিম সমাজ প্রান্তিক, বঞ্চিত ও অবহেলিত’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে বললেন অধীর চৌধুরী, অধীরকে পাল্টা কটাক্ষ সিদ্দিকুল্লাহর

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এ রাজ্যের সংখ্যালঘু উন্নয়নে তেমন কোন কাজ হয়নি বলে অভিযোগ করেছেন বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। শুধু অভিযোগ করেই তিনি থেমে থাকেননি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি চিঠি দিয়ে এই অভিযোগ করেছেন। যদিও অধীর রঞ্জন চৌধুরী এই চিঠির উত্তর মুখ্যমন্ত্রী দপ্তর থেকে দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই তবে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অধীর রঞ্জন চৌধুরী কে কটাক্ষ করেছেন। গত শনিবার অধীর চৌধুরী এই চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে। মমতাকে লেখা…

আরও পড়ুন
কলকাতা 

Bengal Global Business Summit 2022: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন সফল, ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকা বিনিয়োগ এসেছে রাজ্যে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী বছর ফেব্রুয়ারি মাসে শুরু হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন

বাংলার জনরব ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গত দু’দিনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। সম্মেলনের দ্বিতীয় দিন বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা জানিয়েছেন, স্রেফ গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন সংস্থার সঙ্গে ১৩৭টি মউ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, এই বিরাট অঙ্কের বিনিয়োগ প্রস্তাব কার্যকরী হলে ৪০ লক্ষ বেকারের কর্মসংস্থান হবে। মমতা জানিয়েছেন, এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit) এখনও পর্যন্ত সবচেয়ে সফল সম্মেলন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সুফল নিয়ে গত কয়েকদিন ধরেই বিরোধীরা সরব। সরকারের…

আরও পড়ুন
কলকাতা 

Gautam Adani in West Bengal: আগামী দশ বছরে বাংলায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবো , ২৫ হাজার কর্মসংস্থান হবে : গৌতম আদানি

আগামী দশ বছরে বাংলা দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। তৈরি হবে ২৫ হাজার কর্মসংস্থান। কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। বুধবার আদানির বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সরকার এবং বেশ কয়েকটি প্রকল্পের প্রশংসা করতেও শোনা গেলো। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক শিল্পপতিরা বক্তব্য রাখেন। একেবারে শেষে ছিলেন আদানি। তাঁর পরেই বক্তব্য রাখেন মমতা। ঠিক মমতার আগে বক্তব্য রাখতে গিয়ে আদানি স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণে বাংলার ভূমিকার উল্লেখ করেন। এই রাজ্য নারী ক্ষমতায়ণে কী ভাবে অগ্রণী ভূমিকা নিয়েছে তার…

আরও পড়ুন
কলকাতা 

TMC: মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী নির্যাতনের একটি ঘটনাও লজ্জার : সৌগত রায়

বাংলার জনরব ডেস্ক : সাম্প্রতিককালে পরপর মহিলা নির্যাতন ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের দমদমের সাংসদ সৌগত রায়।আজ বৃহস্পতিবার তিনি জানান, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে নারী নির্যাতনের একটি ঘটনা ঘটলেও তা লজ্জার। দক্ষিণেশ্বরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একটি কর্মসূচিতে স্থানীয় সাংসদ সৌগত রায় বলেন, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনায়। এ খানে একদম জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।’’ এ বিষয়ে পুলিশকে নজর দেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘আমি আশা করব পুলিশ-প্রশাসন এ দিরকে নজর রাখবে।’’ দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী, বোলপুর, হাঁসখালি-সহ রাজ্যের…

আরও পড়ুন
কলকাতা 

Governor Dhankhar: নারী নির্যাতন ও হাই কোর্টে আইনজীবীদের মধ্যে মারপিট নিয়ে কথা বলতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের ভিতরে আইনজীবিদের মধ্যে হাতাহাতি, মারধর এবং রাজ্যে নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। চিঠিতে আজই কথা বলার ইচ্ছেপ্রকাশ করেছেন রাজ্যপাল। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘আপনি নিশ্চয়ই সম্মত হবেন যে, সংবিধান এবং আইনের শাসন দ্বারা পরিচালিত ব্যবস্থায় আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক হয়ে ওঠে।’ ধনকড় চিঠিতে হাই কোর্টে আইনজীবীদের মধ্যে মারামারি এবং নারী নির্যাতন-সহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ করে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। বুধবারই মমতার সঙ্গে এ বিষয়ে কথা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Anish Khan to Hanskhali : আনিস খান থেকে হাঁসখালি সব ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল! অযথা সংবাদমাধ্যমকে আক্রমণ না করে মমতার উচিত এসব ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া

সেখ ইবাদুল ইসলাম : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের হত্যা রহস্যের কিনারা এখনও করে উঠতে পারেনি মুখ্যমন্ত্রীর গঠিত সিট । বিষয়টি স্পষ্ট, পুলিশ আনিসের বাড়িতে গিয়েছিল তারপর পুলিশ ফিরে আসার পরেই আনিসের দেহ উদ্ধার হয় । সুস্থ এবং স্বাভাবিক একজন তরুণ যুবক সেদিন রাতে জলসাতে ছিল, তারপর বাড়ি ফিরে এলো । কিছুক্ষণ পর পুলিশ এলো তারপর আনিসের মৃত্যু হলো । ঘটনাটা এটাই । আনিসের মৃত্যুতে সরাসরি পুলিশ দায়ী কিনা তার বলা না গেলেও, এটা পরিস্কার পুলিশ যাওয়া এবং আসার মধ্যেই আনিসের মৃত্যু হয়েছে । দায় এড়াতে পারে না পুলিশ, দায়…

আরও পড়ুন