দেশ 

শেষ পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণ প্রস্তাব সংসদে জমা দিল ইন্ডিয়া জোট

বিশেষ প্রতিনিধি : শেষ পর্যন্ত বিরোধীরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে অপসারণ প্রস্তাব পেশ করেছে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আনা এই প্রস্তাবে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে অন্তত ১৯৩ জন সাংসদের স্বাক্ষর জোগাড় হয়েছে। এর মধ্যে লোকসভায় ১৩০ জন এবং রাজ্যসভায় ৬৩ জন সাংসদ রয়েছেন। বিরোধী শিবিরের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে জ্ঞানেশ কুমার পক্ষপাতদুষ্ট-বৈষম্যমূলক আচরণ করেছেন। সংসদে জমা দেওয়া নোটিসে তাঁর বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ’, ‘নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি’ ও এসআইআর-এর মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার…

আরও পড়ুন
দেশ 

ফারুক আব্দুল্লাহকে লক্ষ্য করে গুলি, অভিযুক্ত গ্রেফতার

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাকে লক্ষ্য করে গুলি চালালেন এক ব্যক্তি। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার জম্মুর গ্রেটার কৈলাসে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ফারুক এবং উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। অভিযোগ, অনুষ্ঠান থেকে বেরনোর সময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌ওয়ায় বরাতজোরে রক্ষা পান ফারুক, অক্ষত রয়েছেন সুরিন্দর‌ও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বুধবার গ্রেটার কৈলাসে ফারুক এবং সুরিন্দর ন্যাশনাল কনফারেন্স দলের নেতা বিএস চৌহানের মেয়ের বিয়ে উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন।…

আরও পড়ুন
দেশ 

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার এক নৌসেনা!

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে উত্তরপ্রদেশের আগরা থেকে গ্রেফতার করা হল এক নৌসেনাকে। রাজ্য পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) গোপন সূত্রে খবর পায়, আগরায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক ঠেকছে। তার পরই নজরদারি শুরু হয় আদর্শ কুমার নামে ওই নৌসেনার উপর। বেশ কিছু দিন ধরে নজরদারি চালানোর পর বিষয়টি সুনিশ্চিত হতেই আদর্শকে মঙ্গলবার গ্রেফতার করে এটিএস। এটিএস সূত্রে খবর, আদর্শ কুমারের বাড়ি আগরার কাগারোলে। তিনি কেরলের কোচিতে নৌসেনার সাদার্ন কমান্ডে কর্মরত। তদন্তকারীদের দাবি, নৌসেনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচার করা হয়েছে। অভিযোগ, সেই তথ্য পাচার করা হয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে। তদন্তকারীরা আরও…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লোকসভায় বিরোধী সাংসদদের বিক্ষোভ সভা মুলতবি

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে লোকসভায় স্লোগান বিরোধীদের। হইহট্টগোলের জেরে ২৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। মঙ্গলবার লোকসভায় ‘জ়িরো আওয়ারে’ ওঠা প্রশ্নের জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। অতিরিক্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ করেন। দাবি করেন যে, কৃষকদের সুরক্ষায় চালু হওয়া প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করছে না তৃণমূল সরকার। প্রথমে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তৃণমূল সাংসদেরা। শিবরাজের মন্তব্যের পরেই অন্য বিরোধী দলগুলির সাংসদেরা লোকসভার ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন। ‘ভোটচুরি বন্ধ করো’, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ করো’র মতো স্লোগান…

আরও পড়ুন
দেশ 

ভোট দিতে পারবেন বিবেচনাধীন ভোটাররা! বড় সিদ্ধান্ত শীর্ষ আদালতের

এসআইআর ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। যার আঁচ পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) এসআইআরের মূল মামলার শুনানি। ‘এখনও পর্যন্ত ৬০ লক্ষ বিবেচনাধীনের তালিকায় থাকা ১০ লক্ষ লোকের নিষ্পত্তি’, সুপ্রিম কোর্টে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। শীর্ষ আদালতে এসআইআরের মূল মামলার শুনানির দিকে তাকিয়ে আপামর রাজ্যবাসী। ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম এখনও বিবেচনাধীন। আজ সুপ্রিম কোর্টে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি জানান, এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ১০ লক্ষ লোকের নিষ্পত্তি হয়েছে। এই নিষ্পত্তি প্রক্রিয়ায় যোগ দিয়েছেন আরও ২০০ জুডিশিয়াল অফিসার। যদিও সুপ্রিম কোর্টে মেনকা গুরুস্বামীর (Menaka Guruswamy) সওয়াল,…

আরও পড়ুন
দেশ 

নব্বই বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে, চাঞ্চল্য দেশ জুড়ে

বাংলার জনরব ডেস্ক : নব্বই বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। ঘটনাটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার। পুলিশ জানিয়েছে, বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। পাশের গ্রামে তাঁর কন্যা থাকেন। বৃহস্পতিবার রাতে চার জন মুখ ঢেকে তাঁর বাড়িতে জোর করে ঢোকেন। তার পর বৃদ্ধাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে বৃদ্ধা তাঁর কন্যাকে ঘটনাটি জানান। তার পরই তাঁর কন্যা বৃদ্ধার মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। চার অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বৃদ্ধার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। খান্ডোয়ার পুলিশ…

আরও পড়ুন
দেশ 

দ্রৌপদী মুর্মুর অপমান বাংলার মানুষ তৃণমূলকে কখনো ক্ষমা করবে না ফের সরব নরেন্দ্র মোদি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অপমান’ করার অভিযোগ তুলে ফের রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লিতে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলকে তোপ দাগেন তিনি। জানান, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার শুধু দেশের রাষ্ট্রপতিকেই অপমান করেনি, দেশের সংবিধানকেও অপমান করেছে। এই কারণে রাজ্যের মানুষ তৃণমূলকে কখনও ক্ষমা করবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “এক জন মহিলা তথা আদিবাসী তথা দেশের রাষ্ট্রপতিকে অপমান করার জন্য পশ্চিমবঙ্গের বিচক্ষণ মানুষজন কখনও তৃণমূলকে ক্ষমা করবেন না। দেশও কখনও তাদের ক্ষমা করবে না।” দেশের আদিবাসী এবং মহিলা সমাজও এই ‘অপমান’কে ক্ষমা করবে না বলে…

আরও পড়ুন
দেশ 

‘হৃদ্‌রোগে’ স্বামীর মৃত্যুর ২০ দিন পর বিয়ে স্ত্রীর, ননদের অভিযোগে গ্রেফতার, তদন্তে উঠে এলো নতুন তথ্য!

আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সকলেই ধরে নিয়েছিলেন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫০ বছরের পরমেশ। শেষকৃত্যের প্রায় একমাস পরে হঠাৎ পুলিশ জানাল, হৃদ্‌রোগে নয়, খুন করা হয়েছিল তাঁকে! এরই মধ্যে দ্বিতীয় বিয়ে করেছেন পরমেশের স্ত্রী পি আশা। তদন্তকারীরা জানালেন, প্রেমিককে বিয়ে করবেন বলে স্বামীকে খুন করেছিলেন মহিলা। কর্নাটকের তুমকুর জেলার বাসিন্দা পরমেশ এবং আশা। পরমেশ ছোটখাটো কাজ করতেন। আশাও ঠিকাকর্মীর কাজ করেন। গত ২৯ জানুয়ারি রাতে মারা যান পরমেশ। ৪৬ বছরের আশা আত্মীয় এবং প্রতিবেশীদের জানান, হৃদ্‌রোগে মারা গিয়েছেন স্বামী। পরের দিন কবরস্থ হয় দেহ। কিন্তু সকলের সন্দেহ জন্মায় সদ্যবিধবা আশার বিয়ে…

আরও পড়ুন
দেশ 

মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন নীতীশ কুমার!

দলের কর্মীদের বিক্ষোভের মাঝে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যসভার সদস্য পদের জন্য মনোনয়নপত্র পেশ করলেন বিহারের বিধানসভায়। বিহারের মুখ্যমন্ত্রিত্ব কব্জা করার জন্যই বিজেপি নেতৃত্ব নীতীশকে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় পাঠানোর বন্দোবস্ত করেছেন বলে বিক্ষোভকারী জেডিইউ কর্মী-সমর্থকদের অভিযোগ। জেডিইউ সমর্থকদের অভিযোগ সমর্থন করেছেন বিরোধী নেতারাও। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা আরজেডি প্রধান লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব বৃহস্পতিবার বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত বিহারের জনমতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। বিজেপি সবসময়ই দলিত ও ওবিসি (অনগ্রসর)-দের বিরোধিতা করেছে। নীতীশজি মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দিলে তারা (বিজেপি) সমাজবাদীদের দুর্গে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে।’’ বিধানসভা ভোটের চার…

আরও পড়ুন
দেশ 

আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের

সদ্যপ্রয়াত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। বিশেষজ্ঞদের একটি অংশের বক্তব্য, সাধারণত এধরনের হামলা রাতের অন্ধকারে চালানো হয়। কিন্তু খামেনেইয়ের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতেই আর দেরি করেনি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। তৎক্ষণাৎ ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করতে তৎপর হয় দুই দেশ। পরদিন অর্থাৎ রবিবার আমেরিকা ও ইসরায়েল ঘোষণা করে তাদের অভিযানে খামেনেইয়ের মৃত্যু হয়েছে। পরে ইরানও আনুষ্ঠানিকভাবে…

আরও পড়ুন