আর জি কর কাণ্ডে দ্রুত ন্যায়বিচার মিলবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুন এবং দুর্নীতির ঘটনার সত্য উদ্ঘাটনে রাজ্যের স্বাস্থ্য দফতরের গঠন করা কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, ফরেনসিক বিশেষজ্ঞ তাপস বসু, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার, উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তদন্ত সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতার জন্য দুই বিজেপি বিধায়ককে কমিটিতে রাখা হয়েছে বলে মত স্বাস্থ্যভবনের। রাজেশ অবসরপ্রাপ্ত আইপিএস এবং দীপাঞ্জন কমান্ডো বাহিনী এনএসজির প্রাক্তন সদস্য। আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষের আমলে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, চিকিৎসক তরুণীর মৃত্যুতে তার…
আরও পড়ুন