অন্যান্য বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

World Environment Day : পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কবিতা : প্রকৃতি / আরেফা গোলদার

আজ ৫ জুন পরিবেশ দিবস। সমগ্র বিশ্ব জুড়ে চলছে পরিবেশ দূষণ। এই প্রেক্ষাপটে পরিবেশ দিবসে কলম ধরেছেন। কবি আরেফা গোলদার। প্রকৃতি ____আরেফা গোলদার পুড়ছে আমাজন ডুবেছে সোঁদরবন সয়েছে ঝড় তুফান। রোষের শোধ নেবে সে আজ হও তবে সাবধান। বুক জুড়ে তার যত বাদাবন বাঁচিয়ে রাখতো শহর লড়াই করতে উজাড় হয়েছে জঠরে ক্ষতের বহর। পশু পাখি মানুষ মাছ সবাই দেখো বিষণ্ণ প্রকৃতি থাকলে টিকবে তবে নইলে সব বিপন্ন। এবার তবে চলো সবে নতুন করে ভাবি ছোট ছোট চারা বসাই পাল্টাই এ ছবি। “একটি চারা এক পৃথিবী” স্লোগান উঠুক আজ সৃষ্টি সুখে…

আরও পড়ুন
অন্যান্য 

অনলাইনের পারিবারিক আসরে ছোটবেলার গল্প শুনিয়ে সকলের মন ছুঁয়ে গেলেন বিশিষ্ট ইঞ্জিনিয়ার শাহিন রহমান

নায়ীমুল হকের প্রতিবেদন : বছর দুয়েক আগের কথা। লকডাউনে তখন সবকিছু স্তব্ধ। একদিন বড়দের সঙ্গে ছোটরা ঠিক করে ফেলল প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টার জন্য মিলিত হবে সকলে। অবশ্যই অফলাইনে নয়, অনলাইনে। কবিতা, গান, আবৃত্তির সঙ্গে থাকবে সমাজ-শিক্ষা-সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে পরিবার থেকে ব্যক্তি স্তরের নানান কথাবার্তা, যে যেমন পারে। দেখতে দেখতে বছর দেড়েক পেরিয়ে লকডাউন কেটে গেলেও তা থামতে দেয়নি ওই সমস্ত পরিবারের খুদেরা, পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন পরিবারের বড়রাও। যত ব্যস্ততাই থাকুক না কেন, সব কাজ মিটিয়ে শুক্রবার রাত নটায় অনলাইন অনুষ্ঠানে তাদের হাজির থাকা চাই-ই চাই। গতকাল শুক্রবার ছিল…

আরও পড়ুন
অন্যান্য 

ফুটস্টেপস ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হল ‘রি-টার্ন’ গিভ ইউর ক্লথস সেকেন্ড লাইফ কর্মশালা।২১দিনের এই কর্মশালাটি শুরু হয়েছে দশ জন ব্যক্তিকে নিয়ে

সেখ আবদুল আজিম : রি-টার্ন বলতে সাধারণ আমরা বুঝি ফেরত দেওয়া।দৈনিক জীবনযাপনে আমরা প্রচুর জামা কাপড় বিছানার চাদর কিনে থাকি।যে গুলোর মধ্যে কিছু জিনিস আমরা উপহার দিয়ে থাকি,আবার কিছু জিনিস ব্যবহার না হওয়ার কারণে পরে থাকে। সেই পড়ে থাকা কাপড় গুলোকে নিয়ে কিভাবে নতুন জিনিস তৈরি করা যায়,সেই উদ্যোগ নিয়েই হাজির হয়েছে এই সংস্থা। পুরোনো জামা কাপড় দিয়ে কিভাবে টেবিল ক্লথ,টেবিল ম্যাট,মাটিতে পাতার ম্যাট,পত্রিকা রাখার স্ট্যান্ড,নানান ধরনের ব্যাগ তৈরি করা হয় শেখানো হচ্ছে এই কর্মশালায়।প্রশিক্ষণটি শুরু হয়েছে ১০ জন ব্যক্তিকে নিয়ে।লক্ষ রয়েছে পাঁচ হাজার স্কুলের অষ্টম শ্রেণীর উর্দ্ধে ছাত্রীদের নিয়ে…

আরও পড়ুন
অন্যান্য জেলা 

রাজা রামমোহন রায়ের ২৫০-তম জন্মবর্ষে সেজে উঠেছে হুগলির রাধানগরে রামমোহনের জন্মভিটে, তার সঙ্গে কলকাতার রামমোহন লাইব্রেরি সহ দিকে দিকে

নায়ীমুল হকের প্রতিবেদন: আগামী রবিবার ২২মে ভারত পথিক রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধ দ্বিশতবর্ষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহনকে ভাবতেন একজন আদর্শ মানুষ হিসেবে। তাঁর উদ্দেশে তিনি লিখেছিলেন, “হে রামমোহন, আজি শতেক বর্ষ করি পার মিলিল তোমার নামে দেশের সকল নমস্কার। মৃত্যু অন্তরাল ভেদি দাও তব অন্তহীন দান যাহা-কিছু জরাজীর্ণ তাহাতে জাগাও নব প্রাণ। যাহা-কিছু মূঢ় তাহে চিত্তের পরশমণি তব এনে দিক উদ্বোধন, এনে দিক শক্তি অভিনব।” রাজা রামমোহনের তিরোধানের একশো বছর পরে এক স্মরণসভায় তিনি বলেছিলেন, একশত বছর পূর্ণ হয়ে গেছে এখনো তার সত্য পরিচয় দেশের কাছে অসম্পূর্ণ, এখনও…

আরও পড়ুন
অন্যান্য আন্তর্জাতিক কলকাতা 

শ্রীলঙ্কা জ্বলছে : বিভেদের রাজনীতির মূল্য দিতে হলো শাসক ও আম জনতাকে

সেখ ইবাদুল ইসলাম : একুশ শতকের তথ্য প্রযুক্তির যুগে দাঁড়িয়ে একটা রাষ্ট্রনায়কের বাড়ি উন্মত্ত জনতা আগুন ধরিয়ে দিচ্ছে প্রকাশ্যে এটা কল্পনা করা যায় না । প্রায় দু দশক ক্ষমতায় রয়েছে মাহিন্দা রাজাপক্ষ । কিন্ত এই দুই দশকের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে শ্রীলঙ্কার পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ দুই সহোদর ভাই । এরা দুজনে শ্রীলঙ্কার শাসক হিসাবে মানুষের প্রতি সুবিচার করেননি, এটা জলের মতো পরিস্কার । তা না হলে রাজা আসে, রাজা যায়, গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় বেশি দিন থাকতে পারে না। ক্ষমতার হাত বদল…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

BJP : বিজেপির বুলডোজার রাজনীতির নেপথ্য কাহিনী

সেখ ইবাদুল ইসলাম : সম্প্রতি দেশজুড়ে অস্থিরতা বেড়ে চলেছে । যেকোনো দেশের গনতান্ত্রিক সরকার চেষ্টা করে থাকে যাতে দেশের অভ্যন্তরে শান্তি-সংহতি বজায় রাখতে । কোনো ভাবেই যেন অশান্তি বা অস্থিরতা বৃদ্ধি না পায় । দেশের মানুষকে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করানোর লক্ষ্যেই সব সরকার কাজ করে থাকে । সেই দায়িত্ব পালন করার জন্যই সরকারের পুলিশ ও গোয়েন্দা বিভাগ কাজ করে । জনগণের দেওয়া করের টাকায় এদের বেতন হয় । তাই জনসাধারণকে নিরাপত্তার সঙ্গে রাখাটা এদের নৈতিক ও সামাজিক দায়িত্ব । কিন্ত দুঃখের হলেও সত্য ইদানিং যেন দেশে অস্থিরতা তৈরি…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

মরহুম বদরুদ্দিন সইদ আযহারী সারা জীবন দ্বীন এবং সমাজের স্বার্থে নীরবে কাজ করে গেছেন / মাওলানা আবদুল ওহাব

মাওলানা আবদুল ওহাব : অনেক পীর,মাওলানা,হাফেজ,দরবেশ,ইমাম,ইসলামী বক্তা ও ওস্তাদ দেখেছি  আমার এই ৫৮ বছর বয়সে।  আমি ১৯৭৮ সালে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার অল্প দিনের মধ্যে ছাত্র শিক্ষকের যে সর্ম্পক হওয়া উচিত সেটি হয়ে গেল। সাধারণত যেটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রেরা ক্লাস করে চলে যায়। শিক্ষকদের সঙ্গে ততটা  ঘনিষ্ট হতে পারে না । আল্লাহর অশেষ করুণায় আমি এবং আমার সঙ্গী মাওলানা  মোজাফ্ফর হোসেন, মাওলানা নাসের, মাওলানা রফিকুল হাসানরা, ওতপ্রোতভাবে প্রায় সকল শিক্ষকদের সঙ্গে একেবারে কাছের হয়ে যাই ।ওস্তাদদের মধ্যে যেমন মরহুম আইনুল বারী,মরহুম আবদুল আহাদ,মরহুম আবদুল মান্নান,মরহুম একেএম মাসুমি এবং…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

Anish Khan to Hanskhali : আনিস খান থেকে হাঁসখালি সব ক্ষেত্রেই কাঠগড়ায় শাসক দল! অযথা সংবাদমাধ্যমকে আক্রমণ না করে মমতার উচিত এসব ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়া

সেখ ইবাদুল ইসলাম : আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের হত্যা রহস্যের কিনারা এখনও করে উঠতে পারেনি মুখ্যমন্ত্রীর গঠিত সিট । বিষয়টি স্পষ্ট, পুলিশ আনিসের বাড়িতে গিয়েছিল তারপর পুলিশ ফিরে আসার পরেই আনিসের দেহ উদ্ধার হয় । সুস্থ এবং স্বাভাবিক একজন তরুণ যুবক সেদিন রাতে জলসাতে ছিল, তারপর বাড়ি ফিরে এলো । কিছুক্ষণ পর পুলিশ এলো তারপর আনিসের মৃত্যু হলো । ঘটনাটা এটাই । আনিসের মৃত্যুতে সরাসরি পুলিশ দায়ী কিনা তার বলা না গেলেও, এটা পরিস্কার পুলিশ যাওয়া এবং আসার মধ্যেই আনিসের মৃত্যু হয়েছে । দায় এড়াতে পারে না পুলিশ, দায়…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

TMC : এসএসসি বিতর্কে কুনালের কটাক্ষ পার্থকে, পাল্টা ফিরহাদ হাকিমের, আমি মন্ত্রিত্বের হ্যাংলা নয় প্রত্যুত্তরে কুনাল, দলের নেতাদের বিবৃতির লড়াইয়ে আখেরে ক্ষতি হচ্ছে তৃণমূলেরই

সেখ ইবাদুল ইসলাম : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এসে গেল। মূলত শুরু হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিতর্ক নিয়ে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বেনিয়ম হয়েছে বলে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে। শুধু তাই নয় এই নিয়মের তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইদানিং প্রায় প্রতিদিনই কলকাতা হাইকোর্ট এসএসসির কাজকর্ম নিয়ে বিরূপ মন্তব্য করে চলেছে। এর ফলে শাসক দল তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছে বলে মনে হয়েছে। অস্বস্তি কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন রকম ভাবে চেষ্টা করা হচ্ছে। তাই সব বিষয়ে বিশেষজ্ঞ তৃণমূল কংগ্রেসের নেতা এবং মুখপাত্র…

আরও পড়ুন
অন্যান্য কলকাতা 

বিরোধী দলগুলিকে দোষারোপ না করে বরং নিজের দলের ভাবমূর্তি ফেরাতে উদ্যোগ নিলে ভাল করবেন মমতা

সেখ ইবাদুল ইসলাম : সম্প্রতি পর পর কয়েকটি ঘটনা রাজ্য সরকারকে অস্বস্তিতে যে ফেলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানবিক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠেছে তা নিয়ে অবশ্যই জনমানসে প্রশ্ন উঠছে । ছাত্র নেতা আনিস খানের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তাঁর মৃত্যু পর ৪৫ দিন কেটে গেলেও দোষীকে এখনও চিহ্নিত করতে পারেনি প্রশাসন। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় বলেছিলেন, মাত্র ১৫ দিনের মধ্যেই এই মৃত্যু রহস্যের জট কাটানো হবে । ১৫ দিন তো দূরের কথা একমাস কেটে যাওয়ার পরেও কী…

আরও পড়ুন