অন্যান্য 

Minorities : বিধানসভা নির্বাচনে সার্বিক সমর্থনের পরেও মমতা সরকারের প্রতি সংখ্যালঘুদের ক্ষোভ বাড়ছে কেন ?

সেখ ইবাদুল ইসলাম : তৃতীয় বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপি নেতা কর্মীদের দলে নিতে শুরু করেছেন তাতে তাঁর যে কমিউটেড ভোট তাতে প্রভাব পড়ছে । এই রাজ্যের সংখ্যালঘু মুসলিম সমাজের জনবিন্যাস এমনই যে কয়েকটি বিধানসভা কেন্দ্র বাদ দিলে বাকী সব কটি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোট ফ্যাক্টর এ নিয়ে কোনো সন্দেহ নেই । গত বিধানসভা্ নির্বাচনে এই রাজ্যে তৃণমূলের যে বিশাল জয় এর নেপথ্যে মুসলিম ভোট বড় ভূমিকা নিয়েছিল । বিধানসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা চমকপ্রদ তথ্য পেয়েছেন । সেখানে স্পষ্ট ভাবে…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

রাজধর্ম, রাজ্হাঁস এবং রাজনীতি……

সম্প্রতি ছাত্রনেতা আনিস খান থেকে শুরু করে তুহিনা খাতুন এবং কয়েক দিন আগে রামপুরহাটের বগটুইয়ের গণহত্যা নিয়ে রাজ্য জুড়ে শোলগোল পড়েছে । শুধু রাজ্য নয় দেশ তথা বিশ্বজুড়ে বগটুইয়ের লোমহর্ষক , মর্মান্তিক , নৃশংস নরসংহার সব মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে ! কিন্ত রাজনীতির কারবারীদের কাছে ‘সেই ট্রাডিশন সমানেই চলছে’। মানুষের মৃত্যু মিছিলের পথ ধরেই রাজনীতির পালাবদল ঘটে। রাজা আসে , রাজা যায়,সাধারণ মানুষের উপর অত্যাচার কমে না , গণহত্যার  ট্রাডিশন চলতেই থাকে……। এই পরম্পরাকে খানিকটা ব্যঙ্গ করে,হালকা চালে সাধারণ মানুষের বিবেকে চাবুক মেরেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট মুদাসসির নিয়াজ । তাঁর…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

আরএসএস-বিজেপির পাতা ফাঁদে বারবার পা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় !

সেখ ইবাদুল ইসলাম : কংগ্রেস-সিপিএম অভিযোগ করে থাকে তৃণমূল এবং বিজেপির সঙ্গে গোপন সমঝোতা রয়েছে । অনেকে আবার দিদি-মোদি গটআপ বলে দাবি করে থাকেন । কিন্ত আমাদের তা মনে হয় না । আমরা কেন ভারতের বিজেপি বিরোধী মানুষদের অধিকাংশই মনে করে মোদির সবচেয়ে বড় সমালোচক এবং কঠোর বিরোধী মমতা । তবে একথা অস্বীকার করার উপায় নেই , তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছেন । প্রশাসন এবং দলের অন্দরে তাঁর প্রভাব যে কমেছে তা আর বলার অপেক্ষা রাখে না । কেন এমন কথা আমরা…

আরও পড়ুন
অন্যান্য 

Congress Crisis : কংগ্রেসের জি-২৩-এর বিদ্রোহের কারণ এবং দলের পক্ষে কতটা ক্ষতিকর !

সেখ ইবাদুল ইসলাম : ২০১৪-এর পর থেকে কংগ্রেস দল কয়েকটি ক্ষেত্রে সাফল্য দেখাতে পারলেও সার্বিক অর্থে তেমন কোনো বড় সাফল্য দেখাতে পারছে না । এর কারণ কী? তা অবশ্যই পর্যালোচনা করার প্রয়োজন আছে । কিন্ত কংগ্রেসের প্রবীণ নেতাদের মধ্যে এই পর্যালোচনা নজরে পড়ছে না । এদের মধ্যে বেশ কয়েক জন প্রথম সারির নেতা আছেন কপিল সিব্বল থেকে শুরু করে গুলাম নবী আজাদ পর্যন্ত বিদ্রোহী বলে চিহ্নিত হয়েছেন । যাঁদেরকে সংবাদ মাধ্যমের ভাষায় জি-২৩ বলা হচ্ছে । প্রসঙ্গত বলা প্রয়োজন, জি-২৩ এর মধ্যে ভূপেন্দ্র সিংহ হুডা ছাড়া আর কারও তেমন জনসমর্থন…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Minakshi Mukherjee : তৃণমূল সরকারের আত্মঘাতি সিদ্ধান্তে বামনেত্রী মিনাক্ষী মুখার্জি জননেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন ! মমতার বিকল্প কী মিনাক্ষী ?

সেখ ইবাদুল ইসলাম : পশ্চিমবাংলায় রাজনৈতিক সৌজন্যতা দীর্ঘদিনের । স্বাধীনতার পর থেকে বেশ কয়েক বছর আগে পর্যন্ত বিরোধী কন্ঠস্বরকে শাসক দল গুরুত্ব দিয়েছে । বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে শাসক দলের সখ্যতা ছিল । একটা গল্প শুনেছিলাম , কতটা সত্য তা আমি বলতে পারবো না তবে এই গল্পটা বিশ্বাসযোগ্য । কলেজ স্ট্রিটের মোড়ে জ্যোতি বসুরা তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের বিরুদ্ধে সভা করছেন , ঘটনাচক্রে সেই সময় বিধান রায় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর ওই সভামঞ্চ থেকে বিধান রায়কে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে । গাড়িটা যাবার সময় জ্যোতিবাবুর সামনে গিয়ে…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি : আপনিই আনিস খানের হত্যা রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে যদি প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে পারেন, তাহলে রাজ্যের দশ কোটি জনতা আপনাকে মাথায় তুলে রাখবে! পারবেন তো ?/ ইফতেকার হোসেন

ইফতেকার হোসেন : গভীর রাতে ছাদ থেকে পায়ের কাছে ছেলের লাশ পড়ার পরে আনিস খানের বাবার আর্তনাদ হয়তো গ্রামের চৌহদ্দি পেরোত না, যদি না আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র_ছাত্রীরা পথে নামত। আনিসের মৃত্যুর পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে গড়িমসি করেছে … তা ইতিমধ্যেই প্রমাণিত। মাননীয়া মুখ্যমন্ত্রী তাহলে আপনিই বলে দিন, “এর পরে এধরনের ঘটনা ঘটলে শোকার্ত পরিবারটি কোথায় এবং কার কাছে যাবে”? ঘটনার পরে পরেই আপনার দলের সংখ্যালঘু মন্ত্রীরা আন্দোলননের সারবত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, পুলিশ কে ক্লিন চিট দিয়েছেন …. কিন্তু পথের আন্দোলনই আনিস হত্যাকান্ডে পুলিশ কে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে…

আরও পড়ুন
অন্যান্য 

পশ্চিমবঙ্গের সিপিএমকে আন্দোলনমুখী হওয়ার পরামর্শ দিয়ে হান্নান মোল্লা সঠিক কাজ করেছেন, আন্দোলনমুখী না হলে জনসমর্থন পাবেন না সুজন বিমান সূর্যরা

সেখ ইবাদুল ইসলাম : রাজ্যের সিপিএম দল কোনও আন্দোলনে নেই কর্মসূচিতে আছে এই রকম মন্তব্য করেছেন উলুবেড়িয়ার প্রাক্তন সাংসদ ,পলিটব্যুরোর সদস্য এবং বিশিষ্ট কৃষক নেতা হান্নান মোল্লা। হান্নান মোল্লার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গেছে সিপিএম পার্টির অন্দরে। জানা গেছে, হাওড়া জেলা পার্টির সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা পশ্চিমবাংলার সিপিএম দল সম্পর্কে এই মন্তব্য করেছেন। সিপিএমের দু’দিনের হাওড়া জেলা সম্মেলন শেষ হয়েছে রবিবার। শেষ দিনে দলের পলিটবুরোর প্রতিনিধি হিসেবে হাওড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত ওই সম্মেলনে হাজির হন হান্নান মোল্লা। দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের উপস্থিতিতেই…

আরও পড়ুন