ক্যামাক স্ট্রিট দফতরে তৃণমূলের বিলবোর্ড খুলতে গেল পুরসভা, ও পুলিশ,এত ভয় কেন? অভিষেকের তোপ শুভেন্দুকে!
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে বিলবোর্ড খুলে নিতে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকেরা। তা নিয়ে অভিষেকের সঙ্গে তাঁদের বচসা হয়েছে। অভিযোগ, অবৈধ ভাবে ওই বিলবোর্ড লাগানো হয়েছে। তবে তা মানতে চাননি ডায়মন্ড হারবারের সাংসদ। পুলিশ ও পুর আধিকারিকদের সঙ্গে বেশ কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাঁর। সেখান থেকেই বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছেন অভিষেক। তৃণমূল সাংসদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভয় পেয়েই রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর দফতরের বিলবোর্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে পুরসভা। অভিষেক বলেন, ‘‘জোর করে তৃণমূলকে শেষ করার চেষ্টা চলছে। বিজেপির এত ভয় কেন? তৃণমূলকে…
আরও পড়ুন