দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দফায় দফায় বিক্ষোভ, গ্রেফতার ৭০০, পুলিশি নির্যাতন নিয়ে সরব বিরোধীরা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লির যন্তর মন্তর। দুপুর পর্যন্ত ৭০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে সিপিএম নেত্রী বৃন্দা কারাট, আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইসা নেত্রী নেহা বোরাকে। প্রসঙ্গত, এই নেহাই যন্তর মন্তরে আরশোলাদের আন্দোলনে গোড়া থেকে জুড়ে ছিলেন। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহের দাবি, সংসদে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। তার পরেই পুলিশের বিরুদ্ধে স্লোগান গিয়ে ধর্না অবস্থানে বসে পড়েন সঞ্জয়। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে যন্তর মন্তরে বিক্ষোভ…

আরও পড়ুন
দেশ 

বিহারে বিধান পরিষদ নির্বাচন ঘিরে কংগ্রেস আরজেডির দ্বন্দ্ব!

বাংলার জনরব ডেস্ক : বিহারে বিধান পরিষদের ৮টি আসনের নির্বাচন ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক আরজেডি এবং কংগ্রেসের মধ্যে সংঘাত প্রকাশ্যে চলে এল। লালুপ্রসাদ, তেজস্বী যাদবের দলের একতরফা প্রার্থী ঘোষণার প্রতিবাদ জানিয়ে এ বার পাল্টা প্রার্থী ঘোষণা করল রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়্গের দল। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৃহস্পতিবার ৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। আগামী ২৩ অক্টোবর, ২০২৬ তারিখে বিহার বিধান পরিষদের ৪টি স্নাতক এবং ৪টি শিক্ষক নির্বাচনী এলাকার জন্য ভোটগ্রহণ হবে। গত মাসে আরজেডি একতরফা ভাবে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তার জবাবে কংগ্রেস বৃহস্পতিবার ৫টি আসনে…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভের আগে কড়া পুলিশি নিরাপত্তা যন্তর মন্তরে, পুলিশের সঙ্গে আপ সমর্থকদের ধস্তাধস্তি!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশের দুই প্রান্তে দুই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বাণিজ্যনগরীর শিবাজি পার্কে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আর দিল্লির যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন ছাত্র-যুব-নাগরিক সংগঠন। তার আগে ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করে যন্তর মন্তর চত্বর-সহ গোটা নয়াদিল্লি জুড়ে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে! শুক্রবার সকালে যন্তর মন্তর চত্বরে আম আদমি পার্টি (আপ) সমর্থকদের সঙ্গে পুলিশের একপ্রস্ত ধস্তাধস্তি হয়। আটক করা হয় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজকে। যন্তর…

আরও পড়ুন
দেশ 

নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য পুরনো ফরম ৬ প্রকাশ করল কমিশন!

ঘোষণা হয়েছিল আগেই। সেই মতো নতুন ভোটারদের নাম তোলার ফর্মে (ফর্ম ৬) বদল আনল নির্বাচন কমিশন। বুধবার রাত থেকে কমিশনের ‘ইসিআইনেট’ পোর্টালে যে ফর্ম ৬ পাওয়া যাচ্ছে, তাতে আবেদনকারীকে এসআইআর সংক্রান্ত তথ্য দিতে হচ্ছে না। তবে যে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে, কেবল সেগুলির জন্য এই নতুন ফর্ম প্রযোজ্য হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল যে, যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে না বা হয়ে গিয়েছে, সেগুলিতে ১৯৬০ সালের ভোটার আইন অনুযায়ী ফর্ম ৬ পাওয়া যাবে। অর্থাৎ, এসআইআর-পর্বের আগে যে চেহারায় ফর্ম ৬ মিলত, সেই…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত!

বাংলার জনরব ডেস্ক : ‘ভোটচুরির’ প্রতিবাদে এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুর চড়াল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। অক্টোবর এবং নভেম্বরে গোটা দেশে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে তারা। ২ অক্টোবর, গাঁধীজয়ন্তীর দিন থেকে ‘গণতন্ত্র বাঁচাও যাত্রার’ ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ৬ অক্টোবর নির্বাচন কমিশনের সদর দফতর নির্বাচন সদনে মিছিল করে যাবেন বিরোধী সাংসদেরা। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিল কংগ্রেস, তৃণমূল (মমতা তৃণমূল), সিপিএম-সহ ১৯টি দল। বৈঠকে গরহাজির ছিল এমকে স্ট্যালিনের দল ডিএমকে এবং অরবিন্দ কেজরীবালের আপ। বেলা ১১টা থেকে বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক…

আরও পড়ুন
দেশ 

ইন্ডিয়া জোটে রক্ষা নেই বিজেপির একাংশ এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব, এসআইআর বেআইনি বললেন মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ও বিজেপি নেতা!

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমার কে নিয়ে ভারতের রাজনীতি যখন উত্তাল হয়ে উঠেছে ঠিক তখনই বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব ও মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য আর কে সিংহ বোমা ফাটালেন।তাঁর দাবি, ২০০৩ সালের পর ERO-রা ভোটার তালিকায় যত নাম তুলেছিলেন, বেআইনি ভাবে সেই সব নাম বাদ দিতে তৎপর জ্ঞানেশ। জ্ঞানেশের কাজকর্মকে ‘বেআইনি’ আখ্যা দিয়েছেন তিনি। নিরপেক্ষ তদন্তের দাবি তোলার পাশাপাশি, বিরোধীদের উদ্দেশে ভোট বয়কটের বার্তা দিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী…

আরও পড়ুন
দেশ 

শেয়ার বাজারে বিশাল ধস! সাত সপ্তাহে ৫ লক্ষ কোটি টাকার লোকসান! দেশের অর্থ ব্যবস্থায় বড় আঘাত!

বাংলার জনরব ডেস্ক: দেশের শেয়ারবাজারে বিরাট ধস। গত ছয় মাসের মধ্যে এটা হচ্ছে সব সর্বনিম্ন ধস।শুধু তা-ই নয়, এই নিয়ে টানা সাত সপ্তাহের লেনদেনে স্টকের রক্তক্ষরণ অব্যাহত থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে লোকসানের অঙ্ক। সোমবার, ২৮ সেপ্টেম্বর, সব মিলিয়ে পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে নামতে থাকে শেয়ার সূচক। দিন শেষে দেখা যায় ১,১২৪.০২ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ফলে, ৭২,৭৭১.৭২ পয়েন্ট পৌঁছে দৌড় থামায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। শতাংশের নিরিখে এর পতনের পরিমাণ ১.৫২। একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)।…

আরও পড়ুন
দেশ 

গুয়াহাটিতে গ্রেফতার আশুতোষ রাঙ্গা সহ একাধিক সিজেপি নেতা, ভয় পেয়েছেন হিমন্ত বললেন অভিজিৎ

বাংলার জনরব ডেস্ক : অসমে গিয়ে গ্রেফতার হলেন ককরোচ জনতা পার্টির আহবায়ক তথা জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। শুধু আশুতোষ রঙ্কা নন বেশ কয়েকজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার গুয়াহাটিতে সিজেপির সদস্য স্বেচ্ছাসেবীদের নিয়ে এক বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠক শুরু হওয়ার আগেই এদেরকে গ্রেফতার করা হয়। আর এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই আশুতোষ গুয়াহাটি গিয়েছিলেন। তাঁদের অজ্ঞাত এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। সিজেপিরআঞ্চলিক সদস্যদের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে সিজেপি নেতৃত্বের। সেই উদ্দেশ্যে গুয়াহাটিতে প্রথম বৈঠক ডাকা হয়েছিল রবিবার। তাতে যোগ দেওয়ার জন্য…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এবার সক্রিয় ইন্ডিয়া জোট, ৩০ শে সেপ্টেম্বর দিল্লিতে বৈঠক যাচ্ছেন মমতা অভিষেক

বাংলার জনরব ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার দিল্লিতে বৈঠকে বসতে ইন্ডিয়া জোট। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে আলোচনার জন্যই ইন্ডিয়া জোটের দ্রুত বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই যোগ দিতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ ব্যানার্জির মত তৃণমূল নেতারা। মনে করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার দেশের সমস্ত বিরোধী দলগুলো একসঙ্গে রাস্তায় নেমে আন্দোলন করার সিদ্ধান্ত নিতে চলেছে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন যে থামবে না তাই স্পষ্ট করে দিয়েছেন…

আরও পড়ুন
দেশ 

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, এবার কী কংগ্রেস মুখি ক্যাপ্টেন?

বাংলার জনরব ডেস্ক : পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবার কি বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দিতে চলেছেন। আজ থেকে পাঁচ বছর আগে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেব কংগ্রেসের ছিলেন কিন্তু বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পর থেকে তাকে সরিয়ে দেওয়ার পর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। শনিবার জাতীয় এক টিভি চ্যানেলকে দেওয়ার সাক্ষাৎকারে প্রবীণ এই নেতা বলেছেন, ‘‘আমি গত ৬০ বছর ধরে পঞ্জাবে রাজনীতি করছি। কিন্তু বিধানসভা ভোটের আগে বিজেপি নেতৃত্ব আমার কোনও মতামত নেওয়ারই প্রয়োজন মনে করেন না।’’ সাক্ষাৎকারে অমরিন্দর বলেন, ‘‘আমি এবং আমার সহকর্মীরা পঞ্জাবের নির্বাচনী রাজনীতিতে ৬০ বছর কাটিয়েছি। আমরা পঞ্জাবকে…

আরও পড়ুন