কলকাতা 

রাজ্যের আর্জি মেনে শিক্ষক নিয়োগের জন্য আরও ৮ মাস সময় দিল শীর্ষ আদালত!

২৬ হাজার শিক্ষক নিয়োগের মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আর্জি মেনে অতিরিক্ত সময় দিল সুপ্রিম কোর্ট। শুভেন্দু অধিকারীর সরকারের হাতে রয়েছে আরও আটনিয়োগে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাতে ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছিল। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল আদালত। রাজ্যে সরকার পরিবর্তনের পর এই মামলায় ফের সময় চাওয়া হয়। নতুন সরকার এবং এসএসসি সময় চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার বেঞ্চ সোমবার তাদের আবেদন মঞ্জুর করেছে। তবে এ-ও জানিয়ে দেওয়া…

আরও পড়ুন
কলকাতা 

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, প্রভাব পড়বে কলকাতাতেও

বিশেষ প্রতিনিধি : বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে! এর ফলে রবিবার সারাদিন ধরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। আর সেই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পড়তেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের স্পষ্ট বার্তা, রবিবার দিনভর পরিস্থিতির এতটুকু পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। রবিবার দিনভর মহানগরের আকাশ মূলত গাঢ় মেঘে ঢাকা থাকবে। দিনভর শহরের আনাচে-কানাচে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে শুধুই হালকা বৃষ্টি নয়, শহরের…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেকের পর এবার ডেরেককে ক্যামাক স্ট্রীট কাণ্ডে নোটিশ দিল পুলিশ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে গতকালই তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়েছে পুলিশ (Abhishek Banerjee police summon)। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brien) প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতেও পৌঁছল শেকসপিয়ার থানার পুলিশ। আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর বারোটায় হাজিরার নোটিস (Derek O’Brien police summon) দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে, গতকালও পুলিশ গিয়েছিল তাঁর বাড়িতে, কিন্তু কোনওরকম নোটিস গ্রহণ করার নির্দেশ ছিল না নিরাপত্তারক্ষীর কাছে। তাই কাল নোটিস দিতে পারেনি পুলিশ। তবে আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদের কথামতোই নোটিসটি সই করে নিয়েছেন তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী। প্রসঙ্গত, আজ…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুরে পিএইচডি দুর্নীতি! সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্যপালের দরবারে এবিভিপি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সাম্প্রতিক ঘটনাবলি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য আর এন রবির দ্বারস্থ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। পিএইচডি দুর্নীতিতে সিবিআই তদন্ত, দেশবিরোধী গতিবিধির অভিযোগ এবং ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবিতে এ দিন রাজ্যপালকে একটি স্মারকলিপি দেয় প্রতিনিধিদল। পাশাপাশি, জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়। প্রতিনিধিদলে ছিলেন এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত জরুরি।”…

আরও পড়ুন
কলকাতা 

বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী পালন

মোল্লা জসিমউদ্দিন : টানা দু’দিন অর্থাৎ শুক্র ও শনিবার কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে মহাসমারোহে পালিত হলো অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন।গত শুক্রবার বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রী সুখেন্দু শেখর রায়, প্রবীণ সাংবাদিক শ্রী মিহির গঙ্গোপাধ্যায়, ইসরোর প্রাক্তন অধিকর্তা শ্রী তপন মিশ্র, মহাকাশ বিঞ্জানী দেবীপ্রসাদ দুয়ারী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অরূপ কুমার দাস প্রমুখ । বক্তারা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামে অতুল্য ঘোষের অবদানের কথা উল্লেখ করেন। বিভিন্ন সময়ে ইংরেজ পুলিশের অকথ্য অত্যাচারে তাঁর শরীরের হাড়গোড়…

আরও পড়ুন
কলকাতা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ!

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু হল হেস্টিংস থানায়। আদালতের নির্দেশ অবমাননা-সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ। মমতা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। হাই কোর্টের নির্দেশ মতো শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভা করে কালীঘাট শিবির। ওই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত। হাই কোর্টের নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে…

আরও পড়ুন
কলকাতা 

সুদীপ রামকে সাময়িক সাসপেন্ড করল বিজেপি, স্বাধীনতা দিবসের রাতে এন্টালি থানায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন

বাংলার জনরব ডেস্ক : এন্টালি থানার মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে সেখানকার স্থানীয় নেতা সুদীপ রামকে সাময়িক সাসপেন্ড (নিলম্বিত) করল বিজেপি। শুক্রবার তাঁকে শো কজ় করে জানানো হয়, কেন তিনি স্বাধীনতা দিবসের রাতে সেই কাজ করেছিলেন, তা নিয়ে আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে হবে। শীর্ষ নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিলম্বিতই থাকবেন। বিধানসভায় গুন্ডাদমন আইন পাস করানোর সময়ে তিনি বলেন, “পুলিশকে টেবিলের তলা থেকে বের করে গুন্ডাদের টেবিলের তলায় ঢোকানোর সময় এসেছে।” কিন্তু স্বাধীনতা দিবসের রাতে এন্টালি থানায় সুদীপের ওই কাণ্ডের পরে বেশ কিছু প্রশ্ন উঠেছিল।…

আরও পড়ুন
কলকাতা 

ভ্রাতৃ বন্ধনে আবদ্ধ হলো রাজ্যের মুখ্যমন্ত্রী

স্মৃতি সামন্ত ; পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে রাখী বন্ধন উৎসব পালন করা হয়। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের সূচনা করেন। আয়োজক – যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের দায়িত্বপাত্র মন্ত্রী ইন্দ্রনীল খানের সহযোগিতায় – তথ্য ও সংস্কৃতি দফতর। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী তাপস রায় ও মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রত্না দেবনাথ, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, তথ্য ও সংস্কৃতি সচিব ড. সৌমিত্র মোহন। প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রায় প্রত্যেকে একে অপরের হাতে রাখি বাঁধেন। প্রারম্ভিক পর্বে – তাদের প্রত্যেককে উত্তরীয় দিয়ে বরণ করে সম্মান জ্ঞাপন করা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

রাখি বন্ধন উৎসব ও রবীন্দ্রনাথ ঠাকুর !

অর্পণ বন্দ্যোপাধ্যায় : রাখি বন্ধন উৎসব ভারতের একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব। সাধারণভাবে রাখি বন্ধন ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক বিশ্বাসের প্রতীক হিসেবে পালিত হয়। তবে বাংলার ইতিহাসে রাখি বন্ধন উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক মহান দেশপ্রেমিক ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন। তিনি হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার জন্য রাখি বন্ধন উৎসব পালন করার আহ্বান জানান। সেই সময় মানুষ একে অপরের হাতে রাখি পরিয়ে জাতি, ধর্ম ও সম্প্রদায়ের…

আরও পড়ুন
কলকাতা 

আমাকে রাস্তায় বের হতে দেবে না, কত বুকের পাটা, গায়ের জোরে সবকিছু হয় না আবার বাংলায় তৃণমূল আসছে,তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ঘোষণা মমতার

বিড়লা তারামণ্ডলের কাছে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁর পরিচালিত বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভার শুরুতেই ভিড় ও বিশৃঙ্খলার জল গড়ালেও, মঞ্চে উঠে কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, খুব তাড়াতাড়ি বাংলায় আরও একটা পরিবর্তন আসবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাথিড্রাল রোডের সভাস্থলে পৌঁছনো মাত্রই আচমকা তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার কর্মী-সমর্থক গার্ডরেল ভেঙে মূল মঞ্চের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে চত্বর স্তব্ধ হয়ে পড়ে। এমনকি অতিরিক্ত…

আরও পড়ুন