বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে সাহিত্য সম্মেলন
বিশেষ প্রতিনিধি: ১৪ই জানুযারি ২০২৩ অনুষ্ঠিত হলো বাংলাদেশের ঢাকা শহরে শতরুপা সাহিত্য পরিষদ এর ব্যাবস্থাপনায আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন,গ্রন্থ প্রকাশ ও বিশেষ
সাহিত্য সম্বর্ধনা।

পশ্চিমবঙ্গ ভারত থেকে বিশিষ্ট সাহিত্যিক হিসাবে
সম্বর্ধিত শিশু সাহিত্যিক
কবি আব্দুল করিম। গ্রন্থ প্রকাশ হয কবি মহাম্মদ
মিযার লেখা গানে গানে মনোকথা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ আমরা সবার কবি, কবি মো:সোহাগ এর লেখা দুটি বই সোনালী দিনের অপেক্ষায় আছি ও প্রেমাঞ্জলী। প্রধান অথিতির আসনে উপস্থিত ছিলেন আটভাষায পন্ডিত লেখক
মাহমুদুল হাসান নিজামী, উপস্থিত ছিলেন মোহা:রোস্তম আলি শিহাব রিফাত, মহাম্মদ হোসেন, মোসলেম উদ্দিন, আবু তাহের, রব্বানী সরকার, জ্যোৎনা পাল,কমল দাশ, মহসিন আহমেদ, সহ প্রায দুই শতাধিক কবি সাহিত্যিক ও সমাজকর্মি।সকলের বক্তব্যে ফুটে ওঠে বর্তমান বিশ্ব ও বাংলা ভাষাভাষী মানূষের কথা।পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষাভাষীর দেশে বাংলা ভাষার প্রচলন এর কথা।প্রবাসী বাঙ্গালীদের
সামাজিকতা ও বিদেশী শিক্ষার প্রতি জ্ঞানের আলোকপাত। বাঙ্গালী জাতীর কৃতিত্বের বিভিন্ন দিকের আলোকপাত ঘটে।
বিশ্ববাঙ্গালীর জযধ্বনীর মধ্যদিযে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

