দেশ 

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৯, গ্রেটার নয়ডার ঘটনায় চাঞ্চল্য

চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত ন’জন যাত্রীর। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসটি। পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আগুন ধরে যায়। সেই সময় অধিকাংশ যাত্রীই ঘুমোচ্ছিলেন। ফলে আগুন লাগার বিষয়টি বুঝতেই অনেকের বেশ কিছুটা সময় লেগে যায়। এই প্রসঙ্গে এক যাত্রী সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “ঘুমোচ্ছিলাম। একজন বললেন, বাসে আগুন লেগেছে। আমরা ভয়ে চিৎকার করতে শুরু করি।…

আরও পড়ুন