কলকাতা 

বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী পালন

মোল্লা জসিমউদ্দিন : টানা দু’দিন অর্থাৎ শুক্র ও শনিবার কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে মহাসমারোহে পালিত হলো অতুল্য ঘোষের ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন।গত শুক্রবার বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা ও জননেতা অতুল্য ঘোষের ১২৩ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শ্রী সুখেন্দু শেখর রায়, প্রবীণ সাংবাদিক শ্রী মিহির গঙ্গোপাধ্যায়, ইসরোর প্রাক্তন অধিকর্তা শ্রী তপন মিশ্র, মহাকাশ বিঞ্জানী দেবীপ্রসাদ দুয়ারী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অরূপ কুমার দাস প্রমুখ । বক্তারা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামে অতুল্য ঘোষের অবদানের কথা উল্লেখ করেন। বিভিন্ন সময়ে ইংরেজ পুলিশের অকথ্য অত্যাচারে তাঁর শরীরের হাড়গোড়…

আরও পড়ুন
কলকাতা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ!

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু হল হেস্টিংস থানায়। আদালতের নির্দেশ অবমাননা-সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ। মমতা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। হাই কোর্টের নির্দেশ মতো শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভা করে কালীঘাট শিবির। ওই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত। হাই কোর্টের নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে…

আরও পড়ুন
কলকাতা 

সুদীপ রামকে সাময়িক সাসপেন্ড করল বিজেপি, স্বাধীনতা দিবসের রাতে এন্টালি থানায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন

বাংলার জনরব ডেস্ক : এন্টালি থানার মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে সেখানকার স্থানীয় নেতা সুদীপ রামকে সাময়িক সাসপেন্ড (নিলম্বিত) করল বিজেপি। শুক্রবার তাঁকে শো কজ় করে জানানো হয়, কেন তিনি স্বাধীনতা দিবসের রাতে সেই কাজ করেছিলেন, তা নিয়ে আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে হবে। শীর্ষ নেতৃত্ব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিলম্বিতই থাকবেন। বিধানসভায় গুন্ডাদমন আইন পাস করানোর সময়ে তিনি বলেন, “পুলিশকে টেবিলের তলা থেকে বের করে গুন্ডাদের টেবিলের তলায় ঢোকানোর সময় এসেছে।” কিন্তু স্বাধীনতা দিবসের রাতে এন্টালি থানায় সুদীপের ওই কাণ্ডের পরে বেশ কিছু প্রশ্ন উঠেছিল।…

আরও পড়ুন
কলকাতা 

ভ্রাতৃ বন্ধনে আবদ্ধ হলো রাজ্যের মুখ্যমন্ত্রী

স্মৃতি সামন্ত ; পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে রাখী বন্ধন উৎসব পালন করা হয়। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানের সূচনা করেন। আয়োজক – যুবকল্যাণ ও ক্রীড়া বিভাগের দায়িত্বপাত্র মন্ত্রী ইন্দ্রনীল খানের সহযোগিতায় – তথ্য ও সংস্কৃতি দফতর। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী তাপস রায় ও মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রত্না দেবনাথ, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, তথ্য ও সংস্কৃতি সচিব ড. সৌমিত্র মোহন। প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রায় প্রত্যেকে একে অপরের হাতে রাখি বাঁধেন। প্রারম্ভিক পর্বে – তাদের প্রত্যেককে উত্তরীয় দিয়ে বরণ করে সম্মান জ্ঞাপন করা…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

রাখি বন্ধন উৎসব ও রবীন্দ্রনাথ ঠাকুর !

অর্পণ বন্দ্যোপাধ্যায় : রাখি বন্ধন উৎসব ভারতের একটি পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব। সাধারণভাবে রাখি বন্ধন ভাই-বোনের ভালোবাসা, স্নেহ ও পারস্পরিক বিশ্বাসের প্রতীক হিসেবে পালিত হয়। তবে বাংলার ইতিহাসে রাখি বন্ধন উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক মহান দেশপ্রেমিক ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন। তিনি হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার জন্য রাখি বন্ধন উৎসব পালন করার আহ্বান জানান। সেই সময় মানুষ একে অপরের হাতে রাখি পরিয়ে জাতি, ধর্ম ও সম্প্রদায়ের…

আরও পড়ুন
কলকাতা 

আমাকে রাস্তায় বের হতে দেবে না, কত বুকের পাটা, গায়ের জোরে সবকিছু হয় না আবার বাংলায় তৃণমূল আসছে,তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ঘোষণা মমতার

বিড়লা তারামণ্ডলের কাছে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁর পরিচালিত বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভার শুরুতেই ভিড় ও বিশৃঙ্খলার জল গড়ালেও, মঞ্চে উঠে কর্মী-সমর্থকদের আশ্বস্ত করে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, খুব তাড়াতাড়ি বাংলায় আরও একটা পরিবর্তন আসবে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাথিড্রাল রোডের সভাস্থলে পৌঁছনো মাত্রই আচমকা তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার কর্মী-সমর্থক গার্ডরেল ভেঙে মূল মঞ্চের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে চত্বর স্তব্ধ হয়ে পড়ে। এমনকি অতিরিক্ত…

আরও পড়ুন
কলকাতা 

আরজিকর কান্ড : দ্বিতীয় দফার তদন্ত তিন সপ্তাহে শেষ করতে হবে, সিবিআই-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআইয়ের নতুন তদন্তকারী দলকে তদন্ত শেষ করার সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আদালত সূত্রে খবর, তিন সপ্তাহের মধ্যে ‘ফারদার ইনভেস্টিগেশন’-এর জাল গোটাতে হবে সিবিআই-কে, এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। শুক্রবার আরজি কর মামলার শুনানি ছিল। রুদ্ধদ্বার কক্ষে সেই শুনানি হয়। আদালত সূত্রে খবর, শুনানিতে বেঞ্চের সামনে সিবিআই তদন্তের অগ্রগতির বিষয়ে জানায়। আরজি করের নির্যাতিতার পরিবারের তরফে এই মামলায় ৫৪টি বিষয় খতিয়ে দেখার আবেদন করা হয়েছিল। সিবিআই আদালতে জানিয়েছে, তারা ১৬টি বিষয় খতিয়ে দেখেছে। সিবিআই দ্বিতীয়…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা পুলিশের রাখি বন্ধন উৎসব 

মোল্লা জসিমউদ্দিন : শুক্রবার সকালে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে মহাসমারোহে পালিত হলো ‘রাখি বন্ধন উৎসব’। এই উৎসবে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সিপি অজয় কুমার নন্দ সহ পদস্থ পুলিশ কর্তারা। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের পরিবার সহ কলকাতার বিভিন্ন স্কুল পড়ুয়াদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান সূচনা লগ্নে কলকাতা পুলিশের নিজস্ব অর্কেস্ট্রা গ্রুপের তরফে সর্বপ্রথম ‘বন্দেমাতরম’ তারপর ‘বাংলার মাটি বাংলার জল’ ‘জনগণমন’ সঙ্গীত পরিবেশন করা হয়। কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ তাঁর স্বাগত ভাষণে রাখি উৎসবে পুলিশের রক্ষাকারী ভূমিকা তুলে ধরেন। সেইসাথে মহানগরবাসীর আপদে-বিপদে পাশে থাকার বার্তা দেওয়া হয়। এক সমাজসেবামূলক…

আরও পড়ুন
কলকাতা 

রবীন্দ্র ভারতী সোসাইটির রাখি পূর্ণিমা পালন

মোল্লা জসিমউদ্দিন : রবীন্দ্রভারতী সোসাইটি বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে।রাখি পূর্ণিমা উপলক্ষে বুধবার সন্ধেবেলায় সোসাইটির লাইব্রেরীতে অনুষ্ঠিত হলো রাখিবন্ধন উৎসব। দায়িত্বে ছিলেন মিলন বন্দ্যোপাধ্যায় ও সঞ্চিতা সাহা। ফুলের রাখি ছিল আজকের অনুষ্ঠানের দৃশ্যপট। সবাইকে রাখি ও চন্দন পরিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সোসাইটির সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের প্রাক কথন দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন -“সৌভ্রাতৃত্বের বন্ধনের প্রতীক এই উৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদে রাখিবন্ধন উৎসব শুরু করেন”। ‘বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু….’ গানটি লেখেন সেই উপলক্ষে। এই অনুষ্ঠান শুরু হয় এই গান দিয়ে।এরপর…

আরও পড়ুন
কলকাতা 

চলে গেলেন বিশিষ্ট চিকিৎসক ও বর্ধমান দুর্গাপুরের সাংসদ ডঃ মমতাজ সংঘমিতা

সেখ ইবাদুল ইসলাম :  চলে গেলেন বিশিষ্ট চিকিৎসক ও বর্ধমান দুর্গাপুরের প্রাক্তন সাংসদ ডঃ মমতাজ সংঘমিতা। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেশ কয়েক মাস ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনি অধ্যাপক ও স্ত্রীরোগ বিভাগের প্রধান ছিলেন। সমাজ সেবায় মমতাজ সংঘমিতা এক অনন্য নাম। সাধারণ মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিবিড়। মানুষ হিসেবে তিনি ছিলেন নরম মনের। এই প্রতিবেদক বাংলার অনেক চিকিৎসক অধ্যাপক এবং সাধারন মানুষের সঙ্গে কথা বলেছেন তাদের তুলনায় অনেক উন্নত মনের মানসিকতার মানুষ ছিলেন মমতাজ সংঘমিতা। মাত্র দুমাস আগেই হঠাৎ দেখা…

আরও পড়ুন