দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করল কংগ্রেস!

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশ জুড়ে মিছিল মিটিং ও আন্দোলন সংঘটিত করল জাতীয় কংগ্রেস। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক রিপোর্টটিকে ঘিরে তোলপাড় হচ্ছে জাতীয় রাজনীতি। শুক্রবার বিভিন্ন রাজ্যে পথে নেমেছেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের নেতা ও সমর্থকেরা। সংশ্লিষ্ট রিপোর্টটিতে দাবি করা হয়েছে , দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মূলত ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষা, এসআইআর-এর পর ভোটারদের নাম বাদ দেওয়া এবং যুক্ত করা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন সঁধু এবং জোশী। তার পরেই…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে! আইন ভঙ্গ করার অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে বিচারের আওতায় আনার আর্জি!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাকি দুই নির্বাচন কমিশনারকে না জানিয়েই একের পর এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের সিদ্ধান্তগুলি খারিজ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এ বিষয়ে শুক্রবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী শৈলেন্দ্র মানি ত্রিপাঠী। কমিশনের অন্দরে জ্ঞানেশের সিদ্ধান্তগুলিকে খারিজ করে মুখ্য নির্বাচন কমিশনারকে ‘সাধারণ অভিযুক্তের মতো’ আইনি প্রক্রিয়া ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন মামলাকারী। রিপোর্টে দাবি করা হয়, গত ১০ মাসে ১৪ বার দুই কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিংহ…

আরও পড়ুন
দেশ 

জেন জির হুমকির মুখে জ্ঞানেশ কুমারের কর্মসূচী স্থগিত! পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনে নামবে সিজেপি!

পদত্যাগ করার জন্য বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার সিজেপি নেতা অভিজিৎ দীপকে জানালেন যে, শনিবারের মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না-করলে গাঁধীজয়ন্তী (২ অক্টোবর) থেকে আন্দোলনে নামবেন তাঁরা। আন্দোলন শুরু হবে দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে দীপকে লেখেন, “কালকের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না-করলে সিজেপি আগামী ২ অক্টোবর মুম্বই থেকে আন্দোলন শুরু করবে। তার পর দেশের প্রতিটি শহরে এই আন্দোলনকে নিয়ে যাবে। এই গাঁধীজয়ন্তীতে গণতন্ত্রকে রক্ষা করার শপথ নিন।” এসআইআর-সহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনারদের মধ্যে অন্তর্কলহ প্রকাশ্যে চলে…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশের এক খামারবাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ! গ্রেফতার দুই পুলিশ কর্মী ও দুই সেনা জওয়ান

বিহার ওড়িশার পর উত্তরপ্রদেশের এক খামারবাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। ২৪ বছর বয়সি ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুই পুলিশকর্মী এবং আধাসেনা (সিআরপিএফ)-র দুই জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে পিটিআই জানাচ্ছে, ওই খামারবাড়িটির মালিক উত্তরাখণ্ডের এক নির্দল বিধায়ক। নির্যাতিতা ওই তরুণী হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা। তিনি উত্তরপ্রদেশের আমরোহার বিভিন্ন ধর্মীয় স্থান ঘুরতে চাইছিলেন। সেই সূত্র ধরেই এক পরিচিত মারফত তাঁর যোগাযোগ হয় মুজ়ফ্‌ফরনগরের বাসিন্দা সিআরপিএফ জওয়ান মোহিতের সঙ্গে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা জানিয়েছেন, গত সোমবার হরিয়ানার সোনিপতে মোহিতের সঙ্গে দেখা করেন তরুণী। সেখান থেকে…

আরও পড়ুন
দেশ 

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৯, গ্রেটার নয়ডার ঘটনায় চাঞ্চল্য

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ন’জন যাত্রীর। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটি। পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতেই অনেকের বেশ কিছুটা সময় লেগে যায়। এই প্রসঙ্গে এক যাত্রী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “ঘুমোচ্ছিলাম। একজন বললেন, বাসে আগুন লেগেছে। আমরা ভয়ে চিৎকার করতে শুরু করি।…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিদায় আসন্ন! ইন্ডিয়ান এক্সপ্রেসে তদন্তমূলক সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে প্রতিবাদের হাওয়া, রাহুল গান্ধী বললেন যেতেই হবে!

বাংলার জনরব ডেস্ক : দেশের জাতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে অন্তর তদন্তমূলক সংবাদ প্রকাশিত হওয়ার পর কার্যত নির্বাচন কমিশনের ভিত নড়ে গেছে। দেশজুড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীদের মধ্যে নির্বাচন কমিশনকে নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। নির্বাচন কমিশন এতদিন ধরে যে সিদ্ধান্ত নিয়ে চলেছিল তা যে একমাত্র জ্ঞানেশ কুমারের সিদ্ধান্ত আজকে সংবাদপত্রে প্রকাশিত খবর বের হওয়ার পর সমগ্র দেশ জুড়ে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীরা সরব হয়েছেন। পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের গ্রেফতারি এবং বাংলার পুনর নির্বাচনের দাবি জানিয়েছেন। বুধবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে দেশের…

আরও পড়ুন
দেশ 

কমিশনে তীব্র অসন্তোষ! একাই সিদ্ধান্ত নিচ্ছেন জ্ঞানেশ, ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানান দুই নির্বাচন কমিশনার!

জাতীয় নির্বাচন কমিশন সবাইকে অন্ধকারে রেখে যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এমনই অভিযোগ দেশের দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর। বুধবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে নির্বাচন কমিশনের অন্দরের এই কলহ প্রকাশ্যে এসেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুসারে, গত ১০ মাসে ১৪ বার কমিশনের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার সঁধু এবং জোশী। কমিশনের একটি সিদ্ধান্ত এবং নির্দেশিকা নিয়ে এক দিনেই চার বার আপত্তি জানিয়েছেন তাঁরা। কিন্তু কোনও বারেই তাঁদের আপত্তিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। দুই কমিশনারের বক্তব্য,…

আরও পড়ুন
দেশ 

জামুইয়ে কিশোরীর শ্লীলতাহানি : ১২০টি সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের!

বিহারের জামুইয়ে কিশোরীর শ্লীলতাহানি এবং হেনস্থার ঘটনায় ১২০টি সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। শুধু তা-ই নয়, ওই ঘটনার ভিডিয়ো যাতে ছড়ানো না হয় এবং আক্রান্তদের পরিচয় যাতে প্রকাশ না করা হয়, সেই সতর্কবার্তাও দেওয়া হয়েছে পুলিশের তরফে। এই ধরনের কাজ করলে পকসো এবং তথ্যপ্রযুক্তি আইনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। নিজেদের এক্স হ্যান্ডলে বিহার পুলিশ জানায়, ‘‘জনসাধারণের কাছে আবেদন করা হচ্ছে জামুইয়ের ঘটনায় আক্রান্ত কিশোর-কিশোরীদের ছবি বা ভিডিয়ো প্রকাশ করবেন না। তাদের পরিচয় প্রকাশ করলে কঠোর পদক্ষেপ করা হবে।’’ তারা আরও জানিয়েছে, পকসো আইনের ২৩ নম্বর…

আরও পড়ুন
দেশ 

পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর উপরে নির্যাতন চালালেন তিন অভিযুক্ত!

ফের গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এ বার পুলিশ সেজে দিল্লির এক পার্কে কিশোরীর উপরে নির্যাতন চালালেন তিন অভিযুক্ত। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন এক পার্কে। ঘটনায় জড়িতদের খোঁজে রাতেই অভিযানে নামে পুলিশ। তল্লাশির সময়ে মঙ্গলবার ভোরে এক অভিযুক্তের সঙ্গে গুলির লড়াইও হয় পুলিশের। শেষে তাঁকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ১৭ বছর বয়সি ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। বন্ধুও নাবালক। সন্ধ্যা ৭টা নাগাদ মন্দিরে পুজো দেয় তারা। তার…

আরও পড়ুন
দেশ 

এনকাউন্টারে খতম ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু

উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিংহের। রবিবার সকালে বারাণসীর কাছে পুলিশের সন্ত্রাসদমন শাখার (এসিএস) সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন ব্রিজেশ। এটিএস সূত্রে খবর, ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি (টিপিসি)-র প্রধান ছিলেন ব্রিজেশ। টিপিসি হল মাওবাদী শাখা সংগঠন। এটিএস জানিয়েছে, ঝাড়খণ্ডের চাতরা জেলার লওয়াংলং থানার লুটুর বাসিন্দা ব্রিজেশ। ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ২৫ লক্ষ টাকা। অন্য দিকে, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-ও ব্রিজেশের খোঁজ চালাচ্ছিল। মাওবাদী এই নেতার মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করে এনআইএ। পুলিশ জানিয়েছে, বারাণসীর কাছে…

আরও পড়ুন