কলকাতা 

কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা!

শেয়ার করুন

স্মৃতি সামন্ত, কলকাতা : ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা, বাইরে সভা বসালেন মালা, ফিরহাদরা।

কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা। তৃণমূল সাংসদ মালা রায় পুরসভার চেয়ারপার্সন। তিনি বাধ্য হয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা বসান। ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মূলত তৃণমূল কাউন্সিলরেরাই এই অধিবেশনে যোগ দিয়েছেন। অন্য কোনও দল সেখানে নেই।

কলকাতা পুরসভায় অতীতে এমন ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল। সেই অনুযায়ী কাউন্সিলরেরা এসেছিলেন। কিন্তু অধিবেশন কক্ষে তাঁরা ঢুকতে পারেননি। অভিযোগ, ঘরে তালা দেওয়া ছিল। অধিবেশনের জন্য ঘরটি খুলে দেওয়ার অনুরোধ করেছিলেন মালা নিজে। কিন্তু তার পরেও তালা খোলা হয়নি। অভিযোগ, নতুন সেক্রেটারি জানিয়ে দেন, তিনি এখনও দায়িত্ব নেননি। তাই চাবি দিতে পারবেন না। এর পর মালা অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর্‌স ক্লাব রুমে সভা বসান। ওই ঘরে অধিবেশনের উপযুক্ত আসনবিন্যাস নেই। নেই মাইকের ব্যবস্থাও। চেয়ার-টেবিলগুলিকে কাউন্সিলরেরা নিজেরাই সরিয়ে ঘরটিকে অধিবেশনের উপযুক্ত করার চেষ্টা করেন। তার পর সভা শুরু হয়। মাইক ছাড়াই সেখানে নিজের বক্তব্য জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ