কলকাতা 

নন্দীগ্রামে সে দিন পা ভাঙেনি মমতার! এ বারে নথি দেখিয়ে শুভেন্দু বললেন, ‘মিথ্যা প্রচার করার অভিযোগে তদন্ত হবে’

পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গিয়ে পা ভাঙা নিয়ে ‘মিথ্যা দাবি’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! শনিবার ফের এক বার এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ঘোষণা করে দিলেন, ‘মিথ্যা প্রচারের’ জন্য তদন্তও শুরু করবে রাজ্য সরকার। ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে নন্দীগ্রামে গিয়ে আহত হন মমতা। সে বার পায়ে প্লাস্টার নিয়ে ভোটের প্রচার করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “২০২১ সালে পুরো নন্দীগ্রামকে মুখ্যমন্ত্রী (তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা) অপমান করেছিলেন— তাঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে।” এর পরেই বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিয়োডায়গনোসিস বিভাগের একটি নথি উঁচিয়ে…

আরও পড়ুন
জেলা 

অশোকনগরের তৃণমূল যুব সভাপতির দেহ উদ্ধার বাড়ি থেকে! রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাড়ি থেকে উদ্ধার তৃণমূল নেতা সঞ্জয় রাউতের ঝুলন্ত দেহ। সেই ঘরেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁর বাবা কমল রাউতকেও। হাসপাতালে নিয়ে গেলে তাঁকেও মৃত ঘোষণা করা হয়। সঞ্জয় অশোকনগর এলাকার যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি ছিলেন। প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গেও ‘ঘনিষ্ঠতা’ ছিল বলে স্থানীয়দের একাংশের দাবি। ৪৯ বছরের সঞ্জয় এবং ৭০ বছরের কমল অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির বারান্দা থেকে ঘরের ভিতর সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যেরা। বাড়ির ওই ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার…

আরও পড়ুন
জেলা 

গরু চোর সন্দেহে গণপিটুনির পর পুড়িয়ে খুন রাস্তায়, শিলিগুড়ির ঘটনায় চাঞ্চল্য! তদন্তে পুলিশ

গরুপাচার করা হচ্ছে সন্দেহে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া-বাগডোগরা এলাকা। অভিযোগ, সন্দেহভাজনদের গণপিটুনি দেওয়া হয়। তার পরে দু’টি গাড়িতে আগুন ধরানো হয়। সন্দেহভাজন এক জনকে আগুনে পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আরও এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি, বাগডোগরা ও মাটিগাড়া এলাকায় বেশ কিছু দিন ধরে রাতে দামি গাড়িতে করে গবাদিপশু পাচার করা হচ্ছিল। অভিযোগ, শনিবার ভোরে মাটিগাড়া থানার তারাবাড়ি এলাকার বালাসন নদীর কাছে একটি গাড়িকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি…

আরও পড়ুন
জেলা 

অগ্নি দগ্ধ সাগরদিঘির বিধায়ক বাইরণ বিশ্বাস, ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে

বাড়িতে অগ্নিদগ্ধ সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। ভর্তি করানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টার কিছু পরে বাইরনের মুর্শিদাবাদের ধুলিয়ানের বাড়িতে আগুন লাগে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। তিনি দগ্ধ হন। প্রথমে ব্যবসায়ী তথা বিধায়ক বাইরনকে তাঁর তৈরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছে বিধায়কের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সাগরদিঘি এবং ধুলিয়ান এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়কের বাড়ির সামনে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। আগুন…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে ১০ অক্টোবর ‘দিল্লি চলো’র ডাক দিলেন অভিজিৎ দীপকে

আগামী ১০ অক্টোবর আবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গোটা দেশের তরুণ প্রজন্মকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপি-র কনভেনর অভিজিৎ দীপকে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে এই বিক্ষোভ। দীপকে-র দাবি, যাঁরা ভারতে সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান, তাঁদের সকলের এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। জ্ঞানেশের পদত্যাগ-সহ একাধিক দাবিতে শুক্রবার, গাঁধীজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন ককরোচেরা। তাঁদের ডাকে হাজার হাজার মানুষ জমায়েত করেছিলেন। ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে গণহারে ভোটারদের নাম বাদ এবং অনিয়মের প্রতিবাদ জানান তাঁরা। সেখান…

আরও পড়ুন
দেশ 

আইআইটি বম্বেতে ছাত্রমৃত্যু: বিক্ষোভ আরও জোরালো, ডিরেক্টরের পদত্যাগ চেয়ে মৃতের বাবা মায়ের সঙ্গে অনশন শুরু পড়ুয়াদের

বাংলার জনরব ডেস্ক : আইআইটি বম্বের দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোডের আত্মহত্যাকে কেন্দ্র করে বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। শুক্রবার আন্দোলনকারী পড়ুয়াদের একাংশ অনশন শুরু করেছেন। মৃত ছাত্রের বাবা-মা আগেই অনশনে বসেছিলেন। এ বার পড়ুয়ারাও তাঁদের সঙ্গে যোগ দিলেন। তাঁদের অন্যতম প্রধান দাবি, ছাত্রের মৃত্যুর দায় স্বীকার করে, জবাবদিহি করতে হবে কর্তৃপক্ষকে। আইআইটি বম্বের ডিরেক্টর শিরীষ কেদারের পদত্যাগও দাবি করেছেন তাঁরা। পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছিল সাহিলের বিরুদ্ধে। আইআইটি বম্বের প্রথম বিবৃতিতে দাবি করা হয়েছিল, তিনি প্রশ্নপত্রের ছবি চ্যাটজিপিটি-তে আপলোড করেছিলেন। পরীক্ষক তা ধরে ফেলেন এবং তাঁকে পরীক্ষার হল থেকে…

আরও পড়ুন
খেলা 

এশিয়ান গেমসে পরপর সোনা জিতল ভারত, সব মিলিয়ে এখনো পর্যন্ত ভারতের ঝুলিতে ১৫ টি স্বর্ণপদক

লভলিনা বরগোঁহাইয়ের পর বক্সিংয়ে আরও দু’টি সোনা জিতল ভারত। মেয়েদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন পারভিন হুডা। ছেলেদের ৮০ কেজি বিভাগে সোনা জিতলেন অঙ্কুশ পাঙ্ঘাল। ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে সোনা জিতলেন সুজিত কলখল। সব মিলিয়ে নাগোয়া এশিয়ান গেমসে ১৫টি সোনা হল ভারতের। এশিয়ান গেমসে ২৫ মিনিটের মধ্যে তিনটি সোন জিতলেন ভারতীয় খেলোয়াড়েরা। দু’টি এল বক্সিংয়ে। একটি এল কুস্তিতে। মেয়েদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে হল হাড্ডাহাড্ডি লড়াই। চাইনিজ তাইপের অলিম্পিক্স পদকজয়ী চেন নিয়েন চিনকে ৩-২ ব্যবধানে হারালেন পারভিন। প্রথম রাউন্ডে জেতেন পারভিন। দ্বিতীয় রাউন্ড ছিনিয়ে নেন চেন। নির্ণায়ক তৃতীয়…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দফায় দফায় বিক্ষোভ, গ্রেফতার ৭০০, পুলিশি নির্যাতন নিয়ে সরব বিরোধীরা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল দিল্লির যন্তর মন্তর। দুপুর পর্যন্ত ৭০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করল দিল্লি পুলিশ। আটক করা হয়েছে সিপিএম নেত্রী বৃন্দা কারাট, আপ নেত্রী তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, আইসা নেত্রী নেহা বোরাকে। প্রসঙ্গত, এই নেহাই যন্তর মন্তরে আরশোলাদের আন্দোলনে গোড়া থেকে জুড়ে ছিলেন। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহের দাবি, সংসদে যাওয়ার সময় তাঁকে আটক করে পুলিশ। তার পরেই পুলিশের বিরুদ্ধে স্লোগান গিয়ে ধর্না অবস্থানে বসে পড়েন সঞ্জয়। এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে যন্তর মন্তরে বিক্ষোভ…

আরও পড়ুন
দেশ 

বিহারে বিধান পরিষদ নির্বাচন ঘিরে কংগ্রেস আরজেডির দ্বন্দ্ব!

বাংলার জনরব ডেস্ক : বিহারে বিধান পরিষদের ৮টি আসনের নির্বাচন ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র দুই শরিক আরজেডি এবং কংগ্রেসের মধ্যে সংঘাত প্রকাশ্যে চলে এল। লালুপ্রসাদ, তেজস্বী যাদবের দলের একতরফা প্রার্থী ঘোষণার প্রতিবাদ জানিয়ে এ বার পাল্টা প্রার্থী ঘোষণা করল রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়্গের দল। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বৃহস্পতিবার ৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। আগামী ২৩ অক্টোবর, ২০২৬ তারিখে বিহার বিধান পরিষদের ৪টি স্নাতক এবং ৪টি শিক্ষক নির্বাচনী এলাকার জন্য ভোটগ্রহণ হবে। গত মাসে আরজেডি একতরফা ভাবে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তার জবাবে কংগ্রেস বৃহস্পতিবার ৫টি আসনে…

আরও পড়ুন
কলকাতা 

ভুয়ো চিকিৎসক ধরতে চার দফা নির্দেশিকা জারি রাজ্য সরকারের! কী সেই নির্দেশিকা?

রাজ্যের বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে ভুয়ো চিকিৎসক ধরতে কড়া হচ্ছে সরকার। স্বাস্থ্য ভবনের তরফে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম এবং রেজিস্ট্রেশন যাচাই না করে কোনও চিকিৎসককে নিয়োগ করা যাবে না। ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, জানতে চেয়েছিল হাই কোর্ট। তার ভিত্তিতে ২ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলির থেকে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য ভবন। বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে। মোট চার দফা নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে। প্রথমত, যে কোনও বেসরকারি প্রতিষ্ঠানে নতুন করে চিকিৎসক নিয়োগ করার আগে তাঁর…

আরও পড়ুন