জামিন পেলেন সব্যসাচী দত্ত!
পুজোর মুখে জামিন পেলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস শর্তসাপেক্ষে সব্যসাচীর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেছেন। মাস চারেক আগে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। ২০১৮ সালের তোলাবাজির ঘটনায় সব্যসাচীর জামিন মঞ্জুর হল হাই কোর্টে। বিচারপতি চট্টোপাধ্যায় দাস জানিয়েছেন, তদন্তে সহযোগিতার শর্তে জামিন দেওয়া হচ্ছে বিধাননগরে প্রাক্তন মেয়রকে। এক ব্যবসায়ীর থেকে এক কোটি চাওয়ার অভিযোগ উঠেছিল সব্যসাচীর বিরুদ্ধে। অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, লোক পাঠিয়ে তাঁর থেকে টাকা চাওয়া হয়েছিল। তবে তিনি অত টাকা দিতে পারেননি। ২ লক্ষ ৩০ হাজার টাকা পাঠিয়েছিলেন বলে দাবি অভিযোগকারীর। সেই অভিযোগের…
আরও পড়ুন