দেশ 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনে বড় জয়ী এবিভিপি

শেয়ার করুন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনে চার পদের মধ্যে ৩টিতেই জয়ী অখিল ভারত বিদ্যার্থী পরিষদ। সভাপতি, সচিব এবং যুগ্ম সচিব তিন পদেই জয়ী সংঘের ছাত্র সংগঠন। একমাত্র সহ-সভাপতির পদটি হাতছাড়া হয়েছে তাঁদের। তবে ওই পদেও কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই জিততে পারেনি। ওই পদটি গিয়েছে নির্দল প্রার্থীর হাতে।

প্রেসিডেন্ট পদে এবিভিপির যশ দাবাস ২৪ হাজার ৫৭৬ ভোট পেয়ে হারিয়েছেন এনএসইউআইয়ের বিজয় শংকর মীনাকে। মীনা পেয়েছেন ২২ হাজার ৫২৩ ভোট। সহ সভাপতি পদে জিতেছেন নির্দল প্রার্থী দীপাংশু শোকিন। এই প্রথম দিল্লি বিশ্ববিদ্যালয়ে কোনও নির্দল প্রার্থী গুরুত্বপূর্ণ পদগুলির একটিতে জিতলেন। সচিব পদে জিতলেন এবিভিপির রিয়া চাওড়ি। এনএসইউআইয়ের নম্রতা চৌধুরীকে ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ